07/11/2026
আদিবাসী উৎসব - ৫.১১.২০২৬
"বহমান আমারও পদচিহ্ন"
"সংজ্ঞা বা বিতর্ক বদলাতে পারে, কিন্তু শেকড় কখনো মুছে ফেলা যায় না।"
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'আদিবাসী উৎসব' বাস্তবে রূপ দেওয়াটা ছিল নানা প্রতিকূলতা আর বাধা পেরোনোর এক কঠিন পথ। যে দেশে 'আদিবাসী' শব্দটাই নানা বিতর্ক আর বাধা নিয়ে আসে, সেখানে এই উৎসব আয়োজন করতে প্রয়োজন ছিল অবিচল সংকল্পের। তবে গত ৫ই নভেম্বর সব বাধা-বিপত্তির কোলাহল পেরিয়ে আমাদের সংস্কৃতি নিজের ভাষায় কথা বলে উঠে।
বাতাসে প্রতিধ্বনিত হয়েছিল নিজস্ব মাতৃভাষায় গাওয়া গান, প্রাঙ্গণজুড়ে ধ্বনিত হয়েছিল প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা প্রাচীন লোকগাথা, আর ঐতিহ্যবাহী নৃত্যের প্রতিটা ছন্দে মঞ্চে জীবন্ত হয়ে উঠেছিল আমাদের ইতিহাস। আয়োজনটি ছিল একেবারেই খাঁটি, স্বতঃস্ফূর্ত এবং আমাদের নিজস্ব।
এই যাত্রায় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের জানাই আন্তরিক ধন্যবাদ; সেই সাথে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের,আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাই-বোনদের এবং আমাদের সকল উপকারী বন্ধুসহ শুভাকাঙ্ক্ষীদের জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তাঁদের নিষ্ঠা ও সার্বিক সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। আর আমাদের যে আদিবাসী ভাইবোনেরা দিন-রাত এক করে পরিশ্রম করেছেন—এই আনন্দ আর সাফল্য শুধুই আপনাদের।
শেকড় থেকে যায় গভীরে আর আমাদের সংস্কৃতি বেঁচে থাকুক আজীবন। 🌿✨
Labels can be debated. Roots cannot be erased.
Bringing Adivasi Utsab to life at Jatiya Kabi kazi Nazrul Islam University meant navigating a maze of challenges. When the very word Adivasi brings friction, holding this event required unwavering resolve. But on November 5th, the noise faded, and our cultures spoke for themselves.
The air vibrated with songs sung in our own native languages. Ancient myths passed down through generations echoed across the venue, while traditional steps brought our history right onto the stage. It was raw, authentic, and entirely ours.
Massive gratitude to the 17th batch of the Department of Theatre and Performance Studies for their dedication and support throughout this journey besides we would also like to express our gratitude and thanks to the university teachers, brothers and sisters engaged in law enforcement, and all our helpful friends and well-wishers for making the event a success.And to our indigenous brothers and sisters who worked through day and night shifts to pull this off—this victory belongs to you.
The roots run deep. The culture lives on. 🌿