12/08/2023
সবাই কে আন্তর্জাতিক যুব দিবস এর শুভেচ্ছা 💐💐
আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় ফেনী জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মুসাম্মৎ শাহীনা আক্তার স্যার ( জেলা প্রশাসক ফেনী)
যুব উন্নয়ন অধিদপ্তর এর ডিডি শ্রদ্ধেয় কবির মজুমদার স্যার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ আহমেদ স্যার। তাছাড়া ফেনী কলেজ এর অধ্যাপক ও উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় একটি ম্যাসেজ দেন আমাদের মাননীয় ডিসি স্যার-"খেলাধূলায় বাড়ে বল, মোবাইল ছেড়ে খেলতে চল"
ইলা মিত্র যুব মহিলা সমাজ কল্যাণ সংস্থা র পক্ষ থেকে রিতু রাণী বণিক ( সাধারন সম্পাদক) আয়েশা আক্তার ( সদস্য ) অংশ গ্রহণ করেন ❤️
আজকে র দিবস এর প্রতিপাদ্য বিষয় ছিল যুবদের জন্য সবুজ দক্ষতা:একটি টেকসই বিশ্বের দিকে।
আসুন নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ি।