Chhagalnaiya Government College Rover Scout

Chhagalnaiya Government College Rover Scout "নেতৃত্ব,সেবা,শৃঙ্খলা,দক্ষতা ও উন্নয়নে রোভারিং"

ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউটস ইউনিট

Official page Of Chhagalnaiyya Government College Rover Scout Unit.

ফেনী জেলা রোভার কর্তৃক আয়োজিত ৬৯ তম জোটা ও ৩০ তম জোটি প্রোগ্রাম আজ ফেনী কম্পিউটার ইন্সটিটিউট এ অনুষ্ঠিত হয়। এই প্রে...
17/10/2026

ফেনী জেলা রোভার কর্তৃক আয়োজিত ৬৯ তম জোটা ও ৩০ তম জোটি প্রোগ্রাম আজ ফেনী কম্পিউটার ইন্সটিটিউট এ অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামের উদ্দেশ্য রোভার সদস্যদের তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ করে তোলা। ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার ইউনিট এর পক্ষে ৪ সদস্যের একটি দল এই প্রোগ্রামে অংশ গ্রহণ করে।

ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট এ ২০২৬-২০২৭ শিক্ষা বর্ষে 'রোভার সহচর' ও 'গার্ল -ইন- রোভার সহচর' এ ভর্তি চলছে...
22/09/2026

ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট এ ২০২৬-২০২৭ শিক্ষা বর্ষে 'রোভার সহচর' ও 'গার্ল -ইন- রোভার সহচর' এ ভর্তি চলছে।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ স্কাউটস  রোভার অঞ্চল ঘোষিত "বৃক্ষরোপণ সপ্তাহ- ২০২৬"উপলক্ষে ছাগলনাইয়া সরকারি...
25/08/2026

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল ঘোষিত "বৃক্ষরোপণ সপ্তাহ- ২০২৬"
উপলক্ষে ছাগলনাইয়া সরকারি কলেজ প্রাঙ্গনে ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে। বৃক্ষরোপ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর টুটুল কান্তি সাহা মহোদয় । আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট এর সম্মানিত আর এস এল জনাব মোঃ আলমগীর হোসেন স্যার।

ছাগলনাইয়া সরকারি কলেজের রোভার ইউনিটের গর্বিত সদস্য নওরিন সোলতানা নিপু একাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা, ইয়ুথ পিস অ্যাম্বাসে...
21/04/2026

ছাগলনাইয়া সরকারি কলেজের রোভার ইউনিটের গর্বিত সদস্য নওরিন সোলতানা নিপু একাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ, ছাগলনাইয়া, ফেনী কর্তৃক আয়োজিত সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৬ এ দ্বিতীয় স্থান অর্জন করায় ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার ইউনিট পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ ৮ই এপ্রিল, বাংলাদেশ স্কাউটস দিবস। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে স্কাউট আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল, যার সারথি...
08/04/2026

আজ ৮ই এপ্রিল, বাংলাদেশ স্কাউটস দিবস। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে স্কাউট আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল, যার সারথি এখন ২.২ মিলিয়ন বাংলাদেশি।

শিশু থেকে তরুণ সকল বয়সী ছেলে-মেয়েদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে সুশৃঙ্খলতা ও দেশপ্রেমে পরিপূর্ণ সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস।

তাই আসুন, স্কাউটিংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গড়ে তুলি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ।

সকলকে বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা।

ছাগলনাইয়া সরকারি কলেজ এর রোভার ইউনিট আজকের মহান স্বাধীনতা দিবস কুচকাওয়াজ এ ছাগলনাইয়া উপজেলার মধ্যে তৃতীয় স্থান অর্জন কর...
26/03/2026

ছাগলনাইয়া সরকারি কলেজ এর রোভার ইউনিট আজকের মহান স্বাধীনতা দিবস কুচকাওয়াজ এ ছাগলনাইয়া উপজেলার মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। এ ছাড়া ও একক নৃত্য ডিসপ্লেতে ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার সদস্য লাবণ্য শর্মা প্রথম স্থান অধিকার করেছে। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিয়েছেন অত্র কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর টুটুল কান্তি সাহা মহোদয়। আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার ইউনিট এর আরএসএল জনাব মো: আলমগীর হোসেন, গার্লস ইন লিডার জনাব মাহমুদা খাতুন সহ অত্র কলেজ এর অন্যান্য শিক্ষক কর্মকর্তা বৃন্দ।

ছাগলনাইয়া সরকারি কলেজ এর রোভার স্কাউট ইউনিট কর্তৃক আয়োজিত আজকের  ইফতার পার্টির কিছু খন্ড চিত্র। ইফতার পার্টিতে  অংশগ্...
09/03/2026

ছাগলনাইয়া সরকারি কলেজ এর রোভার স্কাউট ইউনিট কর্তৃক আয়োজিত আজকের ইফতার পার্টির কিছু খন্ড চিত্র। ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন অত্র কলেজ এর মান্যবর অধ্যক্ষ প্রফেসর টুটুল কান্তি সাহা স্যার। আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট এর গার্লস ইন রোভার জনাব মাহমুদা খাতুন ম্যাম।

আজ Robert Baden-Powell–এর জন্মদিন 🌍আজই World Scout Day — বিশ্ব স্কাউট দিবস।⚜️“যে মানুষটি শিখিয়েছিলেন—সত্য, শৃঙ্খলা আর স...
22/02/2026

আজ Robert Baden-Powell–এর জন্মদিন 🌍
আজই World Scout Day — বিশ্ব স্কাউট দিবস।
⚜️
“যে মানুষটি শিখিয়েছিলেন—সত্য, শৃঙ্খলা আর সেবাই জীবনের আসল শক্তি,
আজ তাঁর জন্মদিনে প্রতিজ্ঞা করি—
সব সময় প্রস্তুত থাকবো, দেশ ও মানুষের কল্যাণে নিজেকে গড়ে তুলবো।”
শুভ বিপি দিবস!
শুভ বিশ্ব স্কাউট দিবস! 🌿✨
---------------------------------------------------------------------

16/12/2025

বিজয় দিবস কুচকাওয়াজ এ ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার সদস্যদের কুচকাওয়াজ প্রদর্শনী। ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার দল উপজেলায় কলেজ পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে।

Address

College Road, Chhagalnaiya, Feni
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chhagalnaiya Government College Rover Scout posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share