মা ও শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি কল্পে কাজ করা ;
গর্ভকালীন ও মাতৃত্বকালীন স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি ও নিরাপদ মাতৃত্ব বিষয়ক সচেতনতা বৃদ্ধি কল্পে কাজ করা;
বাল্য বিবাহ, নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধ কল্পে কাজ করা ;
মহিলা ও শিশুদের কল্যাণে নিয়োজিত সরকারী ও বেসরকারী, দেশী-বিদেশী প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন সেবা প্রাপ্তিতে সহায়তা করা।
সংস্থার কার্যক্রম ও কর্মসূচী
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রমঃ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করা। নারী ও শিশুর আইনগত অধিকার আদায়ের লক্ষ্যে নির্যাতিত শিশু ও মহিলাদের বিনা খরচে আইনগত সহায়তা পাওয়ায় সহায়তা করা ।
নারী ও শিশু পাচার এবং যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ কার্যক্রমঃ নারী ও শিশু পাচার এবং যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধকল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত কার্যক্রম হিসেবে সংস্থাটিতে মহিলাদের নিয়ে উঠোন বৈঠক আলোচনা অনুষ্ঠান ও তথ্য প্রযুক্তি সম্বলিত বিভিন্ন অডিও ভিসুয়ালের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা।
অক্ষরজ্ঞান দান প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচীঃ সংস্থাটিতে নিরক্ষর মহিলাদের অক্ষরজ্ঞান দান, স্বাস্থ্য, পুষ্টি, পরিবার কল্যাণ, আইনগত অধিকার, পরিবেশ সংরক্ষণ, ধর্মীয়, নৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়াসহ সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করা হয় ।
দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণঃ সমাজের অনগ্রসর, অবহেলিত, বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে মহিলাদের দর্জিবিজ্ঞান ও সুচসুতার কাজ ও বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন মুলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা।
গর্ভ কালীন ও মাতৃত্ব কালীন চিকিৎসা সেবা : গর্ভকালীন ও মাতৃত্বকালীন স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও প্রসব বিষয়ক সচেতনতা বৃদ্ধি কল্পে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা। গর্ভ কালীন ও মাতৃত্ব কালীন মহিলাদের চিকিৎসা সেবায় নিয়োজিত সরকারী ও বেসরকারী, দেশী-বিদেশী প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন সেবা প্রাপ্তিতে সহায়তা করা।