Feni Skill Club-FSC

Feni Skill Club-FSC This is the community of Skillful people,who loves their skill,share their skill.❤️ ফেনী স্কিল ক্লাবে স্বাগতম
নিয়মিত পোষ্ট পেতে পেজের সাথেই থাকুন।
(1)

ফেনী স্কিল ক্লাব আয়োজিত বিজয় দিবস প্রতিযোগিতা–তে অংশগ্রহণকারীদের আগ্রহ ও অনুরোধের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে,📌 এই প্রতি...
25/12/2025

ফেনী স্কিল ক্লাব আয়োজিত বিজয় দিবস প্রতিযোগিতা–তে অংশগ্রহণকারীদের আগ্রহ ও অনুরোধের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে,
📌 এই প্রতিযোগিতার জমা দেওয়ার শেষ সময় (ডেডলাইন) বৃদ্ধি করে ১০ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
যারা এখনো অংশগ্রহণ করতে পারেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের সেরা কাজ জমা দেওয়ার সুযোগ গ্রহণ করুন।
✨ সকল প্রতিযোগীর জন্য শুভকামনা।

ফেনী স্কিল ক্লাব (FSC)
আয়োজক টিম

09/12/2025

হ্যালো এফএসসিয়ান!
বিজয় দিবস উপলক্ষে শুরু হচ্ছে মাসব্যাপী FSC(ফটোগ্রাফি, আর্ট ও গান) এর কনটেস্ট (কনটেস্ট নং- ৬) ডিসেম্বর - ২০২৫।
📝 FSC এবারের কনটেস্ট পরিচালনা করছে ফটোগ্রাফি, আর্ট, গান নিয়ে।
📤 সময়সীমা:
শুরুঃ ৫ ডিসেম্বর ২০২৫ ইং
শেষঃ ২৫ ডিসেম্বর ২০২৫ ইং (রাত ১১:৫৯ পর্যন্ত)
প্রতিযোগিতায় অংশগ্রহণের অন্যতম শর্ত হচ্ছে, ক্যাপশনে প্রথমে হ্যাশ ট্যাগ দিতে হবে।
(হ্যাশ ট্যাগ ভুল হলে পোস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।)
কনটেস্ট এর নিয়মাবলি :

*গানের থিমঃ দেশাত্মবোধক গান।
*পোস্ট করার সময় অবশ্যই উল্লেখ করবেন—
*হ্যাশট্যাগ:

আপনার নামঃ
ইনস্টিটিউটের নামঃ
গানের নামঃ
*দেশাত্মবোধক গান ব্যতীত অন্য কোনো গান পোস্ট করা যাবে না।
*গানের চারটি অংশ। যথা স্থায়ী, অন্তরা, সঞ্চারী ও আভোগ। কমপক্ষে স্থায়ী এবং অন্তরা গাইতে হবে।
*ভিডিওর দৈর্ঘ্য কমপক্ষে ১ মিনিট ৪৫ সেকেন্ড হতে হবে। এর বেশীও দেওয়া যাবে।
*একজন ব্যক্তি একটি গানই গাইতে পারবে।
*গানে কোনো ধরনের ভয়েস এডিট করা বা অটোটিউন ব্যবহার করা যাবে না।
*অন্যের গান নিজের বলে চালিয়ে দেওয়া যাবে না।
*গান পোস্ট করতে হবে আমাদের নির্ধারিত পাবলিক ফেসবুক গ্রুপে
🎯 বিচার মানদণ্ডঃ
প্রতিটি গানকে নিচের ভিত্তিতে মূল্যায়ন করা হবে—
✔ ভয়েস কোয়ালিটি ও গান গাওয়ার ধরণ এবং সঠিক ভাবে গান উপস্থাপন করার উপর -৬০% মার্কস।
✔ লাইক, কমেন্ট, শেয়ার -৪০% মার্কস।

📚 পুরস্কারঃ
ফটোগ্রাফি, আর্ট, গান তিন সেগমেন্টে ৫ জন করে ১৫ জনকে পুরস্কার দেয়া হবে।

