মানব সেবায় রক্ত দান

মানব সেবায় রক্ত দান NGO
এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কেউ রক্ত দিতে ও রক্তের প্রয়োজনে আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করুন।
(1)

05/06/2026

বিশেষ কারণে মানব সেবায় রক্তদান সংগঠনের সমস্ত রকমের সামাজিক কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো।

ছবির দিকে তাকিয়ে দেখুন - চোখে স্টাইলিশ কালো চশমা, মুখে চওড়া আত্মবিশ্বাস, আর ডান হাত বাড়িয়ে দিয়ে বিছানায় শুয়ে আছেন আমাদের...
21/05/2026

ছবির দিকে তাকিয়ে দেখুন - চোখে স্টাইলিশ কালো চশমা, মুখে চওড়া আত্মবিশ্বাস, আর ডান হাত বাড়িয়ে দিয়ে বিছানায় শুয়ে আছেন আমাদের আজকের আসল "সুপারহিরো" আসাবুদ্দিন! রক্তের প্রয়োজনে মানুষ যখন দিশেহারা, তখন এই মানবিক ছেলেটি একদম হিরো স্টাইলেই এগিয়ে এলেন তাঁর ৪র্থ তম রক্তদান সম্পন্ন করতে।

সাগরদিঘী ব্লাড ব্যাংকে চিকিৎসাধীন মুমূর্ষু রোগী লাইলী বিবি-র জরুরি প্রয়োজনে আসাবুদ্দিন তাঁর মূল্যবান B+ (বি পজিটিভ) রক্ত দান করেছেন। রক্ত দেওয়ার সময় তাঁর এই চশমা পরা ড্যাশিং লুক আর রিল্যাক্সড ভাবটা যেন জানান দিচ্ছিল - "রক্ত দেওয়া কোনো ভয়ের কাজ নয়, এটা তো বুক ফুলিয়ে গর্ব করার মতো একটা মানবিক কাজ!

রক্তদাতার পাশাপাশি মানব সেবায় রক্তদান সংগঠনের দুই হিরো মুস্তাফিজুর রহমান এবং সাইরুদ্দিন সেখ অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।❣️🥰

্তদান_মহৎ_দান
ানব_সেবায়_রক্তদান

লালবাগ ব্লাড ব্যাংকে চিকিৎসাধীন মুমূর্ষু রোগী টুনটুনি খাতুন-এর জরুরি প্রয়োজনে শামির সেখ তাঁর মূল্যবান A+ (এ পজিটিভ) রক্ত...
21/05/2026

লালবাগ ব্লাড ব্যাংকে চিকিৎসাধীন মুমূর্ষু রোগী টুনটুনি খাতুন-এর জরুরি প্রয়োজনে শামির সেখ তাঁর মূল্যবান A+ (এ পজিটিভ) রক্ত দান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই পুরো মহৎ কার্যটি সুন্দরভাবে ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন আমাদের প্রিয় ফজর আলি।

শামির, আপনার দেওয়া এই এক ব্যাগ রক্ত কেবল একজন রোগীর জীবন বাঁচায়নি, বরং একটি পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। আপনার এই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ সমাজের বুকে মানবতার এক উজ্জ্বল আলো ছড়িয়ে দিল। সংগঠনের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন, লাল সালাম ও গভীর কৃতজ্ঞতা।

্তদান_মহৎ_দান
ানব_সেবায়_রক্তদান

মানব সেবায় রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় এক রাত দুই দিনব্যাপী রক্তদান শিবির এবং বিশাল ফুটবল টুর্নামেন্ট তারিখ...
17/05/2026

মানব সেবায় রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় এক রাত দুই দিনব্যাপী রক্তদান শিবির এবং বিশাল ফুটবল টুর্নামেন্ট
তারিখ 30 ও 31 মে 2026

উক্ত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করি ।

আমাদের সংগঠনের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ৩০শে মে, সকাল ৯টা থেকে মুর্শিদাবাদের লালগোলার সীতেশনগরে...
14/05/2026

