কালিকাপুর যুব সংসদ - কাযুস

কালিকাপুর যুব সংসদ - কাযুস কালিকাপুর যুব সংসদ (কাযুস) একটি অরাজনৈতিক, সেবামূলক যুব সংগঠন, যার কার্যক্রম কালিকাপুরে পরিচালিত হয়। Voluntary organizations

20/02/2026

প্রথম প্রহর, ২১শে ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২:০১

ভাষার জন্য যারা জীবন দিলেন, তাদের প্রতি নীরব শ্রদ্ধা।

আমার ভাষা, আমার অহংকার। 🇧🇩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালিকাপুর যুব সংসদ (কাযুস)-এর পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানা...
20/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালিকাপুর যুব সংসদ (কাযুস)-এর পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হলো।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আমাদের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য ভাষাসৈনিক তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের সেই আত্মত্যাগের ফলেই আমরা আজ গর্বের সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে পারি, লিখতে পারি এবং নিজের সংস্কৃতি ধারণ করতে পারি।

এই মহান দিবসে কালিকাপুর যুব সংসদ (কাযুস) ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা বিশ্বাস করি, ভাষার মর্যাদা রক্ষা করা এবং নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের চেতনা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী শহীদ মিনারে ফুলের তোড়া অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ...
16/12/2025

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী শহীদ মিনারে ফুলের তোড়া অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে কালিকাপুর যুব সংসদ-এর পক্ষ থেকে।

এ সময় উপস্থিত ছিলেন কালিকাপুর যুব সংসদের সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ নজমুল আহসান মুন্না, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ আশিকুর রহমান তুষার, ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সাজিব এবং প্রচার সম্পাদক মোঃ ওয়াহিদুল ইসলাম ফয়সাল।

বীর শহীদদের ত্যাগ ও আত্মদান চিরস্মরণীয়। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের প্রেরণা ও শক্তির উৎস হয়ে থাকবে চিরকাল।

🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

04/10/2025
15/08/2025

🎤 KAJUS এর প্রথম কার্যনির্বাহী সভায় সভাপতির মূল্যবান বক্তব্য 🎤

তারিখঃ ০১ আগষ্ট, ২০২৫ ইং

সংগঠনের প্রথম কার্যনির্বাহী সভায় সভাপতির দায়িত্বে থাকা জনাব সিরাজুল ইসলাম তালুকদার ভবিষ্যৎ কার্যক্রম, সংগঠনের লক্ষ্য ও যুব সমাজের উন্নয়নে আমাদের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

📽️ নিচের ভিডিওতে শুনুন তাঁর প্রেরণাদায়ক বক্তব্য…

🤝 আসুন সবাই মিলে একটি স্বচ্ছ, সুশৃঙ্খল ও কার্যকর সংগঠন গড়ে তুলি।

#সভাপতির_বক্তব্য #নেতৃত্ব #যুবসমাজ

📌 কালিকাপুর যুব সংসদ (KAJUS) এর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।তারিখঃ ০১ আগষ্ট, ২০২৫ ইং🎯 সংগঠনের ভবিষ্যৎ পরিকল্প...
15/08/2025

📌 কালিকাপুর যুব সংসদ (KAJUS) এর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

তারিখঃ ০১ আগষ্ট, ২০২৫ ইং

🎯 সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, দায়িত্ব বন্টন ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ন আলোচনা অনুষ্ঠিত হয়।

📚 সভায় উপস্থিত সদস্যরা বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং আগামীর পথচলার জন্য মূল্যবান মতামত তুলে ধরেন।

🤝 সকলে মিলে একটি ঐক্যবদ্ধ, স্বচ্ছ ও গতিশীল সংগঠন গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

📸 নিচে সভার কিছু মুহূর্ত—

#কালিকাপুর_যুব_সংসদ #কার্যনির্বাহীসভা #নতুন_শুরু #ঐক্য_উন্নয়ন_প্রগতি

📢 কালিকাপুর যুব সংসদের দায়িত্ব হস্তান্তর ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ✅পটুয়াখালী জেলার গর্বিত সংগঠন কালিকাপুর যুব সংসদ...
26/07/2025

📢 কালিকাপুর যুব সংসদের দায়িত্ব হস্তান্তর ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ✅

পটুয়াখালী জেলার গর্বিত সংগঠন কালিকাপুর যুব সংসদ (কাযুস) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও পুনর্মিলনী অনুষ্ঠান আজ ২৬ জুলাই ২০২৫, শনিবার—কাযুস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

🎉 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সম্মানিত সদস্যবৃন্দ, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য:
🔹 এডভোকেট খন্দকার আব্দুল হাই
🔹 জনাব আজিজুল ইসলাম
🔹 এডভোকেট মোজাম্মেল হোসেন তপন
🔹 আব্দুল হক খন্দকার
🔹 মোঃ ফজলুল হক
🔹 মোঃ হানিফ পেদা
🔹 মোঃ সাইদুল ইসলাম গাজী
🔹 এডভোকেট শরীফ সালাউদ্দিন
🔹 সোবহান তালুকদার
… এবং আরও অনেকে।

📜 দায়িত্ব হস্তান্তরের সময় সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির সংগঠনের হিসাব বিবরণী তুলে ধরেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম সিরাজ ও সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল আহসান মুন্না-এর হাতে।

💬 বক্তারা তাঁদের বক্তব্যে কাযুসের গৌরবময় ইতিহাস, ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য, সাফল্য এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে মূল্যবান কথা বলেন।

🗣️ তরুণদের মধ্যে বক্তব্য রাখেন:
🔹 খন্দকার আসাদুজ্জামান মিন্টু
🔹 মোঃ জালিল তালুকদার
🔹 মোঃ রাসেল খন্দকার
🔹 মোঃ রাকিব আকন
🔹 কাজী সাইফুর রহমান রানা
🔹 এডভোকেট আশিকুর রহমান তুষার
… এবং আরও অনেকে।

🥗 অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সবাইকে আপ্যায়নের মাধ্যমে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।

💚 কাযুস পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!

#কালিকাপুর_যুব_সংসদ #দায়িত্ব_হস্তান্তর #পুনর্মিলনী #পটুয়াখালী #আমাদের_গর্ব #তরুণ_নেতৃত্ব

🌿 শোক প্রকাশ ও দোয়া মাহফিল 🌿আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে, কালিকাপুর যুব সংসদের প্রতিষ্ঠাতা সদস্য, অবসরপ্রাপ্ত অতিরি...
05/07/2025

🌿 শোক প্রকাশ ও দোয়া মাহফিল 🌿

আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে, কালিকাপুর যুব সংসদের প্রতিষ্ঠাতা সদস্য, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল কালাম আজাদ আজ আমাদের মাঝে আর নেই।

তাঁর মৃত্যুতে কালিকাপুর যুব সংসদ পরিবার গভীরভাবে শোকাহত।

আজ আমরা সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করি। তাঁর পরিবারের সদস্যদের নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

শোকাহত,
কালিকাপুর যুব সংসদ – কাযুস

Address

Town Kalikapur
Kalikapur
860000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when কালিকাপুর যুব সংসদ - কাযুস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share