🥇 ১ম পুরস্কার (Winner)
বিশেষ গিফট ভাউচার, ক্রেস্ট , সার্টিফিকেট।
🥈 ২য় পুরস্কার
বিশেষ গিফট ভাউচার, ক্রেস্ট , সার্টিফিকেট।
🥉 ৩য় পুরস্কার
বিশেষ গিফট ভাউচার, ক্রেস্ট , সার্টিফিকেট।
⭐ বিশেষ পুরস্কার ( ২জন)
ক্রেস্ট , সার্টিফিকেট।

*প্রতিযোগী চাইলে বন্ধুদের মেনশন দিয়ে ভোট চাইতে পারবে। তবে কোন ভাবেই (Everyone) ম্যানশন দিতে পারবে না।
*কারও প্রশ্ন বা অভিযোগ থাকলে সরাসরি পেইজে নক দিয়ে তা পেশ করতে পারবেন।
*এই কনটেস্ট এ Feni skill club (FSC) এডমিন-মডারেটর প্যানেল এর সিদ্ধান্ত ও ফলাফল চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
*বি:দ্র: এডমিন-মডারেটরগণ চাইলে কনটেস্টে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু কনটেস্ট শেষে তাদের পোস্ট বিবেচনা করা হবে না।
কমেন্টে আর্ট ও ফটোগ্রাফিতে অংশ গ্রহণের নিয়ম দেয়া হলো।

হ্যালো এফএসসিয়ান! বিজয় দিবস উপলক্ষে  শুরু হচ্ছে মাসব্যাপী FSC(ফটোগ্রাফি, আর্ট ও গান) এর কনটেস্ট (কনটেস্ট নং- ৬) ডিসেম্বর...
05/12/2025

হ্যালো এফএসসিয়ান!
বিজয় দিবস উপলক্ষে শুরু হচ্ছে মাসব্যাপী FSC(ফটোগ্রাফি, আর্ট ও গান) এর কনটেস্ট (কনটেস্ট নং- ৬) ডিসেম্বর - ২০২৫।
📝 FSC এবারের কনটেস্ট পরিচালনা করছে ফটোগ্রাফি, আর্ট, গান নিয়ে। যেখানে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের স্মৃতি, লাল-সবুজের আবেগ, সংস্কৃতি, মানুষ, প্রকৃতি ও দৈনন্দিন জীবনের বিজয়ের চিহ্ন ফটোগ্রাফি, আর্ট ও গানের মাধ্যমে ফুটে উঠবে।
📤 সময়সীমা:
শুরুঃ ৫ ডিসেম্বর ২০২৫ ইং
শেষঃ ২৫ ডিসেম্বর ২০২৫ ইং (রাত ১১:৫৯ পর্যন্ত)
প্রতিযোগিতায় অংশগ্রহণের অন্যতম শর্ত হচ্ছে, ক্যাপশনে প্রথমে হ্যাশ ট্যাগ দিতে হবে।
(হ্যাশ ট্যাগ ভুল হলে পোস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।)
কনটেস্ট এর নিয়মাবলি :
১ঃ ফটোগ্রাফি-
থিমঃ "আমার চোখে বিজয় দিবস ও গ্রাম বাংলা"
📝 অংশগ্রহণের নিয়মাবলি:
*প্রতিযোগিতায় জমাকৃত ছবি অবশ্যই অংশগ্রহণকারীর নিজের তোলা হতে হবে।
*একজনে সর্বোচ্চ ১টি ছবি পোস্ট করতে পারবে
* বর্ডার, ওয়াটারমার্ক, সিগনেচার বা লোগোযুক্ত ছবি গ্রহণযোগ্য নয়
*রাজনৈতিক, ধর্মীয়ভাবে সংবেদনশীল বা অশ্লীল ছবি গ্রহণযোগ্য নয়।
*ছবির ক্যাপশনে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং ছবি পোস্ট করতে হবে আমাদের নির্ধারিত পাবলিক ফেসবুক গ্রুপে ।
📝 ছবি পোস্ট করার সময় অবশ্যই উল্লেখ করবেন—
*হ্যাশট্যাগঃ

