Feni Mukto Scouts Group, Feni.

Website

Feni Mukto Scouts Group, Feni. ফেনী জেলার অন্যতম মুক্ত স্কাউটস গ্রুপ।

বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় "চট্টগ্রাম বিভাগীয় কোর্স...
01/11/2026

বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় "চট্টগ্রাম বিভাগীয় কোর্স ফর রোভার মেট" অনুষ্ঠিত হয়।

📅 তারিখ: ২৭-৩১ অক্টোবর ২০২৬
📍 স্থান: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ,চাঁদপুর।

উক্ত কোর্সে ফেনী মুক্ত রোভার স্কাউট গ্রুপ হতে ২ জন রোভার সাফল্যের সাথে অংশগ্রহণ করে।
🔹রোভার আরাফাত হোসেন মাহি
🔹রোভার মারুফ হোসেন

কোর্সের মাধ্যমে রোভার স্কাউটিংয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন, যা ভবিষ্যতে দক্ষ ও নেতৃত্বগুণসম্পন্ন রোভারমেট হিসেবে গড়ে ওঠতে সহায়ক হবে। তাদের ভবিষ্যত সফলতা কামনা করি। আশা করি তাদের নেতৃত্বে ফেনী মুক্ত রোভার স্কাউট গ্রুপ আরও এগিয়ে যাবে।

স্কাউটের পোশাক পরে কেউ যদি এ ধরনের অপপ্রচারে বা হুমকি প্রদানমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তা পুরো স্কাউট আন্দোলনের ভাবমূ...
19/10/2026

স্কাউটের পোশাক পরে কেউ যদি এ ধরনের অপপ্রচারে বা হুমকি প্রদানমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তা পুরো স্কাউট আন্দোলনের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে দেয়। একজন সাধারণ স্কাউট অনুসারী হিসেবে আমি আশা করি, বাংলাদেশ স্কাউটস-এই বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
​আমরা চাই না কোনো ব্যক্তির ব্যক্তিগত বা দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য স্কাউটিংয়ের মতো একটি মহান ও সুশৃঙ্খল প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হোক। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উন্মোচিত হোক এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হোক।
​

বাংলাদেশ স্কাউটস, ফেনী জেলা স্কাউটস ও ফেনী জেলা রোভারের আয়োজনে অনুষ্ঠিত ৬৯তম JOTA ও ৩০তম JOTI–২০২৬-এ অংশগ্রহণ করেন ফেনী ...
17/10/2026

বাংলাদেশ স্কাউটস, ফেনী জেলা স্কাউটস ও ফেনী জেলা রোভারের আয়োজনে অনুষ্ঠিত ৬৯তম JOTA ও ৩০তম JOTI–২০২৬-এ অংশগ্রহণ করেন ফেনী মুক্ত স্কাউটস গ্রুপ, ফেনী-এর সক্রিয় স্কাউট ও রোভার সদস্যরা।

এ আয়োজনে রোভার মারুফ হোসেন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন এবং অংশগ্রহণকারী স্কাউটদের নিবন্ধন ও সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।

সেবায় অভিজ্ঞতা, সহযোগিতায় স্কাউটিং—এগিয়ে যাক আমাদের পথচলা। ⚜️💚

ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতি নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন ফেনী মুক্ত স্ক...
11/10/2026

ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতি নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন ফেনী মুক্ত স্কাউটস গ্রুপ, ফেনী-এর রোভার সদস্যবৃন্দ।

পতাকা উত্তোলনের মাধ্যমে নির্বাচনের উদ্বোধন করেন গ্রুপ সভাপতি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপ প্রতিষ্ঠাতা এ.কে.এম. ফরিদ আহমেদ। প্রোগ্রাম পরিচালনায় ছিলেন সিনিয়র রোভার মেট মেহেদী হাসান।

📅 তারিখ: ১০ অক্টোবর ২০২৬ । শনিবার


আজ বিশ্ব শিক্ষক দিবস, সমাজ গড়ার কারিগর, জ্ঞানের আলোয় পথ দেখানো আলোর দিশারী সকল শিক্ষকের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, ভালোবা...
05/10/2026

আজ বিশ্ব শিক্ষক দিবস,
সমাজ গড়ার কারিগর, জ্ঞানের আলোয় পথ দেখানো আলোর দিশারী সকল শিক্ষকের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতা। ❤

একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং একজন শিক্ষার্থীর স্বপ্ন, মূল্যবোধ ও ভবিষ্যৎ গড়ে তোলার নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখেন।

আজকের এই বিশেষ দিনে পৃথিবীর সকল শিক্ষকের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।


#বিশ্ব_শিক্ষক_দিবস #শিক্ষক #শ্রদ্ধা #ভালোবাসা #শিক্ষক_দিবস

ফেনী মুক্ত স্কাউটস গ্রুপ, ফেনী-এর স্কাউট মোহাম্মদ নাজিবুল হক আজমাইন ও স্কাউট মাহতাব আলী-কে  প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়া...
01/10/2026

ফেনী মুক্ত স্কাউটস গ্রুপ, ফেনী-এর স্কাউট মোহাম্মদ নাজিবুল হক আজমাইন ও স্কাউট মাহতাব আলী-কে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।

তোমাদের এই গৌরবময় অর্জন আমাদের জন্য আনন্দ ও গর্বের। স্কাউটিংয়ের আদর্শে তোমাদের পথচলা আরও সুন্দর ও সফল হোক।

অভিনন্দন ও শুভকামনা রইল।

30/09/2026

প্রকৃতির স্পন্দনে’২৬
প্রকৃতির পাঠে, অভিযানের পথে—

২য় গ্রুপ প্রকৃতি পর্যবেক্ষণ অভিযান-২০২৬
হাসি, আনন্দ আর অসংখ্য স্মৃতিতে ভরা এক অসাধারণ দিন!

