23/06/2026
সম্প্রীতির নজির: নীলিমা হালদারের জন্য রক্তদান করলেন ইন্তাজুল সেখ
বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে রক্তজনিত সমস্যায় ভর্তি ছিলেন নীলিমা হালদার। জরুরি অপারেশনের জন্য B Negative রক্তের প্রয়োজন ছিল। রোগীর পরিবার অনেক চেষ্টা করেও রক্তের ব্যবস্থা করতে না পেরে Human Welfare Blood Warrior-এর সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে আমাদের সংস্থার পক্ষ থেকে ইন্তাজুল সেখ এগিয়ে আসেন এবং Murshidabad Medical College and Hospital-এর ব্লাড ব্যাংকে গিয়ে স্বেচ্ছায় রক্তদান করেন। তাঁর এই মানবিক উদ্যোগ রোগীর পরিবারকে স্বস্তি এনে দেয় এবং সম্প্রীতি ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
রক্তদান করুন, জীবন বাঁচান। ❤️🩸