Earth Key Foundation

Earth Key Foundation Society Registered
Reg No - 8804/2022
* Niti Aayog
* 12A 80g
* E Anudan
* CSR
* ISO
* MSME Registered

কিছুদিন পূর্বে এক মর্মান্তিক টুকটুক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল এই চার বছর বয়সী ফুল হৃদ্ধি পাল। শ্রদ্ধানুষ্ঠানের পর বৈষ...
24/09/2026

কিছুদিন পূর্বে এক মর্মান্তিক টুকটুক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল এই চার বছর বয়সী ফুল হৃদ্ধি পাল।

শ্রদ্ধানুষ্ঠানের পর বৈষ্ণব সেবার প্রসাদ মিশন আহারে স্টলে বিতরণ করা হয়, ঋদ্ধির আকস্মিক প্রয়াণে আমরা শোকাহত, উক্ত বিষয়ে এর থেকে বেশি লেখার মত ভাষা আমাদের কাছে নেই..

দুর্গোৎস বে ঋদ্ধির বয়সী ছোট ছোট শিশুদেরকে আমরা নতুন পোশাক বিতরণের উদ্যোগ নিয়েছি আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের প্রয়োজন..

প্রার্থনা রইল যারা বাজে এসব পরিবার তাদের সন্তানের শরীর ঢাকার কাপড়ের ব্যবস্থা করতে পারে না তাদের জন্য একটু যদি মানবিক হোন আপনারা..🙏

24/09/2026
আজ সংস্থার পক্ষ থেকে পূজোর প্রাকলগ্নে সমাজের অসহায় শিশুদের নতুন কাপড় বিতরণের কর্মসূচি কে বাস্তবায়িত করতে,ধর্মনগরের সম...
24/09/2026

আজ সংস্থার পক্ষ থেকে পূজোর প্রাকলগ্নে সমাজের অসহায় শিশুদের নতুন কাপড় বিতরণের কর্মসূচি কে বাস্তবায়িত করতে,ধর্মনগরের সম্মানিত ব্যবসায়ীদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন নিয়ে যাওয়া হয়,

যেখানে অনেকেই আমাদেরকে ক্ষুদ্র সহযোগিতা করেছেন, এই ক্ষুদ্র সহযোগিতা গুলোকে আমরা মাথা পেতে নিয়েছি, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতাকে সম্বল করেই এ বছর পূজোয় সেই অভাগা শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব আমরা..
আমরা ধন্যবাদ জানাতে চাই ধর্মনগরের সম্মানিত ব্যবসায়ীদের...

আমাদের সংস্থার রেজিস্টার্ড এবং ISO সার্টিফাইড সম্মানিত ব্যবসায়ীদের হাতে একটা সম্মানসোলভ শংসাপত্র আমরা হাতে দিয়ে আসি..

সারা বছর নানাবিধ মানবিক কর্মসূচি লেগেই থাকে আমাদের, প্রায় প্রত্যহ কোন না কোন জায়গায় আমাদের কর্মসূচি থাকে, বছরে একবারই আমরা সহযোগিতা চেয়ে সাধারণের কাছে ছুটে যাই...

23/09/2026

আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্ভব হলে সহযোগিতা করবেন, না হলে অন্তত একটা শেয়ার করে এই ভিডিওটাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে সহযোগিতা করবেন..
আপনারাই আমাদের পথ চলার শক্তি সামর্থ্য বিশ্বাস..
#মানবতারসেবায় #মানবতারসেবারসৈনিক #সমাজসেবা

বছরের এই ঐতিহ্যবাহী অঙ্কন প্রতিযোগিতা এবারও আয়োজিত হতে যাচ্ছে PM SHRI govt girls school অর্থাৎ (ধর্মনগর সরকারি বালিকা ব...
23/09/2026

বছরের এই ঐতিহ্যবাহী অঙ্কন প্রতিযোগিতা এবারও আয়োজিত হতে যাচ্ছে PM SHRI govt girls school অর্থাৎ (ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়) গার্লস স্কুলে..
আর্থ কি ফাউন্ডেশন এর উদ্যোগে ত্রিপুরা আর্ট সোসাইটি এর সহযোগিতায় আয়োজিত হতে যাচ্ছে এই ঐতিহ্যবাহী অংকন প্রতিযোগিতা, উক্ত অংকন প্রতিযোগিতায় সকল অংশের অংকন শিল্পীদের সাদর আমন্ত্রণ রইল,
অঙ্কন প্রতিযোগিতায় মোট ১০ টি বিভাগে ১৫০ টি পুরস্কার প্রদান করা হবে...
Tas Agartala Earth Key Foundation Earth key Foundation kailashahar @

আপনারা একটা শেয়ার করতেন নারাজ..!!বলুনতো আপনারা যদি আপনাদের এই সংস্থা কে অনুপ্রাণিত না করেন তাহলে করবেটা কে..??সমাজের শু...
22/09/2026

আপনারা একটা শেয়ার করতেন নারাজ..!!

