Kapista SKUS Ltd

Directions Website

Kapista SKUS Ltd # # কাপিষ্টা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ # #
Kapista SKUS Ltd

Nano DAP১ লিটার ন্যানো ডিএপি তরল একটি ৫০ কেজির বস্তার সমান কাজ করতে পারে, যা বহন করা খুবই সহজ।প্রয়োগের নিয়ম (ডোজ):পরিম...
18/07/2026

Nano DAP
১ লিটার ন্যানো ডিএপি তরল একটি ৫০ কেজির বস্তার সমান কাজ করতে পারে, যা বহন করা খুবই সহজ।

প্রয়োগের নিয়ম (ডোজ):
পরিমাণ: প্রতি একর জমির জন্য ১ লিটার সার প্রয়োজন।
প্রথম স্প্রে: ফসল বোনা বা রোপণের ২৫-৩০ দিন পর (গাছের বাড়ন্ত অবস্থায়)।
দ্বিতীয় স্প্রে: ফসল বোনা বা রোপণের ৪৫-৫০ দিন পর (ফুল আসার ঠিক আগে)।

কোরোমন্ডেল ইন্টারন্যাশনালের গ্রোমোর ন্যানো ডিএপি (Gromor Nano DAP) হলো একটি আধুনিক তরল সার। প্রথাগত দানাদার সারের তুলনায়...
14/07/2026

কোরোমন্ডেল ইন্টারন্যাশনালের গ্রোমোর ন্যানো ডিএপি (Gromor Nano DAP) হলো একটি আধুনিক তরল সার। প্রথাগত দানাদার সারের তুলনায় এটি গাছের পুষ্টির প্রয়োজনীয়তা আরও দক্ষতার সাথে পূরণ করে।

প্রধান বৈশিষ্ট্যসমূহ:
উপাদান: ২% নাইট্রোজেন এবং ৫% ফসফরাস।
ন্যানো প্রযুক্তি: এর কণাগুলির আকার ১০০ ন্যানোমিটারের চেয়েও ছোট।
পাতার মাধ্যমে শোষণ:
এটি সরাসরি স্প্রে (Foliar Spray) করার জন্য তৈরি। ছোট কণা হওয়ায় পাতার ছিদ্র (Stomata) দিয়ে গাছ সরাসরি এটি গ্রহণ করে।

ব্যবহারের সুবিধা:
উচ্চ কার্যকারিতা: গাছ অতি দ্রুত এটি শোষণ করতে পারে, ফলে সারের অপচয় অনেক কম হয়।
বৃদ্ধি ও ফলন: এটি গাছের শিকড় শক্ত করে, সালোকসংশ্লেষণ বাড়ায় এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করে।
সহজ পরিবহন: ১ লিটার ন্যানো ডিএপি তরল একটি ৫০ কেজির বস্তার সমান কাজ করতে পারে, যা বহন করা খুবই সহজ।

প্রয়োগের নিয়ম (ডোজ):
পরিমাণ: প্রতি একর জমির জন্য ১ লিটার সার প্রয়োজন।
প্রথম স্প্রে: ফসল বোনা বা রোপণের ২৫-৩০ দিন পর (গাছের বাড়ন্ত অবস্থায়)।
দ্বিতীয় স্প্রে: ফসল বোনা বা রোপণের ৪৫-৫০ দিন পর (ফুল আসার ঠিক আগে)।

06/07/2026

প্রতিকূল আবহাওয়ার জন্য আজকের (6/07/2026) অগ্নি নির্বাপন সচেতনতা কর্মশালাটি আজকের মত বাতিল করা হয়েছে, ডেট পরে নির্ধারণ করে জানানো হবে।

05/07/2026

**********কৃষকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি**********
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

এতদ্বারা এলাকার সকল কৃষকদের জানানো যাচ্ছে যে কাপিষ্টা সমবায় কৃষি উন্নয়ন সমিতি-তে ১০:২৬:২৬ এবং Neno DAP সার সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে।

যে সকল কৃষকের প্রয়োজন রয়েছে, তাঁরা প্রতিদিন সকাল ৯:০০টা থেকে ১১:০০টার মধ্যে সমিতির কার্যালয়ে যোগাযোগ করুন।

দ্রষ্টব্য: সারের মজুত সীমিত। তাই প্রয়োজনীয় সার সংগ্রহের জন্য আধার নম্বর সহ দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

— কাপিষ্টা সমবায় কৃষি উন্নয়ন সমিতি

01/07/2026

সমবায় এলাকার কৃষকদের সুবিধার্থে, চলতি মরশুম থেকে কাপিষ্টা সমবায় কৃষি উন্নয়ন সমিতি রাজ্য সরকারের Paddy Procurement System-এর ....