কিছু মুহূর্ত, এক ফ্রেমে হাজার স্মৃতি।
ফেনী মুক্ত স্কাউটস গ্রুপ, ফেনী 💚

ছাব্বিশ নয় ছাব্বিশ

#প্রকৃতিরস্পন্দনে২৬

প্রকৃতির স্পন্দনে’২৬ — পর্ব ২ ২য় গ্রুপ প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্প–২০২৬“প্রকৃতির পাঠে, অভিযানের পথে”কমলদহ ঝরনায় বিভিন্ন ক...
28/09/2026

প্রকৃতির স্পন্দনে’২৬ — পর্ব ২

২য় গ্রুপ প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্প–২০২৬
“প্রকৃতির পাঠে, অভিযানের পথে”

কমলদহ ঝরনায় বিভিন্ন কার্যক্রম শেষে দুপুরের খাবার ও নামাজের বিরতি নিয়ে আমরা যাত্রা করি বাশবাড়িয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে।

বাশবাড়িয়ায় পৌঁছানোর পর শুরু হয় আনন্দের নতুন পর্ব—মজার মজার গেমস, ট্রেজার হান্ট ও কুইজ প্রতিযোগিতা। এরপর ছিল সবার অপেক্ষার লটারি পর্ব, যা পুরো আয়োজনকে করে তোলে আরও আনন্দময় ও প্রাণবন্ত।

দিনভর প্রকৃতি, অভিযান, খেলাধুলা ও আনন্দের সব আয়োজন শেষে ক্যাম্প সুভেনিয়র ও সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে শেষ হয় আমাদের এই সুন্দর অভিযাত্রা।

অসংখ্য স্মৃতি, অভিজ্ঞতা আর একসঙ্গে কাটানো দারুণ কিছু মুহূর্তকে সঙ্গে নিয়ে শেষ হলো ‘প্রকৃতির স্পন্দনে’২৬’।

প্রকৃতির পাঠে, অভিযানের পথে—আবারও দেখা হবে কোনো নতুন অভিযানে।

ফেনী মুক্ত স্কাউটস গ্রুপ, ফেনী
📅 ২৬ সেপ্টেম্বর, ২০২৬
#প্রকৃতিরস্পন্দনে২৬

🌿 প্রকৃতির স্পন্দনে’২৬ 🌿২য় গ্রুপ প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্প–২০২৬“প্রকৃতির পাঠে, অভিযানের পথে”রিপোর্টিং থেকে শুরু, ক্যাম্...
27/09/2026

🌿 প্রকৃতির স্পন্দনে’২৬ 🌿
২য় গ্রুপ প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্প–২০২৬
“প্রকৃতির পাঠে, অভিযানের পথে”

রিপোর্টিং থেকে শুরু, ক্যাম্প টি-শার্ট সংগ্রহ, দলীয় প্রস্তুতি—এরপর প্রকৃতির টানে ছুটে চলা।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমাদের অভিযাত্রার প্রথম গন্তব্য কমলদহ ঝরনায় পৌঁছানো।

পাহাড়ের নীরবতা, সবুজের স্নিগ্ধতা আর ঝরনার স্বচ্ছ জল—সব মিলিয়ে প্রকৃতির খুব কাছ থেকে তাকে অনুভব করার এক দারুণ মুহূর্ত। 🌿✨
এভাবেই শুরু হলো আমাদের প্রকৃতির পাঠ, অভিযানের পথে… 💚

ফেনী মুক্ত স্কাউটস গ্রুপ, ফেনী
২৬ সেপ্টেম্বর, ২৬
#প্রকৃতিরস্পন্দনে২৬

শুভ জন্মদিন, রোভার মারুপ হোসেন 🎉তোমার জীবন হোক সুন্দর স্বপ্ন, নতুন সম্ভাবনা আর অসংখ্য সাফল্যে ভরপুর। তোমার পথচলা আরও উজ্...
12/09/2026

শুভ জন্মদিন, রোভার মারুপ হোসেন 🎉

তোমার জীবন হোক সুন্দর স্বপ্ন, নতুন সম্ভাবনা আর অসংখ্য সাফল্যে ভরপুর। তোমার পথচলা আরও উজ্জ্বল হোক—এই কামনা রইল।

ফেনী মুক্ত রোভার স্কাউট গ্রুপ, ফেনী পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। 🌿




🎂✨

Address

Manohar Ali Bhuiya Bari Road
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Feni Mukto Scouts Group, Feni. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share