BD Clean - Patuakhali

Call Directions Website Contact the organization

BD Clean - Patuakhali We create mass awareness on clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.
(1)

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৬ পর্যন্ত) ৫৮ হাজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

একটি ছোট্ট উদ্যোগ বদলে দিতে পারে দেশ,সবাই মিলে পরিচ্ছন্ন রাখি আমাদের বাংলাদেশ।৯ অক্টোবর রোজ শুক্রবার বিডি ক্লিন পটুয়াখাল...
09/10/2026

একটি ছোট্ট উদ্যোগ বদলে দিতে পারে দেশ,
সবাই মিলে পরিচ্ছন্ন রাখি আমাদের বাংলাদেশ।

৯ অক্টোবর রোজ শুক্রবার বিডি ক্লিন পটুয়াখালী সদর টিমের উদ্যােগে পরিচ্ছন্ন হলো পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার।

পরিবর্তন চাইলে আগে নিজেকেই বদলাতে হবে। পরিচ্ছন্নতার দায়িত্ব নিজের হাতে নিতে হবে। রাস্তাঘাট, বাজার কিংবা পাড়া-মহল্লার পথ ময়লা ফেলে নষ্ট করব না আমাদের সুন্দর জগত। একজনের সচেতনতা হতে পারে হাজারের প্রেরণা। ছোট্ট একটি উদ্যোগই আনতে পারে বড় পরিবর্তন। পরিষ্কার রাখি দেশ, পরিষ্কার রাখি সমাজ।

পরিচ্ছন্ন পরিবেশ হোক আমাদের প্রতিদিনের কাজ। আজ থেকেই শুরু হোক এই সুন্দর প্রত্যয়।
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়াই হোক আমাদের পরিচয়।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

পরিচ্ছন্নতার শপথ নিয়ে এগিয়ে যাবো ভাই,সুন্দর দেশ গড়ার দায়িত্ব সবার কাঁধে তাই।আজ ৯ অক্টোবর রোজ শুক্রবার,  #বিডি_ক্লিন_রাঙ্...
09/10/2026

পরিচ্ছন্নতার শপথ নিয়ে এগিয়ে যাবো ভাই,
সুন্দর দেশ গড়ার দায়িত্ব সবার কাঁধে তাই।

আজ ৯ অক্টোবর রোজ শুক্রবার, #বিডি_ক্লিন_রাঙ্গাবালী টিমের উদ্যােগে পরিচ্ছন্ন হলো রাঙ্গাবালী ভূমি অফিস এর আশপাশ।

আমার শহর,আমার এলাকা দায়িত্বটাও আমার। পরিচ্ছন্ন রাখার কাজে কেন থাকব দূরে। যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করি আজ। পরিচ্ছন্নতার মাধ্যমে গড়ে তুলি নতুন সমাজ। একটি প্লাস্টিকও যেন না পড়ে পথের ধারে। সচেতনতার আলো জ্বালাই ঘরে ঘরে। নিজে ময়লা ফেলব না, অন্যকেও বলব তাই। পরিচ্ছন্ন পরিবেশের চেয়ে সুন্দর উপহার আর নাই।

আসুন সবাই হাতে হাত মিলাই, পরিচ্ছন্ন সমাজ গড়ে সুন্দর ভবিষ্যৎ পাই।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

পরিচ্ছন্নতা শুধু অভ্যাস নয় এটি আমাদের দায়িত্ব, নিজের ঘর থেকে শুরু হোক পরিচ্ছন্নতার শক্তি।আজ ২ অক্টোবর বিডি ক্লিন পটুয়াখা...
02/10/2026

পরিচ্ছন্নতা শুধু অভ্যাস নয় এটি আমাদের দায়িত্ব,
নিজের ঘর থেকে শুরু হোক পরিচ্ছন্নতার শক্তি।

আজ ২ অক্টোবর বিডি ক্লিন পটুয়াখালী সদর টিমের উদ্যােগে পরিচ্ছন্ন হলো পটুয়াখালী জেলা সরকারি গণগ্রন্থাগার সংলগ্ন পুকুর পাড়।

রাস্তায় ময়লা নয় রাখি নির্দিষ্ট স্থানে, সচেতনতার বার্তা ছড়িয়ে দিই সবার প্রাণে। পরিষ্কার সমাজ গড়তে চাইলে এগিয়ে আসুন সবাই। ময়লা ফেলার আগে ভাবুন এটা কি আমার জায়গা ভাই?

