Mother Sufeda Foundation

Mother Sufeda Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mother Sufeda Foundation, Non-Governmental Organization (NGO), MAHINAGAR AZIMGANJ, Murshidabad.

সকল কে বিশ্ব পরিবেশ দিবস এর  শুভেচ্ছা: আজ ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর মূল থিম হলো:“Inspired by Nature. For Climate...
05/06/2026

সকল কে বিশ্ব পরিবেশ দিবস এর শুভেচ্ছা:
আজ ৫ ই জুন
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর মূল থিম হলো:
“Inspired by Nature. For Climate. For Our Future.”
(“প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য।”)
এবারের পরিবেশ দিবসে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রকৃতি সংরক্ষণ এবং টেকসই ভবিষ্যৎ গড়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আমাদের লক্ষ্য একটা সুস্থ ও আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তোলা, ভালো পরিবেশ তৈরি করা, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা।
আজকের দিনটিকে সকলেই মান্যতা দিন।
ধন্যবাদান্তে
সম্পাদক
রাকেশ রৌশন
Mother Sufeda Foundation

কাজী নজরুল ইসলাম এর  জন্ম দিবসে শ্রদ্ধাঞ্জলি...   ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্...
24/05/2026

কাজী নজরুল ইসলাম এর জন্ম দিবসে শ্রদ্ধাঞ্জলি... ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও দার্শনিক।

কাজী নজরুল ৭৬ বছর বেঁচে ছিলেন; কিন্তু ৩৪ বছর ১ মাস ২০ দিন নির্বাক ছিলেন। যদি এই দীর্ঘ সময় তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন তাহলে তিনি বাংলা সাহিত্যকে আরও উচ্চতায় নিয়ে যেতেন।

কাজী নজরুল ইসলামের লেখা সর্বশেষ কবিতা গ্রন্থের নাম ‘নতুন চাঁদ’। সুস্থাবস্থায় প্রকাশিত সর্বশেষ কাব্যের নাম ‘নির্ঝর’। কাজী নজরুল ইসলাম রচিত কবিতার সংখ্যা ৯০০।

'আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য নজরুলকে এক বছর কারাবন্দি হয়ে থাকতে হয়েছিল। ২৬ সেপ্টেম্বর ১৯২২ সালে ‘ধূমকেতু’র ১২তম সংখ্যায় ওই কবিতাটি প্রকাশিত হয়েছিল।

১৯২৯ সালের ১৫ ডিসেম্বর কলকাতার আলবার্ট হলে কবিকে সর্বভারতীয় বাঙালিদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সভাপতিত্বে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, ব্যারিস্টার ওয়াজেদ আলী, শেরে বাংলা এ কে ফজলুল হক।

নজরুলের প্রথম যে বইটি নিষিদ্ধ ঘোষিত হয়, তার নাম ‘যুগবাণী’।

এইচএমভি-তে নজরুল সংগীতের প্রথম রেকর্ড করা শিল্পীর নাম শ্রী হরেন্দ্রনাথ দত্ত।

৮টি গ্রামোফোন কোম্পানি থেকে কাজী নজরুল ইসলাম রচিত প্রায় ২ হাজার গানের রেকর্ড বেরিয়েছিল।

কবি নজরুল ইসলাম তার নিজ কণ্ঠে ৬টি গান রেকর্ড করেছিলেন। গানগুলো হলো-
১. দিতে এনে ফুল হে প্রিয় : ৮ সেপ্টেম্বর ১৯৩২
২. পাষাণে ভাঙালে ঘুম : ৮ সেপ্টেম্বর ১৯৩২
৩. কেন আসিলে ভালবাসিলে : এপ্রিল ১৯৩৩
৪. দাঁড়ালে দুয়ারে মোর : এপ্রিল ১৯৩৩
৫. ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে; কবির সাথে কণ্ঠ দিয়েছিলেন ইলা মিত্র এবং সুনীল ঘোষ।
৬. একি সুরে তুমি গান শোনালে : রেকর্ড নং পাওয়া যায়নি।

