27/05/2026
ঈদুল আযহার সুন্নাত সমূহ।
•
১| অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া।
(বাইহাকী ৬১২৬)
•
২| মিসওয়াক করা। (তাবঈনুল হাকাইক, ১:৫৩৮)
•
৩| গোসল করা। (ইবনে মাজাহ ১৩১৫)
•
৪| শরী‘আত সম্মত সাজসজ্জা করা। (সহীহ বুখারী ৯৪৮)
•
৫| সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।
(সহীহ বুখারী ৯৪৮, মুস্তাদরাকে হাকেম ৭৫৬০)
•
৬| সুগন্ধি ব্যবহার করা।
(মুস্তাদরাকে হাকেম ৭৫৬০)
•
৭| ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের জাম’আতে যাওয়া এবং সালাত শেষে নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম।
(সহীহ বুখারী ৯৫৩, তিরমিযী ৫৪২)
•
৮| সকাল সকাল ঈদগাহে যাওয়া।(আবু দাউদ ১১৫৭)
•
৯| ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। (সহীহ বুখারী ৯৫৬, আবু দাউদ ১১৫৮)
•
১০| যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। (সহীহ বুখারী ৯৮৬)
•
১১| পায়ে হেঁটে যাওয়া। (আবু দাউদ ১১৪৩)
•
১২| ঈদুল আযহায় ঈদগাহে যাওয়ার সময় আওয়াজ করে এই তাকবীর পড়তে থাকাঃ
اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ. لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ . وَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ. وَ لِلّٰهِ الْحَمْدُ.
(মুস্তাদরাকে হাকেম ১১০৫, বাইহাকী ৬১৩০)