Shadhin Nari - স্বাধীন নারী
- Home
- Bangladesh
- Dhaka
- Shadhin Nari - স্বাধীন নারী
"Shadhin Nari" will work to create equality in society by improving the economic conditions through skill development and employment development of women.
Address
Dhaka
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when Shadhin Nari - স্বাধীন নারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Organization
Send a message to Shadhin Nari - স্বাধীন নারী:
Category
স্বাধীন নারী কি?
নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারাকেই আমরা “স্বাধীন নারী” বলছি। কেননা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারলে কোন নারীকে যেমন কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না ঠিক তেমনি তার চাহিদা এবং চাওয়া-পাওয়া গুলো নিজের ইচ্ছে মতো কোন প্রকার বাঁধা ছাড়াই পূরণ করতে পারবে। আমাদের স্লোগান "নারীর আত্ননির্ভরশীলতা, এনে দিবে অর্থনৈতিক সফলতা "। সাধারণ ভাবে বলতে গেলে বাংলাদেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ খুব বেশি নয়। জিডিপিতে নারীদের অবদান ৩০%। আমরা চাই বাংলাদেশের অর্থনীতিতে দিন দিন নারীদের অংশগ্রহণ বাড়ুক তাতে করে নারীরা যেমন নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে, ঠিক তেমনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়তে থাকবে। আমাদের সমাজে একটা জিনিস প্রতীয়মান যে ... একটা পরিবারে কোন নারী যদি সারাদিন সংসারের কাজ করে দিন শেষে উনি ডোমিনেট হোন পরিবারের অন্য সদস্যদের দ্বা্রা আবার কোন নারী যদি চাকরি কিংবা ব্যবসা করে পরিবারে অর্থ যোগান দিতে পারে তাহলে উনি ডোমিনেট হোন না বললেই চলে। অপরদিকে দেখা যায় ... অনেক নারী নিজের সংসার সামলানোর পাশাপাশি নিজে কিছু করতে চায় তবে পরিবারের অন্য সদস্যদের জন্য কিংবা নিজের সন্তানের জন্য বাসার বাহিরে গিয়ে কিছু করতে পারেন না। তাই তারা যাতে ঘরে বসেই তাদের ফ্রি টাইমে কিছু করতে পারে। শুধু একজন সাংসরিক নারী নয়, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন মেয়ে কিংবা সমবয়সী যে কোন মেয়ে তাদের অবসর সময়গুলো কাজে লাগিয়ে ইনকাম সোর্স তৈরি করতে পারে। এই সব জিনিস মাথায় রেখে “স্বাধীন নারী”প্লাটফর্মটি বাংলাদেশের সকল নারীর জন্য কাজ করে যাবে। নারীদের স্কিল ডেভেলপমেন্ট ও কর্মসংস্থান বিকাশের মধ্য দিয়ে অর্থনৈতিক অবস্থার উন্নতির মাধ্যমে সমাজে একটি সমতা তৈরীর লক্ষ্যে “স্বাধীন নারী'' কাজ করবে। আমাদের উদ্দেশ্য ... ইন্টারনেটে নির্দিষ্ট একটি প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে নারীদের আয়ের সুযোগ তৈরি করা। এজন্য আমরা একটা ওয়েবসাইট করছি। ওয়েবসাইটের নাম দেয়া হয়েছে "স্বাধীন নারী"। আমাদের টার্গেট নারীদের জন্য একটি অনলাইন মার্কেটপ্লেস করা যেখানে নারীরা তাদের প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করতে পারবে মিনিমাম একটা কমিশন দিয়ে। তাদের প্রোডাক্ট অথবা সার্ভিসের ‘মার্কেটিং থেকে ডেলিভারী’ পর্যন্ত সব দায়-দায়িত্ব “স্বাধীন নারী” নিবে। এখানকার কাস্টমার নারী পুরুষ যে কেউ হতে পারবে। তারমানে ঘরে বসেই একজন নারী চাইলেই তার সুবিধাজনক স্থান থেকে ব্যবসা পরিচালিত করতে পারবে খুব সহজে। গ্রামের যে মা বা বোন আচার বানাতে পারে অথবা ভাল হাতের কাজ পারে সেই মা বা বোন প্রত্যন্ত গ্রাম থেকে তার বানানো আচার বা নকশী কাঁথা সারা বাংলাদেশে বিক্রি করতে পারবে। এজন্য তাদের আমরা ব্যবসা এবং ইন্টারনেটসম্পর্কিত ব্যাপার গুলোতে সহায়তা করবো। এর পাশাপাশি JOB নামে একটা অপশন থাকবে, যেখানে দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন ধরনের সার্ভিস রিলেটেড জব থাকবে, স্বাধীন নারীর নিবন্ধনযুক্ত নারীরা এখানে তাদের স্কিলড এরিয়া অনুযায়ী জব হায়ার করতে পারবে। আমাদের লক্ষ্য শুধু মার্কেটপ্লেসের মধ্যেই সীমাবদ্ধ নয়। পাশাপাশি আমরা নারীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনলাইন, অফলাইন দুই সেক্টরেই কাজ করবো। অনলাইনের বাহিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রামগুলোতে গিয়ে “গ্রুপ অফ ওমেন” কালেক্ট করে নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা বিষয়ে তাদের স্কিলড করতে পারলে তারা তাদের অবসর সময়গুলো কে কাজে লাগিয়ে নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। সর্বপ্রথম আমরা তাদেরসচেতনতা সৃষ্টি করতে চাই যে আপনি আপনার অবসর সময় গুলোকে কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হতে পারেন এতে করে কারো মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হবে না আর। নকশী কাঁথা, জামদানী শাড়ি, তাঁতের শাড়ি, শতরঞ্জী তথা বাংলাদেশের ঐতিহ্য কে আমরা বিশষ গুরুত্ব দিবো। ভবিষ্যতে নারীদের ভাল একটি ক্যারিয়ারের কথা চিন্তা আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে স্বাধীন নারী।