BIGUF - বিগফ

BIGUF - বিগফ ★ BIGUF is an Independent and Non-political one of the biggest Garment workers Federation of Readymade garments (RMG) industry in Bangladesh.

01/05/2026

বাংলাদেশের অন্যতম বৃহত্তম গার্মেন্টস শ্রমিক সমাবেশ ও র‍্যালি....

আয়োজনে: বিগফ চট্টগ্রাম।

বাংলাদেশের অন্যতম বৃহত্তম গার্মেন্টস শ্রমিক সমাবেশ ও র‍্যালি—বিগফ চট্টগ্রামেরবিগফ-এর পক্ষ থেকে  মহান মে দিবসের শুভেচ্ছা।...
01/05/2026

বাংলাদেশের অন্যতম বৃহত্তম গার্মেন্টস শ্রমিক সমাবেশ ও র‍্যালি—বিগফ চট্টগ্রামের

বিগফ-এর পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা।
এই ঐতিহাসিক দিনে বিগফ চট্টগ্রামের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল মিছিল, দাবি ও সমাবেশ আবারও প্রমাণ করেছে—গত ৩০ বছর ধরে গড়ে ওঠা শ্রমিক আন্দোলনের শক্ত ভিত্তি আজও অটুট। নাসিরাবাদ টেক্সটাইল মোড় থেকে বায়েজিদ মাজার গেট পর্যন্ত হাজার হাজার নারী গার্মেন্টস শ্রমিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিগফ-এর প্রতি তাদের আস্থা ও ভালোবাসার সুস্পষ্ট বহিঃপ্রকাশ। লাল পতাকার ঢেউ ও দৃপ্ত স্লোগানে চট্টগ্রামের রাজপথ মুখরিত হয়ে ওঠে।

সমাবেশ থেকে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো জোরালোভাবে উত্থাপিত হয়—মজুরি বোর্ড গঠন, ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা নিশ্চিতকরণ, ছাঁটাই ও নির্যাতন বন্ধ এবং অবাধ ট্রেড ইউনিয়ন চর্চার অধিকার প্রতিষ্ঠা। এই মহাসমাবেশ ও মিছিল শুধু দাবি জানানোর মঞ্চ নয়, বরং আগামী দিনের লড়াই-সংগ্রামের জন্য নতুন শপথ নেওয়ার অঙ্গীকার।

30/04/2026
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর: বিচার চাই, নিরাপদ কর্মস্থল চাই২৪ এপ্রিল ২০২৬, বিগফ চট্টগ্রাম অফিসে রানা প্লাজা ট্র্যাজেড...
25/04/2026

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর: বিচার চাই, নিরাপদ কর্মস্থল চাই

২৪ এপ্রিল ২০২৬, বিগফ চট্টগ্রাম অফিসে রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। নিহত শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, রানা প্লাজা ছিল একটি মানবসৃষ্ট শ্রমিক হত্যা।

১৩ বছর পেরিয়েও বিচার সম্পন্ন না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি জানানো হয়। পাশাপাশি প্রতিটি কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শক্তিশালী ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকের কণ্ঠস্বর জোরদারের আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, নিরাপদ কর্মস্থল কোনো দয়া নয়, এটি শ্রমিকের অধিকার।

“নিহতদের স্মরণ করো, জীবিতদের জন্য লড়াই করো” — এই শপথে সবাই ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেন।

ইত্যাদি জিনস্ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত!​অদ্য ১৬ মার্চ, ২০২৬ ইং তারিখে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ...
16/03/2026

ইত্যাদি জিনস্ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

​অদ্য ১৬ মার্চ, ২০২৬ ইং তারিখে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইত্যাদি জিনস্ শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিগফ (BIGUF) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন বেসিক ইউনিয়ন এর নেতৃবৃন্দসহ অত্র ইউনিয়নের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দরা শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখা এবং সকল বেসিক ইউনিয়নের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিএলপি ওয়ার্ম ফ্যাশনস শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত! --------------------------------------------​অদ্য ১৫ মার্চ ...
15/03/2026

বিএলপি ওয়ার্ম ফ্যাশনস শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত!
--------------------------------------------
​অদ্য ১৫ মার্চ ২০২৬ রোজ রবিবার বিএলপি ওয়ার্ম ফ্যাশনস শ্রমিক ইউনিয়নের নিজস্ব উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​ইউনিয়ন নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং শিল্পে শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্ত গার্মেন্ট শ্রমিক ইউনিয়ন ফেডারেশন (BIGUF)-এর নেতৃবৃন্দরা।

সিজার এপারেল্স (এক্সটেনশন) শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত! ​অদ্য ১৩ মার্চ ২০২৬ রোজ শুক্রবার সিজার এপারেল্স (এক্সট...
13/03/2026

সিজার এপারেল্স (এক্সটেনশন) শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত!

​অদ্য ১৩ মার্চ ২০২৬ রোজ শুক্রবার সিজার এপারেল্স (এক্সটেনশন) শ্রমিক ইউনিয়নের নিজস্ব উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ​ইউনিয়ন নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং শিল্পে শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্ত গার্মেন্ট শ্রমিক ইউনিয়ন ফেডারেশন (BIGUF)-এর নেতৃবৃন্দরা।

ইফতারের আগে দেশ, জাতি এবং পোশাক খাতের সকল শ্রমিকের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

চট্টগ্রামের বিগফ-এর অন্তর্ভুক্ত ইউনিয়ন নেতৃবৃন্দের সম্মানে ইফতার৪ মার্চ ২০২৬ তারিখে বিগফ চট্টগ্রামের অন্তর্ভুক্ত ইউনিয়ন ...
11/03/2026

চট্টগ্রামের বিগফ-এর অন্তর্ভুক্ত ইউনিয়ন নেতৃবৃন্দের সম্মানে ইফতার

৪ মার্চ ২০২৬ তারিখে বিগফ চট্টগ্রামের অন্তর্ভুক্ত ইউনিয়ন নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় কারখানার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের সকল শিল্পের শ্রমিকদের মজুরি ও উৎসব বোনাস সময়মতো পরিশোধের দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে বিগফের নেতৃত্বে চট্টগ্রামের শ্রমিকরা ঐক্যবদ্ধ। শ্রমিকদের অধিকার নিয়ে কোনো অবহেলা সহ্য করা হবে না।

ইফতারের আগে সকল মেহনতি শ্রমজীবী মানুষের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Address

Purana Paltan, Dar-us Salam Arched
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when BIGUF - বিগফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category