30/07/2026
ধন্যবাদ, সাতকানিয়া সাহিত্য সংসদ 💖
চরতি ইউনিয়নের আরেকটি জনপ্রিয় মানবিক সংগঠন, যেই সংগঠন গরীব অসহায়দের ঠিকানা, আর এই সংগঠনের নাম "উত্তর ব্রামণডেঙ্গা প্রবাসী ও যুব কল্যাণ পরিষদ " সংগঠনটি সাঙ্গুর ডাঙ্গায় তৈরি হওয়াতে দৈনন্দিন তাঁদের দেখতে হয় ও মোকাবেলা করতে হয় সমাজের নানান রকম সমস্যা! আর ভাগ করে নিতে হয় গরীব অসহায়দের দুঃখ কষ্ট! একঝাঁক তারুণ্যের হাত ধরে সৃষ্টি হয় সমাজের উন্নয়নমূখী এই সংগঠন।
ঠিক এভাবেই ভাগ করে নিতে হয়েছে এবং দেখতে হয়েছে চট্টগ্রামের ২০২৬ এর বন্যার হাজারো আর্তনাদ, ক্ষুধার্ত মানুষের চিৎকার! সংগঠনের সেচ্ছাসেবীরা নির্ভয়ে ছুটে যায় পানি বন্দি মানুষের কাছে, প্রতিটি ঘরে ঘরে গলা সমান পানিতে বিতরণ করেন প্রায় ১৫০ পরিবারে শুকনো খাবার।
আপনাদের এই ভালোবাসা ও আন্তরিকতা, আমাদের দিয়েছে অনেক প্রেরণা! সাসাস পরবারের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা।
সাসাস|| মানবিক-সা,সংগঠন -৪৭|| চট্টগ্রাম বন্যা- ২০২৬ ||
কৃতজ্ঞতায়
সাতকানিয়া সাহিত্য সংসদ
উত্তর ব্রাহ্মণ ডেঙ্গা প্রবাসী ও যুব কল্যাণ পরিষদ।