Idiots

Idiots Innovative Developing Idealistic Oathful Thoughtful Social Workers....✊❣

Grown together as batchmate

  আমরা সবাই শিশুকালে মাতৃকোলে খেলি, তারপর যে যার জীবনের অভিযানে নিজেদের মতো করে এগিয়ে যায়।। কিন্তু, ভাগ্যের পরিহাসে শিশ...
15/01/2026


আমরা সবাই শিশুকালে মাতৃকোলে খেলি, তারপর যে যার জীবনের অভিযানে নিজেদের মতো করে এগিয়ে যায়।। কিন্তু, ভাগ্যের পরিহাসে শিশুকাল - ই যদি হয়ে ওঠে বেদনাদায়ক, তবে ভবিষ্যৎ জীবন সম্পর্কে ভাবনার অবকাশ আর থাকে না। সেরকমই এক শিশু হলো অন্ডাল থানার অন্তর্গত ধান্ডাডিহির নিবাসী সূর্য ভট্টাচার্য্য, যার বাবা চণ্ডীদাস ভট্টাচার্য্য ও মা লক্ষ্মী ভট্টাচার্য্য কিছুদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং জানান শিশুটি সেরিব্রাল পালসি নামে একটি জন্মগত ব্যাধিতে আক্রান্ত এবং ইতিমধ্যেই ব্যাঙ্গালোর ও ভুবনেশ্বর AIMS এ বাচ্চাটির চিকিৎসা হয়েছে এবং ইতিমধ্যেই তাদের প্রায় ১০ লাখ টাকা খরচ হয়ে গেছে এবং এখনও প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন রয়েছে।। এই বিপুল অর্থ একা তার বাবা মায়ের পক্ষে ব্যবস্থা করা সম্ভব নয়। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা যে যার সুবিধা মতো আর্থিক এবং মানবিক সাহায্য করে এই শিশুটির পাশে দাঁড়িয়ে তাকে ভবিষ্যৎ জীবনে এগিয়ে যেতে সাহায্য করুন।।
Idiots পক্ষ থেকে আপনাদের সহযোগিতা কামনা করি এবং সূর্যর দ্রুত আরোগ্য কামনা করি।।
Phone pe /Google Pay:7479274109(Jyotirmoy) /+918001248707(Niladri)
AC.No: 436910110007243
IFSC Code: BKID0004369
Jyotirmoy Mukhopadhyay

 #প্রজেক্টসবুজ 🌳❤️শিক্ষক শিক্ষিকারা যেভাবে গাছের মতো আমাদেরকে তাদের ছায়ায় রেখে, জীবনের মূল্য শিখিয়ে বড়ো করে তোলেন, গ...
25/11/2025

#প্রজেক্টসবুজ 🌳❤️
শিক্ষক শিক্ষিকারা যেভাবে গাছের মতো আমাদেরকে তাদের ছায়ায় রেখে, জীবনের মূল্য শিখিয়ে বড়ো করে তোলেন, গাছও তার ছায়ায় রেখে এই জীবকুলকে বাঁচিয়ে রাখে।।
তাই একজন শিক্ষককে সম্মান জানাতে একটি গাছের থেকে উন্নত কিছু আর কী বা হতে পারে।।
তাই আজ গোপালমাঠ হাই স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের হাতে একটি ১২ ফুটের কৃষ্ণচুড়া গাছ ও ২ টি শেগুন গাছ সন্মান হিসাবে তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আপ্লুত।। আমরা Idiots এর পক্ষ থেকে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক ও শিক্ষিকাকে অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই।।
GOPALMATH HIGH SCHOOL (OFFICIAL )

"ফেলে রাখা স্মৃতির পাতায় রইলি জুড়ে তুই" আমাদের সকলের মধ্যে জীবনে জুড়ে থাকে বহু মানুষ, কিন্তু কার সাথে যে কোন মুহূর্ত ...
14/11/2025