রবীন্দ্র প্রয়াণ দিনে কাজী নজরুল ইসলামের সেই দিনের স্বরচিত কবিতা ‘রবিহারা’ কবিকণ্ঠে বেতারে প্রচারিত হয়।

লাঙল পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। ভারতে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সংগীত ও কমিউনিস্ট আন্তর্জাতিকতার বিখ্যাত ‘রেড ফ্ল্যাগ’ গানটির প্রথম অনুবাদকের গৌরব কাজী নজরুল ইসলামের।

Mother Sufeda Foundation এর পক্ষ হতে বিদ্রোহী কবি কাজীনজরুল ইসলাম এর জন্ম দিবসে সহস্র কোটি প্রণাম।🙏

আজও বড় কষ্ট হয় ভাবতে, যে মানুষটা সমগ্র ভারতবর্ষকে অন্ধকার কুসংস্কার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন, নারী শিক্ষার অধিকার,...
22/05/2026

আজও বড় কষ্ট হয় ভাবতে, যে মানুষটা সমগ্র ভারতবর্ষকে অন্ধকার কুসংস্কার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন, নারী শিক্ষার অধিকার, সতীদাহ প্রথা বিলোপ, সমাজ সংস্কারের মতো অসংখ্য মহান কাজ করে ইতিহাসে নিজের নাম অমর করে গেছেন — সেই Raja Ram Mohan Roy-এর জন্মবার্ষিকী- আজ অনেক স্কুল-কলেজেই নীরবে হারিয়ে যায়।
যার অবদান সবচেয়ে বেশি, তাকেই যেন সবচেয়ে বেশি অবহেলা করা হয়। আজকের প্রজন্ম অনেকেই তাঁর ছবিটুকুও হয়তো চেনে না — এ আমাদের সমাজের ব্যর্থতা, আমাদের শিক্ষার লজ্জা। তাঁর আদর্শ শুধু বইয়ের পাতায় নয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের হৃদয়ে বেঁচে থাকা।
আমাদের লক্ষ্য থাকবে রামমোহন রায়ের আদর্শ মেনে চলা_ সর্বদা থাকবে কুসংস্কারের বিরুদ্ধে অভিযান, অস্পৃশ্যতা মুছে ফেলা, নারী শিক্ষার অগ্রগতি এবং নারী এবং শিশুদের জন্য সুন্দর সমাজব্যবস্থা গড়ে তোলা।

আজ ১২ 'ই মে ২০২৬  ওয়ার্ল্ড_নার্সেস_ডে.....   "চিকিৎসক এর আগে নার্সের প্রয়োজন। চিকিৎসক ব্যবস্থাপত্র দেন আর নার্সরা তা প্র...
12/05/2026

আজ ১২ 'ই মে ২০২৬ ওয়ার্ল্ড_নার্সেস_ডে.....

"চিকিৎসক এর আগে নার্সের প্রয়োজন। চিকিৎসক ব্যবস্থাপত্র দেন আর নার্সরা তা প্রয়োগ করে থাকে"।
____ডা: বিধান চন্দ্র রায়।

চিকিৎসক আর রোগীর মাঝখানে থেকে যে মানুষগুলি রোগীকে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করে চলেন আজ তাঁদের স্মরণ- শ্রদ্ধা- শুভেচ্ছা এবং ভালোবাসা জানানোর দিন।

Mother Sufeda Foundation এর পক্ষ হতে __সকল মায়ে'দের বিশ্ব মাতৃ দিবসের শুভেচ্ছা।মা দিবস বা মাতৃ দিবস হল একটি সম্মান প্রদ...
10/05/2026

