Citizen Bangladesh

Citizen Bangladesh Give every child a happy childhood that he or she can cherish forever."Citizen Bangladesh" officially started its journey with this promise.

04/05/2026

শিশুটিকে নিরাপদে খুঁজে পাওয়া গিয়েছে।
শিশুর নাম: তাসকিয়া (৫ )

গত ০৪ মে ২০২৬ইং দুপুর ০৩:৩০ ঘটিকায় নিখোঁজ হওয়া ০৫ বছর বয়সী শিশু তাসকিয়ার সন্ধান পাওয়া গিয়েছে। সে এখন তার মায়ের কাছে নিরাপদে আছে।

নিখোঁজ শিশু সম্পর্কিত কোনো তথ্য জানাতে কল করুন : 13 2 19 (টোল-ফ্রি)

নতুন বছরের এই শুভ লগ্নে, সিটিজেন বাংলাদেশ-এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অতীতের গ্লানি মুছে দিয়ে ন...
13/04/2026

নতুন বছরের এই শুভ লগ্নে, সিটিজেন বাংলাদেশ-এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অতীতের গ্লানি মুছে দিয়ে নতুন বছর আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। নতুন সম্ভাবনার হাত ধরে আমরা এগিয়ে যাই এক উন্নত ভবিষ্যতের দিকে।
​শুভ নববর্ষ!

02/04/2026
25/03/2026
Eid mubarak 🌙
20/03/2026

Eid mubarak 🌙


Wishing you a bright and prosperous New Year 2026! May every day bring new opportunities and unforgettable moments.
31/12/2025

Wishing you a bright and prosperous New Year 2026! May every day bring new opportunities and unforgettable moments.

সিটিজেন বাংলাদেশের শোকবার্তাতিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দ...
30/12/2025

সিটিজেন বাংলাদেশের শোকবার্তা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিটিজেন বাংলাদেশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অন্যতম প্রভাবশালী নেত্রী হিসেবে গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যে অবদান রেখেছেন, তা জাতির স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে।

সিটিজেন বাংলাদেশ বিশ্বাস করে, তার দীর্ঘ রাজনৈতিক জীবন, অবিচল মনোবল এবং গণতন্ত্রমুখী নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
আমরা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, শুভানুধ্যায়ী ও তার রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা
15/12/2025

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

03/10/2025
25/08/2025

আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে শিশু-কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচি । ৯ মাস থেকে ১ ৫ বছর বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

টিকা পেতে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক। ঘরে বসে নিজের স্মার্টফোন থেকেও রেজিস্ট্রেশন করা যাচ্ছে। রেজিস্ট্রেশনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে নিতে হবে। টিকা গ্রহণের সময় এই কার্ড দেখাতে হবে।

কয়েক ধাপে টিকা নিবন্ধন

ওয়েবসাইটে প্রবেশ করুন: প্রথমে নিবন্ধনের জন্য https://vaxepi.gov.bd/registration/tcv এই লিঙ্কে যান।

শিশুর জন্মতারিখ: দিন, মাস ও বছরের ঘর পূরণ করুন।

জন্ম নিবন্ধন সনদের নম্বর: ১৭ অংকের জন্ম নিবন্ধন সনদের নম্বর ইংরেজিতে লিখুন।

লিঙ্গ নির্বাচন: নারী বা পুরুষ ঘরটি পূরণ করুন।

ক্যাপচা কোড পূরণ: প্রদর্শিত ক্যাপচা কোড লিখে তথ্য যাচাই করুন।

পরবর্তী ধাপ: পরের পেজে বাবা-মায়ের মোবাইল নম্বর, ই-মেইল (যদি থাকে), পাসপোর্ট নম্বর (ঐচ্ছিক) ও বর্তমান ঠিকানা দিন। 'সাবমিট' চাপুন।

ওটিপি যাচাই: মোবাইলে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিয়ে নিবন্ধনের প্রাথমিক প্রক্রিয়া শেষ করুন।

টিকা নির্বাচন: দ্বিতীয় ধাপে টাইফয়েড টিকা বেছে নিন। তারপর অপশন দেখা যাবে: স্কুলে অধ্যয়নরত (নবম শ্রেণি পর্যন্ত) বা স্কুল বহির্ভূত শিশু (৯ মাস থেকে ১৫ বছরের কম)। উপযুক্ত পশন নির্বাচন করুন।

ভ্যাকসিন কার্ড ডাউনলোড: নিবন্ধন সম্পন্ন হলে কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিন।

টাইফয়েডের টিকাদান কর্মসূচি মোট ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন স্কুলে ক্যাম্প করে টিকা দেওয়া হবে। স্কুলে টিকা না নেওয়া শিশুরা পরের ৮ দিন টিকাদান কেন্দ্রে টিকা পাবে।

Address

Town Kalikapur, Choto Chowrasta, Munshi Bari Sharak, Patuakhali
Patuakhali
8600

Alerts

Be the first to know and let us send you an email when Citizen Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share