আমাদের সংগঠনের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ৩০শে মে, সকাল ৯টা থেকে মুর্শিদাবাদের লালগোলার সীতেশনগরে একটি বিশাল "মেগা রক্তদান শিবির" অনুষ্ঠিত হতে চলেছে। এই বিশেষ ক্যাম্পে রক্তদানের পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষার সুব্যবস্থা থাকবে। একই সাথে পরিবেশ রক্ষায় আমাদের পক্ষ থেকে বিনামূল্যে চারা গাছও বিতরণ করা হবে। আসুন, রক্ত দিয়ে জীবন বাঁচাই এবং এই মহৎ উদ্যোগে শামিল হয়ে আপনিও একজন নায়ক হয়ে উঠুন।

ভালোবাসার গ্রাম সীতেশনগরের মানবিক ছেলে আব্দুর রহমান রক্ত দান করলো মুসলেমা বিবি কে।প্রতিদিন এইভাবেই আমাদের প্রাণপ্রিয় মা...
12/05/2026

ভালোবাসার গ্রাম সীতেশনগরের মানবিক ছেলে আব্দুর রহমান রক্ত দান করলো মুসলেমা বিবি কে।

প্রতিদিন এইভাবেই আমাদের প্রাণপ্রিয় মানব সেবায় রক্তদান সংগঠনের পক্ষ থেকে রুগীদের কে রক্তের যোগান দিয়েই চলেছি আলহামদুলিল্লাহ। আর এইসব কিছু সম্ভব হচ্ছে শুধু মাত্র আব্দুর রহমান দের মতো মানবিক ছেলেগুলোর জন্য।

আব্দুর রহমান কে মানব সেবায় রক্তদান সংগঠনের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন।🤍❣️

্তদান_মহৎ_দান
ানব_সেবায়_রক্তদান

দেলোয়ার হোসেন ভাই (রক্তদাতা) এবং প্রশান্ত মুর্মু (রক্তগ্রহীতা)-এর মধ্যে যে সম্পর্কের সেতুবন্ধন তৈরি হলো, তার নাম 'মানবতা...
12/05/2026

দেলোয়ার হোসেন ভাই (রক্তদাতা) এবং প্রশান্ত মুর্মু (রক্তগ্রহীতা)-এর মধ্যে যে সম্পর্কের সেতুবন্ধন তৈরি হলো, তার নাম 'মানবতা'। দেলোয়ার হোসেন ভাইয়ের দেওয়া রক্ত যখন প্রশান্ত মুর্মুর ধমনীতে প্রবাহিত হলো, তখন সেখানে আর কোনো বিভাজন থাকলো না; থাকলো শুধু বেঁচে থাকার স্পন্দন।

রক্তদাতা দেলোয়ার হোসেন সহ মানব সেবায় রক্তদান সংগঠনের সহ সম্পাদক এনসাদ আলি দাদার প্রতি সংগঠন সর্বদা কৃতজ্ঞ থাকব। এইভাবেই আপনারা সর্বদা মানুষের পাশে থাকুন। আল্লাহ আপনাদের ইহকাল এবং পরকাল সুখময় করুক। মানব সেবায় রক্তদান সংগঠনের পক্ষ থেকে রক্তদাতা সহ সমস্ত মানবিক ব্যক্তিদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন।❣️🤍

্তদান_মহৎ_দান
ানব_সেবায়_রক্তদান

*“রক্তের বন্ধনে গড়ি সম্প্রীতি, মানব সেবাই আমাদের নীতি”**মানব সেবায় রক্তদান*  সংগঠনের পক্ষ থেকে আমরা অত্যন্ত গর্বের সাথে ...
11/05/2026

*“রক্তের বন্ধনে গড়ি সম্প্রীতি, মানব সেবাই আমাদের নীতি”*

*মানব সেবায় রক্তদান* সংগঠনের পক্ষ থেকে আমরা অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে, গত ০৮/০৫/২০২৬ তারিখে এক জরুরি প্রয়োজনে সাগরদিঘি ব্লাড ব্যাংকে আমাদের দুইজন সুহৃদ রক্তদাতা মহানুভবতার পরিচয় দিয়েছেন।

*আমাদের গর্বিত রক্তদাতাবৃন্দ:*
*হাসানুজ্জামান*(৩য় বার রক্তদান)
*আনিসুর রহমান* (৪র্থ বার রক্তদান)

