Tilpara Union Education & Welfare Society, Michigan, USA

Directions

Tilpara Union Education  & Welfare Society, Michigan, USA যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী তিলপাড়া ইউনিয়নের সকল নাগরিকদের নিয়ে গঠিত
একমাত্র সামাজিক সংগঠন

তিলপাড়া ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি মিশিগান ইউ এস এ,এর সম্মানিত সভাপতি জনাব আজির উদ্দিন (পংকি) সাহেব আজ উমরাহ্...
11/16/2025

তিলপাড়া ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি মিশিগান ইউ এস এ,
এর সম্মানিত সভাপতি জনাব আজির উদ্দিন (পংকি) সাহেব আজ উমরাহ্ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
উমরাহ শেষে কিছুদিনের জন্য বাংলাদেশে অবস্থান করবেন।
(তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।)
এ উপলক্ষে তিলপাড়া ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি মিশিগান ইউ এস এ, এর পক্ষ থেকে ফুল দিয়ে বিদায় জানান কমিটির নেতৃবৃন্দ।

অদ্য ১৮ই অক্টোবর রোজ শনিবার সন্ধা ৭:০০ঘটিকার সময়, রান্নাঘর রেষ্টুরেন্টে, লন্ডন প্রবাসী ,দাসউরা জনকল্যান সমিতি ইউ কে এর স...
10/20/2025

অদ্য ১৮ই অক্টোবর রোজ শনিবার সন্ধা ৭:০০ঘটিকার সময়, রান্নাঘর রেষ্টুরেন্টে, লন্ডন প্রবাসী ,দাসউরা জনকল্যান সমিতি ইউ কে এর সম্মানিত সভাপতি জনাব হাজী মোঃ এখলাছ আলী সাহেব মিশিগান আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন তিলপাড়া ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি মিশিগান ইউ এস এ এর সম্মানিত সভাপতি জনাব আজির উদ্দিন।
সভায় উপস্তিত ছিলেন সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ সহ কার্যকরি কমিটির সদস্যবৃন্দ।।

02/14/2025
08/06/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!

বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত ৮নং তিলপারা ইউনিয়নের গাংকুল গ্রামের বাসিন্দা, মিশিগান বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ তাহের লুৎফুর সাহেবের বড় ভাই মতিউর রহমান সাহেব সিলেটের একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন ।

মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৫ ঘটিকার সময় গাংকুল জামে মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

দোয়া করি, আল্লাহ পাক উনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এবং উনার পরিবার-পরিজন সবাইকে যেন ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দান করেন, আমীন।

07/23/2024
মিশিগানে তিলপাড়া ইউনিয়নের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার ৮নং তি...
07/23/2024

মিশিগানে তিলপাড়া ইউনিয়নের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার ৮নং তিলপাড়া ইউনিয়নের সকল নাগরিকদের নিয়ে "তিলপাড়া ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি মিশিগান, ইউএসএ" এর উদ্যোগে গতকাল ২১শে জুন ২০২৪ রোজ রবিবার প্রথমবারের মত বার্ষিক বনভোজন ২০২৪ অনুষ্ঠিত হয়।

মিশিগানের ক্লিনটন টাউনশিপে অবস্থিত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জর্জ জর্জ মেমোরিয়াল পার্কে শতাধিক ভাইবোনদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি আজির উদ্দিন পংকির সভাপতিত্বে এবং সেক্রেটারি রুবেল আহমেদ এর পরিচালনায় শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ। পরে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন ঘোষণা করা হয়।

উক্ত বনভোজনে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি, তিলপাড়া সমিতির সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ তাহের লুৎফর, সমিতির অন্যতম উপদেষ্টা আবুল কালাম (সাবেক মেম্বার), অন্যতম উপদেষ্টা জনাব হাফিজ উদ্দিন, অন্যতম উপদেষ্টা জনাব নিজাম উদ্দিন, সমিতির সহ সভাপতি লিয়াকত আলী, আনোয়ারুল হক, শফিক উদ্দিন, আব্দুর রহমান, জাকির হোসেন, দেলোয়ার হক, আল হেলাল, সাইব উদ্দিন, মনোয়ার হোসেন, মাহিন আহমেদ, নিজাম উদ্দিন প্রমুখ।

খোলা আকাশের নীচে জামায়াতের সহিত যোহরের নামাজ আদায় শেষে উপস্থিত ছোট-বড় সবার জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় এবং যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করে, তাদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের পাশাপাশি যারাই বনভোজনে অংশগ্রহণ করেছিলেন সবাইকে পুরস্কার দেয়া হয়।

উপস্থিত সবাইকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

পরিশেষে সমিতির নেতৃবৃন্দের পক্ষ থেকে উপস্থিত সবাইকে আন্তরিক মোবারকবাদ জানানো হয়েছে।




Address

3906 Norbert Avenue
Warren, MI
48091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tilpara Union Education & Welfare Society, Michigan, USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share