Abam Foundation Bangladesh

Directions Website

Abam Foundation Bangladesh Abam Foundation Bangladesh is a non profitable organaisation. We work for orphans and underprivileged people in Bangladesh.
(3)

Welcome to the official page of ABAM Foundation Bangladesh! We are a non-profit organization dedicated to improving the lives of orphans and underprivileged individuals throughout Bangladesh. Our mission is to empower and uplift marginalized communities by providing access to education, healthcare, and other social services. Through our programs, we work to promote sustainable development and address the needs of women, and children, especially orphans, and other vulnerable populations. Stay tuned for updates on our latest initiatives, events, and success stories as we continue to make a positive impact in the lives of those who need it most. Thank you for joining us on this journey to create a brighter future for all.

আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি মানবসেবার স্বীকৃতিতে সম্মানিত হলেন আমাদের সভাপতি Shamsul Alam Khan Murad। মানবসেবা ও সমাজকল...
30/10/2026

আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি মানবসেবার স্বীকৃতিতে সম্মানিত হলেন আমাদের সভাপতি Shamsul Alam Khan Murad।

মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ আবাম ফাউন্ডেশন বাংলাদেশ -এর সম্মানিত সভাপতি জনাব শামসুল আলম খান মুরাদ অর্জন করেছেন Contribution to the Nation Award 2026।ঢাকায় আয়োজিত Risk Taker 2000 Leadership Summit অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।এ অর্জন শুধু একজন ব্যক্তির সম্মাননা নয়; এটি মানবতার কল্যাণে কাজ করে যাওয়া আবাম ফাউন্ডেশন বাংলাদেশ -এর প্রতিটি সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীর জন্যও আনন্দের উপলক্ষ।আমরা বিশ্বাস করি, মানুষের কল্যাণে করা প্রতিটি আন্তরিক প্রচেষ্টাই মূল্যবান। এই স্বীকৃতি আমাদের মানবসেবার পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে।

মানবতার সেবায় আমাদের পথচলা অব্যাহত থাকুক।

এক মাসের খাবারের নিশ্চয়তা—এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর এক মানবিক উদ্যোগ।বায়েজিদ লিংক রোডের অরফিননগরে অবস্থিত আল-হেরা ম...
30/10/2026

এক মাসের খাবারের নিশ্চয়তা—এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর এক মানবিক উদ্যোগ।

বায়েজিদ লিংক রোডের অরফিননগরে অবস্থিত আল-হেরা মাদরাসায় খাদ্যসংকটের কথা জানতে পেরে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি জরুরি ভিত্তিতে এগিয়ে এসেছেন। মাদরাসার অধিকাংশ শিক্ষার্থী এতিম শিশু। তাদের খাবারের দুশ্চিন্তা কিছুটা কমাতে মাদরাসার জন্য এক মাসের প্রয়োজনীয় বাজার এবং একবেলা ভালো খাবারের আয়োজন করা হয়েছে।

আমাদের কাছে এটি শুধু কিছু খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া নয়; বরং এতিম শিশুদের এক মাসের খাবারের চিন্তা কিছুটা দূর করে তাদের পাশে দাঁড়ানোর একটি দায়িত্বশীল প্রয়াস।

আলহামদুলিল্লাহ, মানুষের পাশে দাঁড়ানোর সুযোগই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই উদ্যোগ বাস্তবায়নে যাঁরা সহযোগিতা করেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

আপনিও আবাম ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে সদকাহ দিয়ে এমন মানবিক উদ্যোগে অংশ নিতে পারেন।

স্বেচ্ছাসেবায় যুক্ত হয়েছিলে কার মাধ্যমে? ম্যানশন করে জানিয়ে দিন।
29/10/2026

স্বেচ্ছাসেবায় যুক্ত হয়েছিলে কার মাধ্যমে?
ম্যানশন করে জানিয়ে দিন।

আলহামদুলিল্লাহ! মরহুম মুক্তিযোদ্ধার রোজার কাফফারা বাবদ এতিম শিশুদের জন্য ভালো খাবারের আয়োজন।মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ ...
29/10/2026

আলহামদুলিল্লাহ! মরহুম মুক্তিযোদ্ধার রোজার কাফফারা বাবদ এতিম শিশুদের জন্য ভালো খাবারের আয়োজন।

মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ মোকতারুল আলম (পিতা: মফিজুর রহমান)-এর রোজার কাফফারা বাবদ আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে তিনটি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।

📍 রওজাতুল উলুম হাফিজিয়া এতিমখানা
কাজিকাটনা, কাহারোল, দিনাজপুর — ১২১ জন।

📍 উম্মুল ক্বোরা মহিলা মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা
খাগড়াছড়ি সদর — ৬০ জন।

📍 দারুল উলুম ইসলামিয়া হেফজখানা ও এতিমখানা
কাট্টলি, লামা, বান্দরবান — ৭০ জন।

আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ২৫১ জন শিক্ষার্থীর জন্য ভালো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

মরহুমের এই কাফফারার মাধ্যমে এতিম শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার এই উদ্যোগ আল্লাহ তাআলা কবুল করুন। মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

আপনিও আবাম ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে সদকাহ দিয়ে এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।