Mother Sufeda Foundation এর পক্ষ হতে __সকল মায়ে'দের বিশ্ব মাতৃ দিবসের শুভেচ্ছা।

মা দিবস বা মাতৃ দিবস হল একটি সম্মান প্রদর্শন জনক অনুষ্ঠান যা মায়ের সন্মানে এবং মাতৃত্ব, মাতৃক ঋণপত্র,
এবং সমাজে মায়েদের প্রভাবের জন্য উদ্‌যাপন করা হয়।
সকলের জীবনের প্রথম গাইড, দার্শনিক, পরামর্শদাতা এবং বন্ধু হল মা (Maa)। কথাতেই বলে, যেহেতু ঈশ্বর সর্বত্র উপস্থিত থাকতে পারেন না, তাই তিনি মায়েদের তৈরি করেছিলেন। বেশিরভাগ মহিলারাই বলেন মাতৃত্ব তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। চোখ বন্ধ করেও মায়ের উপর ভরসা করা যায়। প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস বা মাদার্স ডে। (Mother's Day)

১৯০৮ সালে আন্না জার্ভিস (Anna Jarvis) নামে এক ব্যক্তি প্রথম মাদার্স ডে উদযাপন করেছিলেন। পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতি রূপে এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন আন্না। এটি আন্তর্জাতিক মাতৃ দিবস হিসাবে পালিত হয়। মায়েদের প্রতি শ্রদ্ধা,সম্মান এবং ভালোবাসা জানাতে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে উদযাপিত হয় মাদার্স ডে।

এই দিনটিতে মায়েদের ধন্যবাদ জানানো হয়, তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। যদিও বিভিন্ন দেশ ভিন্ন ভাবে উদযাপন করা হয় মাদার্স ডে। সেরকমই যেমন- ফাদার্স ডে, গ্র্যান্ড পেরেন্টস ডে, ফ্যামিলি ডে, ফেন্ডশিপ ডে, ভ্যালেন্টাইন ডে, চিলড্রেনস ডের _মতো বিশেষ দিনগুলি পালন করা হয়। এই দিনটি বিশ্বজুড়ে মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয়।

যদিও অনেকে মনে করেন শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক মাতৃ দিবস। তবে মায়েদের জন্য প্রতিটি দিন স্পেশাল করে তোলা কর্ম ব্যস্ততার ফাঁকে অসম্ভব। তাই একটা দিন যদি তারা একটু 'স্পেশাল ফিল' করেন, তাহলে ক্ষতি কী?

১৯১২ সালে আনা জার্ভিস স্থাপন করেন মাদার'স ডে ইন্টারন্যাশনাল অ্যাসোশিয়েশন্ (আন্তর্জাতিক মা দিবস সমিতি) এবং "মে মাসের দ্বিতীয় রবিবার "মা দিবস"।

বিশ্বজুড়ে বিভিন্ন দিনে মা দিবস পালিত হয়। গুগল সার্চ করে দেখলে দেখা যাবে যে প্রাথমিকভাবে দুই রকমের ফল পাওয়া যায়, একটি চতুর্থ রবিবার এবং অপরটি মে মাসের দ্বিতীয় রবিবার।

যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের ছুটির দিনটিকেই অন্যান্য দেশ এবং সংস্কৃতি একরূপে গ্রহণ করে সেহেতু যুক্তরাজ্যতে মাদারিং সানডে বা গ্রিসের মন্দিরে যিশুর প্রাচীনপন্থী পুজার্চনার মত মাতৃত্বের সম্মানে বিদ্যমান। অনুষ্ঠানগুলির সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য তারিখটিকে সেইরকমভাবে পাল্টে নেওয়া হয। ক্যাথলিক দেশগুলোতে ভার্জিন মেরি ডে বা ইসলামিও দেশগুলোতে পয়গম্বর হজরত মোহাম্মদ (সা:) এর মেয়ের জন্মদিনের মত, কিছু দেশে সেখানকার প্রধান ধর্ম অনুযায়ী তারিখটি পাল্টে দেওয়া হয়। অন্য বহু দেশে ব্যবহৃত হয় সেই তারিখটি যেটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, যেমন বলিভিয়া যে তারিখটি ব্যবহার করে একসময় ওই তারিখে ওখানকার নারীরা একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেস দ্বারা দিনটিকে সরকারী ছুটির দিন হিসাবে অনুমোদন করার জন্য বিল পাশের সময় আইনে এই প্রচারণারই সাহায্য নেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন এবং অন্যান্য মার্কিন রাষ্ট্রপতিরা।

