Voluntary Blood Donors' Association

Voluntary Blood Donors' Association The Voluntary Blood Donors' Association of Dharmanagar is a completely voluntary organisation.

No member of this organization works for the purpose of raising any kind of money, fame, etc.This is a completely non-profitable organization.

22/09/2026
19/09/2026

১-লা অক্টোবর ২০২৬ ইং জাতীয় রক্তদান দিবসকে সামনে রেখে আজ ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে রক্তদানের উপর চতুর্থতম উদ্বুদ্ধকরণ শিবির অনুষ্ঠিত হল। আজকের উদ্বুদ্ধকরণ শিবিরে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ভি,বি,ডি,এ, এর তরফ থেকে ধর্মনগরের বিশিষ্ট সমাজসেবী তথা ভি,বি,ডি,এ, এর অন্যতম উপদেষ্টা শ্রদ্ধেয়া বর্ণালী গোস্বামী মহোদয়া, সভাপতি শ্রদ্ধেয় বিধান গোস্বামী গোস্বামী,ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক শ্রদ্ধেয় অঙ্কন সিনহা মহোদয় ও অধ্যাপক শ্রদ্ধেয় তরুণ দেব কাননগো মহোদয় এবং সাথে শিবিরে উপস্থিত ছিলেন ভি,বি,ডি,এ, এর সদস্য-সদস্যা শ্রীমতী অমিতা নাথ, শ্রী উত্তম রায় (ভি,বি,ডি,এ, + এইচ,এইচ,ও,) এবং ঈশিতা চক্রবর্তী মহোদয় মহোদয়াগণ।

আগামী ১-লা অক্টোবর জাতীয় রক্তদান দিবসকে সামনে রেখে গতকাল সরকারি মহাবিদ্যালয়,ধর্মনগর-এর কনফারেন্স হলে রক্তদানের উপর উদ্বু...
15/09/2026

আগামী ১-লা অক্টোবর জাতীয় রক্তদান দিবসকে সামনে রেখে গতকাল সরকারি মহাবিদ্যালয়,ধর্মনগর-এর কনফারেন্স হলে রক্তদানের উপর উদ্বুদ্ধকরণ শিবির অনুষ্ঠিত হয়। এই উদ্বুদ্ধকরণ শিবিরে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় ও অধ্যাপক মহোদয় মহোদয়াগণ, ভলান্টারী ব্লাড ডোনার্স এসোসিয়েশন, ধর্মনগরের শ্রদ্ধেয় সভাপতি বিধান গোস্বামী এবং হেল্পিং হ্যাণ্ড ওর্গেনাইজেশন HHO এর শ্রদ্ধেয় সভাপতি উত্তম রায় মহোদয়। শিবিরে দেড় শতাধিক ছাত্র ছাত্রী উপস্থিত ছিল।ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে রক্তদানের উপর উদ্ধুদ্ধকরণ শিবিরের আয়োজন করার জন্য এবং এই মাসেেই আরও তিনটি শিবিরের আয়োজনের দিন ধার্য্য করার জন্য আমরা ভি,বি,ডি,এ, এর পক্ষ থেকে মহাবিদ্যালয়ের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় সহ অন্যান্য সকল শ্রদ্ধেয় অধ্যাপক-অধ্যাপিকাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

27/08/2026

পদ্মপুর রাধাপুর সার্ব্বজনীন ঝুলন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত একটি সফল রক্তদান শিবিরের কিছু ছবি সবার সাথে শেয়ার। আমরা ভি,বি,ডি,এ, এর পক্ষ থেকে গতকাল সেই শিবিরে উপস্থিত ছিলাম। ছোট্ট একটা ঝুলন পূজা কমিটির প্রাণবন্ত প্রচেষ্টা দেখে আমরা অভিভূত হয়েছি। যে জায়গায় অনেক বড় বড় প্রতিষ্ঠান রক্তদান শিবিরের আয়োজন করতে কুন্ঠা বোধ করে, সেই জায়গায় নাবালক কয়েকজন মিলে একটা সফল রক্তদান শিবির করে নিল!!ওরা প্রমাণ করে দিল ইচ্ছা এবং চেষ্টা থাকলে সবই সম্ভব।

প্রতি বছরের ন্যায় এবারও ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব ধর্মনগর-এর যৌথ উদ্যোগে বার্ষিক রক্ত দান ...
15/08/2026

প্রতি বছরের ন্যায় এবারও ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব ধর্মনগর-এর যৌথ উদ্যোগে বার্ষিক রক্ত দান শিবির আয়োজন করা হয়।
আজকের এই শিবিরে ৩৮ জন পুরুষ এবং ২ জন নারী মিলিয়ে মোট ৪০ জন রক্তদাতা রক্তদান করেন। আমরা ভি,বি,ডি,এ, এর পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি।

15/08/2026

ভলান্টারী ব্লাড ডোনার্স এসোসিয়েশন, ধর্মনগর-এর উদ্যোগে ৮০ তম স্বাধীন দিবসে জাতীয় পতাকা উত্তোলন।

আজ ব্লাড ব্যাঙ্কে এসে একজন মুমূর্ষুকে বাঁচাতে রক্তদান করে গেলেন কদমতলা পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় মিহির ...
10/08/2026

আজ ব্লাড ব্যাঙ্কে এসে একজন মুমূর্ষুকে বাঁচাতে রক্তদান করে গেলেন কদমতলা পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় মিহির নাথ মহোদয়। উনি ছাত্র জীবন থেকেই বিভিন্ন সমাজসেবা মূলক কাজের পাশাপাশি রক্তদানের সাথে যুক্ত। গত বছর ওনার পরিচালনায় কদমতলাতে ঐতিহাসিক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল। যেখানে একটা শিবির থেকে ১৭২ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছিল। আমরা ভি,বি,ডি,এ, এর পক্ষ থেকে যখনই ওনার সাথে রক্তের বিষয়ে আলোচনা করতে গেছি, বরাবরই আমরা সদর্থক সাড়া পেয়েছি। ভি,বি,ডি,এ, এর পক্ষ থেকে ওনার মতো মহান মানসিকতার মানুষের সুস্থ, সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করি। 🙏

Address

Dharmanagar

Telephone

+16009518127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voluntary Blood Donors' Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share