আপনার নামঃ
ইনস্টিটিউটের নামঃ
ক্যাপশনঃ
ডিভাইস/মডেলঃ
🎯 বিচার মানদণ্ডঃ
প্রতিটি ছবিকে নিচের ভিত্তিতে মূল্যায়ন করা হবে—
✔ Creativity, Relevance to Theme, Technical Quality(৬০% মার্কস )
✔ লাইক, কমেন্ট, শেয়ার (৪০% মার্কস )

২ঃ আর্ট-
*পেইন্টিং থিমঃ "মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস "
*কালার :
Acrylic colour
oil colour
water colour
*সাইজ: Medium/ Large
*পোস্টের ক্যাপশনে পেইন্টিংয়ের রঙ ও সাইজ উল্লেখ করতে হবে।
*আর্টের ক্যাপশনে আর্ট সম্পর্কে সামান্য বর্ণনা লিখতে হবে।
*অবশ্যই নিজের করা আর্ট পোস্ট করতে হবে।
*পোস্ট করার সময় অবশ্যই উল্লেখ করবেন—
*হ্যাশট্যাগঃ

আপনার নামঃ
ইনস্টিটিউটের নামঃ
আর্ট সাইজঃ
ক্যাপশনঃ
*প্রতিযোগিতায় একজন প্রতিযোগী সর্বোচ্চ ১ টি আর্ট পোস্ট করতে পারবে।
*আর্ট এর ছবি পোস্ট করতে হবে আমাদের নির্ধারিত পাবলিক ফেসবুক গ্রুপে ।
🎯 বিচার মানদণ্ডঃ
প্রতিটি ছবিকে নিচের ভিত্তিতে মূল্যায়ন করা হবে—
✔আর্টের কোয়ালিটি, কনসেপ্ট, ক্যাপশন (৬০% মার্কস )
✔ লাইক, কমেন্ট, শেয়ার (৪০% মার্কস )

৩ঃ গান-
*গানের থিমঃ দেশাত্মবোধক গান।
*পোস্ট করার সময় অবশ্যই উল্লেখ করবেন—
*হ্যাশট্যাগ:

আপনার নামঃ
ইনস্টিটিউটের নামঃ
গানের নামঃ
*দেশাত্মবোধক গান ব্যতীত অন্য কোনো গান পোস্ট করা যাবে না।
*গানের চারটি অংশ। যথা স্থায়ী, অন্তরা, সঞ্চারী ও আভোগ। কমপক্ষে স্থায়ী এবং অন্তরা গাইতে হবে।
*ভিডিওর দৈর্ঘ্য কমপক্ষে ১ মিনিট ৪৫ সেকেন্ড হতে হবে। এর বেশীও দেওয়া যাবে।
*একজন ব্যক্তি একটি গানই গাইতে পারবে।
*গানে কোনো ধরনের ভয়েস এডিট করা বা অটোটিউন ব্যবহার করা যাবে না।
*অন্যের গান নিজের বলে চালিয়ে দেওয়া যাবে না।
*গান পোস্ট করতে হবে আমাদের নির্ধারিত পাবলিক ফেসবুক গ্রুপে
🎯 বিচার মানদণ্ডঃ
প্রতিটি গানকে নিচের ভিত্তিতে মূল্যায়ন করা হবে—
✔ ভয়েস কোয়ালিটি ও গান গাওয়ার ধরণ এবং সঠিক ভাবে গান উপস্থাপন করার উপর -৬০% মার্কস।
✔ লাইক, কমেন্ট, শেয়ার -৪০% মার্কস।

📚 পুরস্কারঃ
ফটোগ্রাফি, আর্ট, গান তিন সেগমেন্টে ৫ জন করে ১৫ জনকে পুরস্কার দেয়া হবে।

🥇 ১ম পুরস্কার (Winner)
বিশেষ গিফট ভাউচার, ক্রেস্ট , সার্টিফিকেট।
🥈 ২য় পুরস্কার
বিশেষ গিফট ভাউচার, ক্রেস্ট , সার্টিফিকেট।
🥉 ৩য় পুরস্কার
বিশেষ গিফট ভাউচার, ক্রেস্ট , সার্টিফিকেট।
⭐ বিশেষ পুরস্কার ( ২জন)
ক্রেস্ট , সার্টিফিকেট।

