14/03/2026
শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল মহোদয়,
আপনার বিদায়লগ্নে হাটহাজারী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা এবং অফুরন্ত ভালোবাসা।
আপনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, বরং আমাদের জন্য ছিলেন একজন অভিভাবক, পথপ্রদর্শক এবং আলোকবর্তিকা। আপনার প্রজ্ঞা, দূরদর্শিতা এবং বলিষ্ঠ নেতৃত্বে আমাদের প্রিয় হাটহাজারী সরকারি কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও সুশাসনের ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। আপনার কর্মনিষ্ঠা, সততা এবং দায়িত্ববোধ আমাদের সকলের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিশেষ করে হাটহাজারী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বিভিন্ন কার্যক্রমের প্রতি আপনার আন্তরিক নজর, মূল্যবান পরামর্শ এবং দিকনির্দেশনা আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আপনার শাসন আমাদের শৃঙ্খলাবদ্ধ করেছে, আবার আপনার স্নেহ ও সহানুভূতি আমাদের সাহস জুগিয়েছে সামনে এগিয়ে যাওয়ার। একজন অভিভাবকের মতো আপনি সবসময় আমাদের পাশে থেকেছেন এবং সঠিক পথে চলার অনুপ্রেরণা দিয়েছেন।
আপনার বিদায় আমাদের জন্য সত্যিই এক অপূরণীয় শূন্যতা। তবুও আমরা বিশ্বাস করি, আপনার রেখে যাওয়া আদর্শ, কর্মনিষ্ঠা এবং শিক্ষার আলো আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে এবং আগামী প্রজন্মকে পথ দেখাবে।
কিছু অনুভূতির কথা—
“জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে গড়লেন কত প্রাণ,
আপনার ত্যাগে ধন্য মোরা, সশ্রদ্ধ সম্মান।
বিদায়ের এই ক্ষণে হৃদয় ভরে আসে ব্যথায়,
তবু দোয়া করি—সফল হোক আপনার আগামীর প্রতিটি প্রভায়।”
মহান আল্লাহ্ আপনার অবসর জীবনকে করুন শান্তিময়, আনন্দময় ও সুস্বাস্থ্যপূর্ণ। আপনার প্রতিটি দিন হোক সম্মান, সুখ ও প্রশান্তিতে পরিপূর্ণ। আপনি যেখানেই থাকুন না কেন, আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও দোয়া সবসময় আপনার সাথে থাকবে।