"ফেলে রাখা স্মৃতির পাতায় রইলি জুড়ে তুই"
আমাদের সকলের মধ্যে জীবনে জুড়ে থাকে বহু মানুষ, কিন্তু কার সাথে যে কোন মুহূর্ত আমরা শেষ কাটাচ্ছি তার হিসাব থাকে না।
এরকমই ২০২১ এর নভেম্বর মাসে হঠাৎই ঘটে যাওয়া এক ট্রেন দুর্ঘটনার মুখোমুখি হয় প্রণয় এবং তার সাথে যুঝতে যুঝতে ২০২১ এর ১৪ নভেম্বর আমাদের একান্ত বন্ধু ও Idiots এর সদস্য স্বর্গীয় প্রণয় নন্দী আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায় , আর তার সাথে কাটানো সব মুহূর্তই বন্দী হয় স্মৃতির পাতায়।
দুর্ভাগ্যক্রমে এই মৃত্যুদিনটিই তার জন্মদিন ও। আজকের এই দিনে তার আত্মার বিদেহী শান্তি কামনা করি এবং তার স্মৃতি সঙ্গে নিয়ে আমরা এভাবেই IDIOTS কে নিয়ে এগিয়ে যেতে পারার আশা রাখি

প্রজেক্ট  #আহার(পর্ব:১৫)কথায় বলে আনন্দ ভাগ করে নিলে বাড়ে, তাই প্রত্যেকের জীবনে আসা বিভিন্ন শুভ দিনের আনন্দ ভাগ করে নেও...
13/10/2025

প্রজেক্ট #আহার(পর্ব:১৫)
কথায় বলে আনন্দ ভাগ করে নিলে বাড়ে, তাই প্রত্যেকের জীবনে আসা বিভিন্ন শুভ দিনের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেও আছে পরম শান্তি আর একরাশ খুশি।। গতকাল ১২ই অক্টোবর প্রতিতি ধর( Pratiti Dhar ) তার কন্যা সন্তান জন্মের আনন্দে কিছু বাচ্চাদের খাওয়ানোর পরিকল্পনা করেন এবং গতকাল দুপুরে দুবচুড়ুড়িয়ার প্রায় ৫০ জন বাচ্চার হাতে এক সুন্দর আহার ( ভাত,আলু ভাজা, চিকেন,মিষ্টি,চকলেট) তুলে দেন।। তার এই বিশেষ দিন উপলক্ষে আমরা Idiots এর পক্ষ থেকে প্রতিতি ধর ওনার মেয়ে তোষাণীকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, এছাড়াও তার দীর্ঘায়ু কামনা করি এবং এই দিনটিকে উদযাপন করার উদ্যোগকে শ্রদ্ধা জানাই।।
আপনারাও আপনাদের শুভদিন আমাদের মাধ্যমে আরও আনন্দময় করে তুলতে পারেন।।
Idiots ❤️
#আহার

28/09/2025

#প্রজেক্টআনন্দ ❣️
মা বছর শেষে পা রেখেছেন ধরাধামে আর সেই খুশিতে জগৎ উঠেছে মেতে।।তাই আমাদের সকলের এই খুশি ভাগ করে নিতে আমরা Idiots এর পক্ষ থেকে প্রায় ১৫০ জন মানুষকে এইবছর নতুন জামাকাপড় উপহার স্বরূপ দান করা হয়েছে।।আমরা এই মহৎ কাজ কখনোই শুধু মাত্র নিজেদের ইচ্ছাশক্তির জোরে করে উঠতে পারতাম না যদি না কিছু সহৃদয় ব্যক্তি আমাদের পাশে এসে না দাঁড়াতেন।।
তাদের সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা জানাই, ভবিষ্যতেও তাদের পাশে পাবো এই আশা রাখি।।
আর সেই সঙ্গে IDIOTS er পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।।
#বস্ত্রবিতরণ

 #বস্ত্রবিতরণ(পর্ব:১২) মহাপঞ্চমীর পুন্যলগ্নের সূচনার সঙ্গে সঙ্গে আজ প্রায় ৩০ জন, এমন কিছু মানুষের সঙ্গে পুজোর আনন্দ ভাগ ...
27/09/2025