#একবেলা_ভালো_খাবার #এতিম_শিশু #মানবতার_সেবায়

29/10/2026

প্রকল্পের প্রভাব ও অগ্রগতি পর্যবেক্ষণ কার্যক্রম

২০২৩ সালে কুতুবদিয়া, কক্সবাজারের নুরুল হোসাইনকে স্বাবলম্বী প্রজেক্ট–৮৫-এর আওতায় মোটরচালিত রিকশা প্রদান করে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ। দুর্ঘটনায় তাঁর জীবন থমকে গেলেও, সাম্প্রতিক পরিদর্শনে তাঁর পরিবারের ভালো থাকার খবর পেয়েছি, আলহামদুলিল্লাহ।

আমাদের দাতা সদস্যদের সহযোগিতায় সম্ভব হয়েছে এই পরিবর্তন। আপনিও সদকাহর মাধ্যমে মানুষের জীবন বদলানোর এই যাত্রায় অংশ নিন।

আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হলো স্বাবলম্বী প্রজেক্ট–২৩২।বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের শাহজা...
29/10/2026

আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হলো স্বাবলম্বী প্রজেক্ট–২৩২।

বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের শাহজাহান আলী ছয় সদস্যের পরিবার নিয়ে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু গত রমজানে তাঁর একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।

শাহজাহান আলীর পরিবারের মুখে আবারও স্বস্তি ফিরিয়ে আনতে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ তাঁর জন্য একটি ভ্যান ক্রয়ে সহযোগিতা করেছে। আমাদের প্রত্যাশা, এই ভ্যানই হবে তাঁর পরিবারের নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ।

আমরা বিশ্বাস করি, সাময়িক সাহায্যের চেয়ে মানুষের হাতে জীবিকার উপায় তুলে দেওয়া আরও অর্থবহ। আপনাদের সহযোগিতায় এভাবেই আরও পরিবার স্বাবলম্বী হয়ে উঠুক।

আপনিও আবাম ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে সদকাহ দিয়ে এমন মানবিক উদ্যোগে অংশ নিতে পারেন।

Alhamdulillah! Self-Reliance Project 232 Successfully Completed.

Shahjahan Ali, a resident of Sultanpur village in Kagail Union, Gabtali Upazila, Bogura, was supporting his family of six by driving a van. Unfortunately, his only source of income was stolen during Ramadan, leaving his family in severe financial hardship.

To help him rebuild his livelihood, ABAM Foundation Bangladesh supported the purchase of a van for Shahjahan Ali. We hope this support will help him earn an income again and provide a more secure future for his family.

We believe that helping people become self-reliant creates lasting change.

You can also support similar humanitarian initiatives through Sadaqah donations to ABAM Foundation Bangladesh.

28/10/2026

সম্মানিত উপদেষ্টা লোকমান ভাইয়ের আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর একবেলা পরিদর্শন।

আপন নীড়–২৭ | বিধবা জানেরা বেগমের নতুন ঘরে স্বাগতম!আলহামদুলিল্লাহ! রাজশাহীর চারঘাট উপজেলার দিড়িপাড়া মেরামতপুরের জানেরা ...
27/10/2026

আপন নীড়–২৭ | বিধবা জানেরা বেগমের নতুন ঘরে স্বাগতম!

আলহামদুলিল্লাহ! রাজশাহীর চারঘাট উপজেলার দিড়িপাড়া মেরামতপুরের জানেরা বেগমের জীবনে যুক্ত হলো নতুন আশার ঠিকানা।

আপনাদের দান ও সদকায় আমরা চেষ্টা করি প্রকৃত প্রয়োজনের মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিতে। জানেরা বেগমের নতুন নীড় সেই মানবিক প্রচেষ্টারই একটি অংশ।

আপনার সদকায় গড়ে উঠুক আরও একটি নিরাপদ আশ্রয়।

মরহুমের রোজার কাফফারা | এতিম শিশুদের জন্য খাবারের আয়োজনআলহামদুলিল্লাহ! মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ মোকতারুল আলম, পিতা: ম...
27/10/2026

মরহুমের রোজার কাফফারা | এতিম শিশুদের জন্য খাবারের আয়োজন

আলহামদুলিল্লাহ! মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ মোকতারুল আলম, পিতা: মফিজুর রহমানের রোজার কাফফারা বাবদ আবাম ফাউন্ডেশন বাংলাদেশের ব্যবস্থাপনায় তিনটি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।

📍 দারুসসুন্নাহ মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা
উত্তর হারবাং, চকরিয়া — ৬১ জন।

📍 দারুল ইহসান মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা
মানিকছড়ি, খাগড়াছড়ি — ৭৫ জন।

📍 তালিমুল ফোরকান নূরানী মাদ্রাসা
রামগড়, খাগড়াছড়ি — ৬৫ জন।

মোট ২০১ জন শিক্ষার্থীর জন্য খাবারের আয়োজন করা হয়েছে।

মহান আল্লাহ মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করুন, তাঁর নেক আমল কবুল করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এই আয়োজনকে কল্যাণের উসিলা হিসেবে কবুল করুন। আমিন।

আপনার সদকায় আরও এতিম শিশুর মুখে হাসি ফুটুক।

আবাম ফাউন্ডেশন বাংলাদেশ
মানবতার সেবায়, মানুষের পাশে।

#এতিমশিশু #মানবতারসেবা #সদকা

Address

Fatema Villa , 1361 Alfalah Goli
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Abam Foundation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share