আজকের ছোট্ট সচেতনতাই বদলে দিতে পারে দেশ। পরিচ্ছন্ন পরিবেশেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ। নিজে পরিষ্কার থাকি অন্যকেও উৎসাহিত করি। পরিচ্ছন্ন দেশ গড়ার শপথ আজই করি।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

হাতে হাত রেখে গড়বো দেশ পরিচ্ছন্নতার তরে,সবুজ সুন্দর বাংলাদেশ হাসবে আপন করে।আজ ২ অক্টোবর রোজ শুক্রবার   #বিডি_ক্লিন_রাঙ্গ...
02/10/2026

হাতে হাত রেখে গড়বো দেশ পরিচ্ছন্নতার তরে,
সবুজ সুন্দর বাংলাদেশ হাসবে আপন করে।

আজ ২ অক্টোবর রোজ শুক্রবার #বিডি_ক্লিন_রাঙ্গাবালী টিমের উদ্যােগে পরিচ্ছন্ন হলো রাঙ্গাবালী জাঁহাগীরিয়া শাহ্ সুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।

আজকের একটি ছোট্ট পরিচ্ছন্নতা উদ্যোগ আগামী দিনের একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। তাই থেমে যাবেন না একটি ময়লা তুলুন, একজনকে সচেতন করুন। আর আরও অনেককে সঙ্গে নিন।

আসুন, নিজের হাতে পরিচ্ছন্নতার কাজ করি। সচেতনতার আলো ছড়াই এবং সবাই মিলে গড়ে তুলি একটি সুন্দর, সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

28/09/2026

বিডি ক্লিন নেত্রকোনা এর তারুণ্যের কঠোর পরিশ্রমে পরিচ্ছন্ন হচ্ছে সাধুপাড়া বেলতলী খাল।

শপথ বাক্য পাঠ করছেন বিডি ক্লিন তারুণ্যরা।

পরিচ্ছন্নতায় গড়ি দেশ রাখি পরিবেশের মান,পরিচ্ছন্ন বাংলাদেশ হোক আমাদের সবার প্রাণ।আজ ২৫ সেপ্টেম্বর  #বিডি_ক্লিন_খাসমহল টিম...
25/09/2026

পরিচ্ছন্নতায় গড়ি দেশ রাখি পরিবেশের মান,
পরিচ্ছন্ন বাংলাদেশ হোক আমাদের সবার প্রাণ।

আজ ২৫ সেপ্টেম্বর #বিডি_ক্লিন_খাসমহল টিমের উদ্যােগে পরিচ্ছন্ন হলো রাঙ্গাবালী মৌডুবী হাই/এটাস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরিচ্ছন্নতা হোক আমাদের প্রতিদিনের অভ্যাস, পরিচ্ছন্ন পরিবেশেই গড়ে উঠুক সুস্থ সমাজ। যেখানে-সেখানে ময়লা নয় ডাস্টবিনে ফেলি, নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি। একটি পরিচ্ছন্ন রাস্তা, একটি সুন্দর শহর, আমাদের হাতেই গড়বে আগামীর বাংলাদেশ। পরিবর্তনের শুরু হোক নিজের ঘর থেকে।

নিজের এলাকা থেকেই হোক পরিচ্ছন্নতার যাত্রা। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার। বিডি ক্লিন পরিচ্ছন্নতার পথে একসাথে।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

ময়লা নয় সচেতনতা বার্তা ছড়াই ঘরে ঘরে,পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি সবাই মিলে একসাথে।আজ ১৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার ২০২৬, #বিডি_ক্...
18/09/2026

ময়লা নয় সচেতনতা বার্তা ছড়াই ঘরে ঘরে,
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি সবাই মিলে একসাথে।