*প্রতিযোগী চাইলে বন্ধুদের মেনশন দিয়ে ভোট চাইতে পারবে। তবে কোন ভাবেই (Everyone) ম্যানশন দিতে পারবে না।
*কারও প্রশ্ন বা অভিযোগ থাকলে সরাসরি পেইজে নক দিয়ে তা পেশ করতে পারবেন।
*এই কনটেস্ট এ Feni skill club (FSC) এডমিন-মডারেটর প্যানেল এর সিদ্ধান্ত ও ফলাফল চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
*বি:দ্র: এডমিন-মডারেটরগণ চাইলে কনটেস্টে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু কনটেস্ট শেষে তাদের পোস্ট বিবেচনা করা হবে না।

Happy birthday jannat art.Good wishes...🖤💥
29/11/2025

Happy birthday jannat art.
Good wishes...🖤💥

শুভ জন্মদিন Sayem Mahmud   🤎'ফেনী স্কিল ক্লাবের' অন্যতম সদস্য সায়েমের জন্য ক্লাবের পক্ষ হতে অনেক অনেক ভালোবাসা ও শুভ কাম...
28/11/2025

শুভ জন্মদিন Sayem Mahmud 🤎

'ফেনী স্কিল ক্লাবের' অন্যতম সদস্য সায়েমের জন্য ক্লাবের পক্ষ হতে অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা রইল ❤️

  আলহামদুলিল্লাহ ❤️গত শনিবার ২৩ আগস্ট ২০২৫ ফেনী স্কিল ক্লাবের প্রথম ট্যুর সম্পূর্ণ হলো।যারা গিয়েছিলেন তারা জানেন আমরা কত...
26/08/2025

আলহামদুলিল্লাহ ❤️
গত শনিবার ২৩ আগস্ট ২০২৫ ফেনী স্কিল ক্লাবের প্রথম ট্যুর সম্পূর্ণ হলো।যারা গিয়েছিলেন তারা জানেন আমরা কতটা এফোর্ট দিয়েছি ট্যুর সুন্দর ভাবে শেষ করতে।সবাই অনেক আনন্দের সাথে ছিলেন পুরো সময়টা।আর যারা যাননি, তাদেরকে বলবো"মিস করলেন"
ইনশাআল্লাহ সামনে আমাদের আরো ট্যুর আসবে।
আমাদের এই ট্যুরটা সুন্দর ভাবে গুছিয়ে দিয়েছিল Fenian Travel Group - FTG ধন্যবাদ তাদেরকে।
আর আমাদের ট্যুরে ছিল দুটা গেমের আয়োজন। ওই গেমের জন্য এত সুন্দর সুন্দর ক্যান্ডেল গুলো নিয়েছিলাম Handcrafty by Faria পেইজ থেকে।আপুকেও অনেক ধন্যবাদ। এই ক্যান্ডেল গুলো পাওয়ার জন্য রীতিমতো যুদ্ধ করছিল আমাদের মেম্বাররা।
যারা পাশে ছিলেন,সবাইকে ধন্যবাদ🌸

স্কিল ক্লাব থেকে আয়োজন করা হচ্ছে ডে ট্যুর।যেখানে আপনি,আপনার বন্ধুবান্ধব,পরিবার সহ অংশগ্রহণ করতে পারবেন💁‍♀️স্পট-📍রুপসি ঝর...
17/08/2025

স্কিল ক্লাব থেকে আয়োজন করা হচ্ছে ডে ট্যুর।যেখানে আপনি,আপনার বন্ধুবান্ধব,পরিবার সহ অংশগ্রহণ করতে পারবেন💁‍♀️

স্পট-

📍রুপসি ঝর্ণা

📍ছাগলকান্দা ঝর্ণা

📍বাশবাড়িয়া সমুদ্র সৈকত

📍নড়ালিয়া সমুদ্র সৈকত

যা যা থাকছে-

📍সকালের হালকা নাস্তা

📍দুপুরের ভাত

📍যাওয়া আসার সব ভাড়া

📍ঝর্ণার এন্ট্রি ফি

📍দক্ষ গাইড দ্বারা নির্দেশনা

ট্যুর ডেট-২৩ আগস্ট(শনিবার)