বলুনতো আপনারা যদি আপনাদের এই সংস্থা কে অনুপ্রাণিত না করেন তাহলে করবেটা কে..??

সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ ভাল কাজটাকে একটু সহযোগিতা করুন.. আপনার একটা সহযোগিতায় আপনিও এই মানবিক কর্মযজ্ঞের অংশীদারী হতে পারবেন..
আমরা বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আপনাদের ন্যূনতম একটি শেয়ার বা কমেন্ট আমাদের এই কাজগুলোকে আরো বিস্তর ঘটাতে পারে..

মিশন আহার ২৭৮ তম পর্ব

আজকের মিশন আহারের পরিচালক গণ...
20/09/2026

আজকের মিশন আহারের পরিচালক গণ...

“সংস্থার সম্মানিত সদস্য অনিন্দ্য মহন্তাকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনার আগামী দিনগুলো হোক আনন্দ, সা...
19/09/2026

“সংস্থার সম্মানিত সদস্য অনিন্দ্য মহন্তাকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনার আগামী দিনগুলো হোক আনন্দ, সাফল্য ও সুন্দর মুহূর্তে ভরপুর। 🎂💚
Aninda Mohanta

সুধীজন, আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন… 🌺প্রত্যেক বছর দুর্গোৎসবের আগে আমরা একবার আপনাদের কাছে হাত পাতি। সচরাচর আমরা ভিক...
17/09/2026

সুধীজন, আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন… 🌺
প্রত্যেক বছর দুর্গোৎসবের আগে আমরা একবার আপনাদের কাছে হাত পাতি। সচরাচর আমরা ভিক্ষা করি না, তবে দুর্গোৎসবের আগে একবার আমাদের ভিক্ষা করতেই হয়—মানবতার জন্য, কিছু নিষ্পাপ শিশুর মুখে হাসি ফোটানোর জন্য। ❤️
উৎসব মানেই আনন্দ, উদ্দীপনা, ভালোবাসা, স্বপ্ন, ভালো খাবার, নতুন জামাকাপড়—আরও কত কী!
কিন্তু এই সমাজেই এমন এক শ্রেণির মানুষ রয়েছেন, বিশেষ করে কিছু শিশু, যাদের কাছে একটি নতুন জামাকাপড়ও অনেক বড় স্বপ্ন। যাদের মা-বাবার সামর্থ্য নেই সন্তানকে দুর্গাপূজায় একটি নতুন পোশাক কিনে দেওয়ার।
তাদেরও তো ইচ্ছে করে নতুন জামা পরে পুজোর আনন্দে মেতে উঠতে। তাদেরও তো স্বপ্ন আছে, ভালোবাসা পাওয়ার অধিকার আছে। 🥺
🌼 এবছর আসুন, আমরা সবাই মিলে সেই সমস্ত শিশুদের মুখে একরাশ হাসি ফোটানোর চেষ্টা করি।
প্রত্যেক বছরের ন্যায় এ বছরও আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন রাখছি।
আপনাদের সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও হতে পারে একটি শিশুর মুখের সবচেয়ে বড় হাসির কারণ। আপনার ছোট্ট অবদান কারও দুর্গোৎসবকে করে তুলতে পারে আনন্দময়, স্মরণীয় ও সুন্দর। 🙏
অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন।
আর আন্তরিক অনুরোধ রইল—পোস্টটি একটি শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ারও হয়তো পৌঁছে দিতে পারে আমাদের এই আবেদনটি এমন একজন মানুষের কাছে, যিনি একটি শিশুর স্বপ্নপূরণে এগিয়ে আসতে পারেন।
🤝 মানবতার সেবায় আপনিও আমাদের পাশে থাকুন।

#শিশুদের_মুখে_হাসি #মানবতার_সেবায় #পুজোর_আনন্দ_সবার_জন্য #সাহায্যের_হাত_বাড়িয়ে_দিন

Address

Dharmanagar

Telephone

+917005222871

Website

Alerts

Be the first to know and let us send you an email when Earth Key Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Earth Key Foundation:

Shortcuts

Share