#বস্ত্রবিতরণ(পর্ব:১২)
মহাপঞ্চমীর পুন্যলগ্নের সূচনার সঙ্গে সঙ্গে আজ প্রায় ৩০ জন, এমন কিছু মানুষের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিলাম যারা সারা বছর আমাদের আশেপাশের পরিবেশকে পরিষ্কার রাখার দায়িত্ব নিয়ে থাকেন।। এইসব মানুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি।।
Cloth Distribution 2nd Event ❤️
Idiots ❣️ ❣️
#প্রজেক্টআনন্দ

 #বস্ত্রবিতরণ(পর্ব:১১) মহাচতুর্থীর পুন্যলগ্নের সূচনার সঙ্গে সঙ্গে আজ দুবচুরুরিয়ার বেলেমাঠে  প্রায় ৭৫ জন বাচ্চার সঙ্গে পু...
26/09/2025

#বস্ত্রবিতরণ(পর্ব:১১)
মহাচতুর্থীর পুন্যলগ্নের সূচনার সঙ্গে সঙ্গে আজ দুবচুরুরিয়ার বেলেমাঠে প্রায় ৭৫ জন বাচ্চার সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিতে কিছু নতুন বস্ত্র তাদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হলো।।
Cloth Distribution 2nd Event ❤️
Idiots ❣️ ❣️
#প্রজেক্টআনন্দ

 #বস্ত্রবিতরণ(পর্ব:১০) ❤️গতকাল মহালয়ার পুন্যলগ্নের সূচনার সঙ্গে সঙ্গে আজ দুবচুরুরিয়ার মাঝিপাড়ার প্রায় ৫২ জন বাচ্চার সঙ্গ...
22/09/2025

#বস্ত্রবিতরণ(পর্ব:১০) ❤️
গতকাল মহালয়ার পুন্যলগ্নের সূচনার সঙ্গে সঙ্গে আজ দুবচুরুরিয়ার মাঝিপাড়ার প্রায় ৫২ জন বাচ্চার সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিতে কিছু নতুন বস্ত্র তাদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হলো।।
Cloth Distribution 1st Event ❤️
Idiots ❣️ ❣️
#প্রজেক্টআনন্দ

প্রজেক্ট  #আহার(পর্ব:১৪)কথায় বলে আনন্দ ভাগ করে নিলে বাড়ে, তাই প্রত্যেকের জীবনে আসা বিভিন্ন শুভ দিনের আনন্দ ভাগ করে নেও...
21/09/2025

প্রজেক্ট #আহার(পর্ব:১৪)
কথায় বলে আনন্দ ভাগ করে নিলে বাড়ে, তাই প্রত্যেকের জীবনে আসা বিভিন্ন শুভ দিনের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেও আছে পরম শান্তি আর একরাশ খুশি।। আজ ২১শে সেপ্টেম্বর আমাদের গোপালমাঠের ছেলে প্রত্যয় ধর( Prottoy Dhor) তার চাকরির প্রথম বেতন এর টাকা দিয়ে কিছু বাচ্চাদের খাওয়ানোর পরিকল্পনা করে এবং আজ দুপুরে দুবচুড়ুড়িয়ার প্রায় ৫২ জন বাচ্চার হাতে সে এক সুন্দর আহার ( ভাত,চিকেন,মিষ্টি,চকলেট) তুলে দেয়।। তার এই বিশেষ দিন উপলক্ষে আমরা Idiots এর পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, এছাড়াও তার দীর্ঘায়ু কামনা করি এবং এই দিনটিকে উদযাপন করার উদ্যোগকে শ্রদ্ধা জানাই।।
আপনারাও আপনাদের শুভদিন আমাদের মাধ্যমে আরও আনন্দময় করে তুলতে পারেন।।
Idiots ❤️
#আহার

20/09/2025

আমাদের বস্ত্র বিতরণ প্রকল্পে,আমাদের পাশে থাকার জন্য, Dhrubojyoti Mukherjee Arijit Sen Abir Mukherjee Ranajit Ghosh Rajsekhar Ghatak Sushmita'z Makeover ও Shampa Ghosh আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা।।

Address

Gopalmath
Durgapur

Telephone

+917479274109

Website

Alerts

Be the first to know and let us send you an email when Idiots posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Idiots:

Share