গলায় টাই, কোর্ট প্যান্ট, হাতে কীবোর্ড, মাউস ও কলম নেওয়া বাবু বিবিরা নিজেদের 'শ্রমিক' বলতে লজ্জা পায়৷ কিন্তু তারা যা পায় ...
01/05/2026

গলায় টাই, কোর্ট প্যান্ট, হাতে কীবোর্ড, মাউস ও কলম নেওয়া বাবু বিবিরা নিজেদের 'শ্রমিক' বলতে লজ্জা পায়৷ কিন্তু তারা যা পায় তা মজুরি'ই। তার বিভিন্ন নাম থাকে _ বেতন, স্যালারি, ভাতা, বোনাস আরও কত কি৷ কিন্তু তারা যা পাই সব'ই মজুরি।
শুধু গাঁইতা, কোদাল দিয়ে মাটি কেটে যা পায় তাই মজুরি নয়!

সকল কে মহান "মে দিবস" এর সংগ্রামী অভিনন্দন........

সাদা__কালো বাস্তব থেকে এক লহমায় পৌঁছে যাওয়া অন্য দুনিয়ায়। বইয়ের জাদু এমনই। আর যুগ যুগ ধরে তাতেই মজে দুনিয়ার আপামর পাঠককু...
23/04/2026

সাদা__কালো বাস্তব থেকে এক লহমায় পৌঁছে যাওয়া অন্য দুনিয়ায়। বইয়ের জাদু এমনই। আর যুগ যুগ ধরে তাতেই মজে দুনিয়ার আপামর পাঠককুল। সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, বদলেছে বইও। এই যান্ত্রিকতার যুগেও কিন্তু বইয়ের জাদুর টান এখনও অমলিন।
আজ ২৩ এপ্রিল, বিশ্ব বই দিবস।

আজকের দিনটি শুধু একটি জন্মদিন নয়,এটি সমতা, ন্যায় এবং মানবাধিকারের এক অমর সংগ্রামের দিন।ড. আম্বেদকর আমাদের শিখিয়েছেন—অ...
14/04/2026

আজকের দিনটি শুধু একটি জন্মদিন নয়,
এটি সমতা, ন্যায় এবং মানবাধিকারের এক অমর সংগ্রামের দিন।
ড. আম্বেদকর আমাদের শিখিয়েছেন—
অধিকার চাওয়া নয়, অর্জন করতে হয়।
অন্ধকার যতই গভীর হোক, শিক্ষাই পারে আলোর পথ দেখাতে।
তার দেখানো পথেই গড়ে উঠুক এক বৈষম্যহীন, মানবিক ভারত।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করি মহান এই মানুষটিকে। 🙏

আজ বিশ্ব কবিতা দিবস।কবিতা আমাদের জীবনের একটা অংশ বা পার্ট। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১' শে মার্চ তারিখ_টিকে 'বিশ্ব কবিতা দিবস'...
21/03/2026

আজ বিশ্ব কবিতা দিবস।
কবিতা আমাদের জীবনের একটা অংশ বা পার্ট।
১৯৯৯ সালে ইউনেস্কো ২১' শে মার্চ তারিখ_টিকে 'বিশ্ব কবিতা দিবস' হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, "এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে.....

পবিত্র এই উৎসব সকলের জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।মাদার সুফেদা ফাউণ্ডেশন এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ঈদ ...
21/03/2026

পবিত্র এই উৎসব সকলের জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।
মাদার সুফেদা ফাউণ্ডেশন এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ঈদ মোবারক। 🌙✨

Address

MAHINAGAR AZIMGANJ
Murshidabad
742122

Telephone

+919732692774

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mother Sufeda Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mother Sufeda Foundation:

Share