ট্যুর ফি-৬৫০ টাকা(পুরো টাকা এডভান্স করতে হবে,অথবা মিনিমাম ২০০ টাকা এডভান্স করে আপনার সিট নিশ্চিত করতে হবে)

রওনা দেয়া হবে মহিপাল থেকে সকাল ৮:৩০।

আবার ফেনী থাকা হবে বিকেল ৬ টায় ইনশাআল্লাহ।

যারা যাবেন তাFeni Skill Club-FSC Club-FSC পেইজে ইনবক্স করবেন।

সার্বিক সহযোগিতাফেনীয়ান ট্রাভেল গ্রুপ - Fenian Travel Group - FTGroup - FTG
যোগাযোগ - Tanveer Hossen (Admin-01859610571)

হ্যালো এফএসসিয়ান!আশা করি সবাই ভালো আছেন। উদ্যোক্তাদের স্কিল এবং তাদের পণ্য মানুষের কাছে ছড়িয়ে দিতে এফএসসি নিয়ে আসছে এক স...
29/07/2025

হ্যালো এফএসসিয়ান!

আশা করি সবাই ভালো আছেন। উদ্যোক্তাদের স্কিল এবং তাদের পণ্য মানুষের কাছে ছড়িয়ে দিতে এফএসসি নিয়ে আসছে এক সুবর্ণ সুযোগ। এফএসসি এখন থেকে উদ্যোক্তাদের গ্রুপে সেল পোস্ট করার সুযোগ দেওয়াকে ইতিবাচক ভাবে বিবেচনা করছে। এ লক্ষ্যে এফএসসি নিম্ন বর্ণিত কিছু শর্ত পালনের মাধ্যমে উদ্যোক্তাদের এ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।

★ সময় সীমা:- উদ্যোক্তারা নিজেদের স্কিল এবং পণ্যের ব্যাপারে আগামী ০১-০৮-২০২৫ থেকে ৩১-০৮-২০২৫ খ্রি. (১ মাস) পর্যন্ত গ্রুপে পোস্ট করতে পারবেন।

★ পোস্টের সীমা:- উদ্যোক্তারা নিজেদের স্কিল এবং পণ্য নিয়ে প্রতিজন ১০ টি করে পোস্ট করতে পারবেন গ্রুফে। অতিরিক্ত ২ টি করে পোস্ট (প্রমোট পোস্ট) গ্রুপ নিজেই উদ্যোক্তাদের পক্ষ হয়ে করে দিবে। পোস্ট করার সময় এ

★ক্যাপশনে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে-

এই ধরনের পোস্টের ক্ষেত্রে অন্যান্য রুলস ব্যবহার করার বাধ্যবাধকতা নেই। শুধু হ্যাশট্যাগ ব্যবহার করলেই হবে।

★ বিনিময় অংক:- ১ মাস ধরে উদ্যোক্তাদের ১০ টি এবং গ্রুপের পক্ষ থেকে ২ টি মোট বারোটি পোস্টের জন্য এফএসসি জনপ্রতি শুধুমাত্র ৩০০ (তিনশত টাকা) টাকা করে ধার্য করেছে।

* আমরা আশা করছি যে, এফএসসির এমন উদ্যোগ গ্রুপের উদ্যোক্তাদের স্কিল এবং পণ্য আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা পালন করবে এবং আমাদের পারস্পরিক সম্পর্ক এবং সাহায্য বিনিময়ে সহায়ক হবে। এফএসসির সাথেই থাকুন। ধন্যবাদ 🖤

★নগদ 01645156328 (পারসোনাল)
★বিকাশ 01963432262 (পারসোনাল)
ক্যাশ আউট চার্জ প্রযোজ্য।

# উদ্যোক্তারা এ বিষয়ে এফএসসির অফিসিয়াল পেইজে যোগাযোগ করুন।

Address

College Road
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni Skill Club-FSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share