আজ ১৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার ২০২৬,
#বিডি_ক্লিন_পটুয়াখালী টিমের উদ্যােগে পরিচ্ছন্ন হলো পটুয়াখালী ডিসি স্কোয়ার মাঠ সংলগ্ন রোড।

ময়লা নয় সচেতনতা ছড়াই, ময়লা যেখানে সেখানে ফেলবো না। পরিবেশকে আর নোংরা হতে দেবো না। নিজের ব্যবহৃত ময়লা নিজ দায়িত্বে রাখি। নির্দিষ্ট স্থানে ফেলে পরিচ্ছন্নতা গড়ি। আজকের ছোট্ট সচেতনতাই, আগামীর সুন্দর বাংলাদেশের ভিত্তি। নিজে পরিষ্কার থাকি, চারপাশ পরিষ্কার রাখি। পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিই সবার মাঝে।

আসুন, বদলাই অভ্যাস বদলাই বাংলাদেশ। বিডি ক্লিনের সাথে পরিচ্ছন্নতার অভিযানে।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

পরিচ্ছন্নতা হোক অভ্যাস সচেতনতা হোক শক্তি,আমাদের হাতেই গড়ে উঠুক সুন্দর দেশের ভক্তি।আজ  #বিডি_ক্লিন_গলাচিপা টিমের উদ্যােগে...
18/09/2026

পরিচ্ছন্নতা হোক অভ্যাস সচেতনতা হোক শক্তি,
আমাদের হাতেই গড়ে উঠুক সুন্দর দেশের ভক্তি।

আজ #বিডি_ক্লিন_গলাচিপা টিমের উদ্যােগে পরিচ্ছন্ন হলো গলাচিপা ফেরিঘাট এর আশপাশ।

পরিচ্ছন্নতার শপথ ময়লা ফেলবো না যেখানে সেখানে। পরিচ্ছন্ন রাখবো আমার চারপাশ। ডাস্টবিনের ব্যবহার করবো নিয়মিত। পরিবেশের প্রতি রাখবো ভালোবাসা। শিশু-কিশোর, তরুণ-বৃদ্ধ সবাই মিলে গড়ে তুলবো পরিচ্ছন্ন সমাজ।

আজ একটি ভালো অভ্যাস গড়ি, আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ উপহার দিই। পরিচ্ছন্নতা হোক নাগরিক জীবনের সংস্কৃতি। শপথ হোক পরিচ্ছন্ন রাখবো বাংলাদেশ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

রাস্তা-ঘাট রাখি পরিষ্কার পরিচ্ছন্ন হোক প্রাণ,সবুজ-সুন্দর বাংলাদেশ হোক আমাদের সবার টান।আজ  #বিডি_ক্লিন_রাঙ্গাবালী টিমের উ...
18/09/2026

রাস্তা-ঘাট রাখি পরিষ্কার পরিচ্ছন্ন হোক প্রাণ,
সবুজ-সুন্দর বাংলাদেশ হোক আমাদের সবার টান।

আজ #বিডি_ক্লিন_রাঙ্গাবালী টিমের উদ্যােগে পরিচ্ছন্ন হলো রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়।

পরিবর্তন আসুক আমাদের হাত ধরে। পরিবর্তন চাইলে আগে নিজেকে বদলাতে হবে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে। একটি ময়লা, একটি প্লাস্টিক নিজ দায়িত্বে সরাই। নিজের গ্রামকে নিজের মতো করে সাজাই। পরিচ্ছন্ন রাস্তায় স্বস্তি।

পরিচ্ছন্ন পরিবেশে সুস্থ জীবন। হাতে হাত রেখে সবাই যদি এগিয়ে আসি, তবেই গড়ে উঠবে সুন্দর আগামীর বাংলাদেশ। পরিচ্ছন্নতা হোক আমাদের পরিচয়, বিডি ক্লিনের সাথে গড়ি পরিচ্ছন্ন বাংলাদেশ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Patuakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Patuakhali:

Shortcuts

Share