Voice Of Islam

Voice Of Islam Creation should know about Creator

03/02/2024
03/02/2024
উত্তর : মেয়ে রাজি না থাকলে কারো সাথে জোর করে বিয়ে দেওয়া শরীআতসম্মত নয়। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে...
01/02/2024

উত্তর : মেয়ে রাজি না থাকলে কারো সাথে জোর করে বিয়ে দেওয়া শরীআতসম্মত নয়।

কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অকুমারীর অনুমতি না নিয়ে এবং কুমারীর সম্মতি না নিয়ে তাদের বিবাহ দেওয়া যাবে না।

আর কুমারীর সম্মতি হলো তার চুপ থাকা’ (ছহীহ বুখারী, হা/৫১৩৬; ছহীহ মুসলিম, হা/১৪১৯)।

উৎস : মাসিক আল ইতিছাম

31/01/2024

SURAH AN-NAS !
RECITER : MISHARY RASHID ALAFASY

উত্তর : হ্যাঁ, কোনো রোগ ছাড়াই যদি কোনো কারণে সাদাস্রাব বের হয়, তাহলে তাতে অযূ ভেঙ্গে যাবে। সাহল ইবনু হুনায়ফ রাযিয়াল্লাহু...
29/01/2024

উত্তর : হ্যাঁ, কোনো রোগ ছাড়াই যদি কোনো কারণে সাদাস্রাব বের হয়, তাহলে তাতে অযূ ভেঙ্গে যাবে।

সাহল ইবনু হুনায়ফ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার প্রচুর মযী নির্গত হতো, তাই বহুবার গোসল করতাম। আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, ‘এতে তোমার জন্য শুধু অযূ করাই যথেষ্ট’।

আমি বললাম, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! তা আমার কাপড়ে লেগে গেলে কী করতে হবে? তিনি বললেন, ‘তোমার কাপড়ের যে অংশে তা লাগবে, সেই অংশ এক আঁজলা পানি নিয়ে তা দ্বারা ধৌত করলেই তোমার জন্য যথেষ্ট হবে’ (তিরমিযী, হা/১১৫; ইবনু মাজাহ, হা/৫০৬)।

তবে এটি যদি কারো নিয়মিত হতে থাকে, যা এক ধরনের ব্যাধি, তাহলে তাতে অযূ ভঙ্গ হবে না। ঐ অবস্থাতেই সে ছালাত আদায় করবে। তবে তার জন্য প্রতি ওয়াক্তে অযূ করা আবশ্যক হবে, তখন এর হুকুম হবে রক্তপ্রদর রোগের (ইস্তিহাযার) মতো (ছহীহ বুখারী, হা/৩২৭)।

উৎস: মাসিক আল ইতিছাম






Bangla hadis
Voice Of Islam

27/01/2024

Surah FATIHA Recite By MISHARY RASHID ALAFASY

প্রশ্ন : রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখেছেন?উত্তর : হ্যাঁ, তিনি স্বপ্নে ...
27/01/2024

প্রশ্ন : রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখেছেন?

উত্তর : হ্যাঁ, তিনি স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখেছেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, ‘মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রভুকে তার অন্তকরণে দুবার দেখেছেন (মুসলিম হা/১৭৬)।

আব্দুর রহমান ইবনু আয়েশ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘একবার আমি আমার মহাপরাক্রমশালী প্রভুকে অতি উত্তম আকৃতিতে (স্বপ্নে) দেখলাম।

তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, শীর্ষস্থানীয় ফেরেশতাগণ কী বিষয়ে বিতর্ক করছে? আমি বললাম, আপনিই অধিক অবগত। তখন আল্লাহ তাআলা তাঁর হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন, যার শীতলতা আমি আমার বক্ষের মধ্যে অনুভব করলাম। তখন আমি আকাশে ও যমীনে যা কিছু আছে সবই অবগত হলাম।

অতঃপর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ এ আয়াত তেলাওয়াত করলেন, ‘এরূপে আমি দেখাই ইবরাহীমকে আসমানসমূহ ও যমীনের রাজ্যসমূহ, যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়’ (তিরমিযী হা/৩২৩৫)।

উৎস: মাসিক আল ইতিছাম ০১/২৪

প্রশ্ন  : বর্তমানে বিশ্বব্যাপী সূদের ব্যাপক বিস্তার। ইসলামী শরীআতে সূদের ভয়াবহতা সম্পর্কে জানতে চাই।উত্তর : সূদ একটি ধ্ব...
25/01/2024

প্রশ্ন : বর্তমানে বিশ্বব্যাপী সূদের ব্যাপক বিস্তার। ইসলামী শরীআতে সূদের ভয়াবহতা সম্পর্কে জানতে চাই।

উত্তর : সূদ একটি ধ্বংসাত্মক পাপ, যা ইহকালে মানুষের সম্পদ ধ্বংস করে দিবে। আর পরকালে মানুষকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবে। সূদ খেলে মানুষ নিঃস্ব হবেই।

আল্লাহ তাআলা বলেন, يَمْحَقُ اللهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللهُ لاَ يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ ‘আল্লাহ সূদকে সংকুচিত করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না’ (আল-বাকারা, ২/২৭৬)।

ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই সূদ এমন বস্তু যার পরিণাম হচ্ছে সংকুচিত হওয়া যদিও তা বৃদ্ধি মনে হয়’ (মুসনাদে আহমাদ, হা/৩৭৫৪; মিশকাত, হা/২৮২৭)।

আব্দুল্লাহ ইবনু হানযালা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো ব্যক্তি জেনেশুনে এক দিরহাম বা একটি মুদ্রা সূদ গ্রহণ করলে ছত্রিশ বার যেনা করার চেয়ে কঠিন হবে’ (মুসনাদে আহমাদ, হা/২২০০৭; মিশকাত, হা/২৮২৫)।

আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সূদের পাপের ৭০টি স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে মাতাকে বিবাহ করা’ (ইবনু মাজাহ, হা/২২৭৪; মিশকাত, হা/২৮২৬, হাদীছ ছহীহ)।

জাবের রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদ গ্রহণকারী, প্রদানকারী ও সূদের দুই সাক্ষীর প্রতি অভিশাপ করেছেন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘অভিশাপে তারা সবাই সমান’ (ছহীহ মুসলিম, হা/১৫৯৮; মিশকাত, হা/২৮০৭)।

উৎস: মাসিক আত - তাহরীক ০১/২৪

Address

Puranapoltan
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share