কাপিষ্টা এস কে ইউ এস এ লি: এ পাওয়া যাচ্ছে
29/06/2026

কাপিষ্টা এস কে ইউ এস এ লি: এ পাওয়া যাচ্ছে

29/06/2026

Gromor 10:26:26 সার কপিষ্টা সোসাইটি তে পাওয়া যাচ্ছে। স্টক সীমিত

PM KISAN উৎসব দিবস উদযাপনতারিখঃ ২০/০৬/২০২৬কপিস্তা এসকেইউএস লিমিটেডের উদ্যোগে ২০ জুন ২০২৬ তারিখ বিকেল ৪টা থেকে PM KISAN উ...
21/06/2026

PM KISAN উৎসব দিবস উদযাপন

তারিখঃ ২০/০৬/২০২৬

কপিস্তা এসকেইউএস লিমিটেডের উদ্যোগে ২০ জুন ২০২৬ তারিখ বিকেল ৪টা থেকে PM KISAN উৎসব দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হয়। অনুষ্ঠানে মোট ৯৫ জন কৃষক অংশগ্রহণ করেন, যার মধ্যে ৯০ জন পুরুষ এবং ৫ জন মহিলা কৃষক ছিলেন। এছাড়াও সমিতির পরিচালন পর্ষদের সদস্যবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং কৃষি দপ্তরের আধিকারিক শ্রী সুকুমার মণ্ডল উপস্থিত ছিলেন। তাঁর বক্তব্যের মাধ্যমে উপস্থিত কৃষকবৃন্দ সরকারের বিভিন্ন কৃষক কল্যাণমূলক উদ্যোগ এবং PM KISAN প্রকল্পের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবগত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির ভাইস-চেয়ারম্যান রব্বুল খান এবং পরিচালন পর্ষদের সদস্যবৃন্দ রকিবউদ্দিন মল্লিক, ফিস্তার আলি খান, জাকির মিদ্যা, জবাহির মল্লিক ও টিপু সুলতান মিদ্যা প্রমুখ। সমিতির কর্মীদের মধ্যে মোঃ নাসিরুল ইসলাম ও সাবানা পারভিন সহ অন্যান্য কর্মচারীরা অনুষ্ঠান পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন।

এছাড়াও কৃষক প্রতিনিধি হিসেবে মোঃ বাবর আলি, হাজী আনিসুর মিদ্যা, নাসিম খান, জামালউদ্দিন, হাসিবুল ইসলাম, রকিবউদ্দিন সহ বহু কৃষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর PM KISAN সম্পর্কিত বিশেষ কর্মসূচির সরাসরি সম্প্রচার (Live Broadcast) একযোগে প্রদর্শন ও শ্রবণ। প্রকল্প সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে জামালুদ্দিন খান, মামুন, জায়েদ, আকিল, সুহান সহ অন্যান্য সহযোগীরা গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানের শেষে সমিতির সম্পাদক আলি ইমাম খান উপস্থিত সকল কৃষক, অতিথি, কৃষি দপ্তরের আধিকারিক, পরিচালন পর্ষদের সদস্যবৃন্দ এবং সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ভবিষ্যতেও কৃষকদের স্বার্থে এ ধরনের সচেতনতামূলক ও তথ্যভিত্তিক কর্মসূচি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

স্থান: Kapista SKUS Ltd.
তারিখ: ২০ জুন ২০২৬
সময়: বিকেল ৪:০০টা থেকে

12th International Yoga Day is "Yoga for Healthy Ageing". Celebrated at Kapista SKUS Ltd on June 21, 2026
21/06/2026

12th International Yoga Day is "Yoga for Healthy Ageing". Celebrated at Kapista SKUS Ltd on June 21, 2026

19/06/2026

# # # #নোটিশ # # #

🌾 PM-KISAN UTSAV DIVAS 2026 উজ্জাপণ 🌾
Kapista SKUS Ltd এলাকার সকল PM-KISAN ও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী কৃষকবৃন্দকে জানানো যাচ্ছে যে, আগামী ২০ জুন ২০২৬ (শনিবার) তারিখে Kapista SKUS Ltd. প্রাঙ্গণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে PM-KISAN, কৃষি উন্নয়ন ও কৃষক কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের PM-KISAN কর্মসূচির সরাসরি (Live) সম্প্রচার একযোগে প্রদর্শন করা হবে।

📅 তারিখ: ২০ জুন ২০২৬ (শনিবার)
🕔 সময়: বিকাল ৩:৪৫ টা
📍 স্থান: Kapista SKUS Ltd. প্রাঙ্গণ, কাপিস্তা, পাপুরডিহি, বাঁকুড়া।

অনুষ্ঠানে উপস্থিত হতে ইচ্ছুক চাষিদের অগ্রিম নাম নথিভুক্ত করার আহবান জানানো হচ্ছে।
Mobile number...
7001449445
9832977460
7001940875
9153443818

আয়োজনে:
KAPISTA SKUS LTD
কাপিষ্টা, পাপুরডিহি, বাঁকুড়া। 🌾🙏

Address

Vill/Kapista, PO-Papurdihi
Bankura
722132

Alerts

Be the first to know and let us send you an email when Kapista SKUS Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share