আপনাদের এই অমূল্য রক্তে প্রাণ ফিরে পেয়েছেন *হাফিজা ও সাহিল হুমায়ূন*। মুমূর্ষু মানুষের পাশে দাঁড়িয়ে আপনারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই অতুলনীয়।

এই পুরো মহৎ উদ্যোগটির সুচারু *ব্যবস্থাপনায় ও সার্বিক সহযোগিতায়* ছিলেন:
*ইয়াদুল ইসলাম*
**মিজানুর রহমান*

তাদের সঠিক সমন্বয় ও অক্লান্ত পরিশ্রমের কারণেই এই মিশনটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। মানবতার সেবায় আপনাদের এই সম্মিলিত প্রচেষ্টা আমাদের অনুপ্রেরণা যোগায়।

সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জন্য রক্তিম অভিনন্দন।🥰❣️

্তদান_মহৎ_দান
ানব_সেবায়_রক্তদান

*রক্তের বন্ধন হোক মানবতার মূলমন্ত্র* মহৎ প্রাণ যুবক নূর ইসলাম আবারও তার রক্ত দান সম্পন্ন করেছেন। সংগঠনের সুযোগ্য কর্ণধার...
10/05/2026

*রক্তের বন্ধন হোক মানবতার মূলমন্ত্র*

মহৎ প্রাণ যুবক নূর ইসলাম আবারও তার রক্ত দান সম্পন্ন করেছেন। সংগঠনের সুযোগ্য কর্ণধার ফারুক আব্দুল্লাহর বলিষ্ঠ নেতৃত্বে এবং শহিদুল ইসলামের সহযোগিতায় আবারও একটি জীবন রক্ষা পেল।

নূর ইসলামের মতো সাহসী যুবকরা যখন মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ায়, তখন আমাদের সংগঠনের সেবার উদ্দেশ্য পূর্ণতা পায়। এই ত্যাগ ও ভালোবাসা আমাদের সবার জন্য এক বড় অনুপ্রেরণা।

নূর ইসলাম-এর জন্য রইল দোয়া ও রক্তিম অভিনন্দন! ❣️

্তদান_মহৎ_দান
ানব_সেবায়_রক্তদান

*রক্তের বাঁধনে গড়ি এক অভিন্ন পরিবার*সীতেশনগরের গর্ব *সাজিব সেখ* আজ তার  *৬ষ্ঠ তম রক্তদান* সম্পন্ন করে মানবতার এক অনন্য ...
07/05/2026

*রক্তের বাঁধনে গড়ি এক অভিন্ন পরিবার*

সীতেশনগরের গর্ব *সাজিব সেখ* আজ তার *৬ষ্ঠ তম রক্তদান* সম্পন্ন করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের সংগঠনের কর্ণধার *ফারুক আব্দুল্লাহর* দক্ষ ব্যবস্থাপনায় এই মহৎ কাজটি সুচারুভাবে সম্পন্ন হয়েছে।

সাজিবের মতো একঝাঁক প্রাণোচ্ছল যুবক যখন আমাদের আহ্বানে সাড়া দিয়ে মুমূর্ষু মানুষের পাশে এসে দাঁড়ায়, তখনই আমাদের সংগঠনের মূল লক্ষ্য সার্থকতা খুঁজে পায়। আজকের এই সফলতা কেবল সংগঠনের নয়, বরং আমাদের গ্রামের সেই তরুণ সমাজের-যারা সেবাকেই জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছে।

> "আপনার দান করা রক্ত হয়তো কারো জীবনের শেষ সম্বল, আর সেই মানুষের হাসিতেই লুকিয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ তৃপ্তি।"

সাজিব সেখ-এর এই নিরন্তর ত্যাগ ও সাহসিকতার জন্য *‘মানব সেবায় রক্তদান’* সংগঠনের পক্ষ থেকে তাকে জানাই সশ্রদ্ধ সালাম এবং *রক্তিম অভিনন্দন!*❣️

্তদান_মহৎ_দান
ানব_সেবায়_রক্তদান

Address

Village Siteshnagar
Murshidabad
752148

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানব সেবায় রক্ত দান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share