02/11/2026
🩸 “রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান” 👁️
২ নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালী মেডিকেল কলেজ ও সন্ধানী পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান এবং সচেতনতামূলক পোস্টার বিতরণ কর্মসূচি।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
🔹 ডাঃ মোঃ জিয়াউল করিম স্যার
অধ্যক্ষ, পটুয়াখালী মেডিকেল কলেজ।
🔹 ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া স্যার
সিভিল সার্জন, পটুয়াখালী।
🔹 জনাব অনিক সাহা স্যার
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী।
🔹 ডাঃ এস এম কবির হাসান স্যার
সহকারী পরিচালক, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, পটুয়াখালী।
এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, চিকিৎসক, শিক্ষার্থী এবং সন্ধানীর সদস্যবৃন্দ।
এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ, আর মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে ফিরিয়ে দেওয়া যায় কারও পৃথিবী দেখার আলো।
আসুন, স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসি, মরণোত্তর চক্ষুদানে মানুষকে উৎসাহিত করি এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখি।
জয় হোক মানবতার, জয় হোক সন্ধানীর❤️
#সন্ধানী #পটুয়াখালী_মেডিকেল_কলেজ #স্বেচ্ছায়_রক্তদান #মরণোত্তর_চক্ষুদান #মানবতার_সেবায়_সন্ধানী