RDA BSMCH

RDA BSMCH RESIDENT DOCTORS ASSOCIATION, Bankura Sammilani Medical College & Hospital

আশাকরি আন্দোলন দমিয়ে দিতে আগের সরকার ও এই দলদাসেরা প্রতিহিংসা পরায়ন হয়ে আন্দোলনরত ডাক্তারদের বিরুদ্ধে যেসব ভুয়ো কেস ...
15/05/2026

আশাকরি আন্দোলন দমিয়ে দিতে আগের সরকার ও এই দলদাসেরা প্রতিহিংসা পরায়ন হয়ে আন্দোলনরত ডাক্তারদের বিরুদ্ধে যেসব ভুয়ো কেস দিয়েছিলেন সেসব নিয়েও এই সরকার কিছু চিন্তা ভাবনা করবেন।
শুধু সাসপেনশন নয়, শাস্তি চাই সকলের, যারা আসল দোষীদের আড়াল করতে সাহায্য করেছিল। ✊

আর জি করের সেই অভিশপ্ত রাত আজও বাংলার মানুষের স্মৃতিতে রক্তক্ষরণের মতো জীবন্ত। সময় কেটে যায়, কিন্তু কিছু ক্ষত সময়ও মুছতে পারে না। আমরা ভুলিনি। আমরা ভুলব না।

বিচারের নামে দীর্ঘ টালবাহানা, তদন্তের অসংখ্য অসংগতি আর বারবার সত্যিকে আড়াল করার চেষ্টার মাঝেও আজকের দিনটা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

আর জি কর এর ঘটনার তিন কুচক্রী আই পি এস, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তর সাসপেনশন কোনো সাধারণ প্রশাসনিক পদক্ষেপ নয়। এটা রাজপথে দিনের পর দিন লড়াই করা হাজার হাজার মানুষের চাপের ফল, এটা প্রতিবাদের শক্তি যাকে সরকার মান্যতা দিল।

প্রথম দিন থেকেই আমরা বলেছিলাম, অভয়ার হত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে অনেক গুলো স্তরে, তথ্যপ্রমাণ লোপাট, তদন্তের গতিপথ ঘুরিয়ে দেওয়া এবং জনমানসে বিভ্রান্তি তৈরি করার যে অভিযোগগুলো আমরা বারবার করেছিলাম আজ প্রমাণ হল সেগুলো কোনো কল্পনা / রটনা ছিল না।

প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যিনি ১৪ই আগস্টের নক্কারজনক ভাঙচুরের পর শান্ত গলায় প্রেস কনফারেন্স করে বলেছিলেন, “গুজবের কারণেই এই ভাঙচুর, এটার জন্যে মিডিয়া দায়ী”। লালবাজারে নিজের পদত্যাগপত্র নেওয়ার আগে সারারাত রাস্তায় ব্যারিকেডের সামনে বসিয়ে রাখেন জুনিয়র ডাক্তার ও আন্দোলনরত জনতাকে। অবশ্য পদত্যাগ এর নামে তাকে প্রাক্তন পুলিশমন্ত্রী, মুখ্যমন্ত্রী রাজ্য এস টি এফ এর প্রধান করে দেন, যাতে তার স্নেহছায়া থেকে বঞ্চিত না হতে হয়।

প্রাক্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, যিনি অভিক দে-কে “ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট” বলে প্রেস কনফারেন্স করে সমস্ত ষড়যন্ত্রকে প্রকাশ্যে আড়াল করার চেষ্টা করেন। অনশন মঞ্চে জল, বায়ো টয়লেটের ন্যূনতম মানবিক ব্যবস্থাও পৌঁছতে না দেওয়ার পিছনে তার ভূমিকা কী ছিল তাও মানুষ ভোলেনি।

আর তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্ত, যাঁর বিরুদ্ধে শোকস্তব্ধ পরিবারের কাছে টাকা দেওয়ার প্রস্তাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। যে ঘটনা থেকে মানুষের মনে প্রশাসনের ভূমিকা নিয়ে গভীর সন্দেহ গাঢ় হয়।

কিন্তু এটুকুতে লড়াই শেষ নয়। এই সাসপেনশন হিমশৈলের চূড়ামাত্র। যারা সত্যিকে চাপা দিতে চেয়েছে, যারা অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে, তাদের প্রত্যেকের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

আমরা শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, উপযুক্ত আইনি শাস্তি চাই। প্রতিটি আন্দোলনকারী মানুষের সত্য জানার অধিকার আছে। এবং সেই সত্য যত দ্রুত সম্ভব সকলের সামনে সম্পূর্ণভাবে উন্মোচিত হোক, সেটাই আজ বাংলার মানুষের দাবি।

নবগঠিত সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এই পদক্ষেপ সমগ্র পশ্চিমবঙ্গের আন্দোলনকারী মানুষের দীর্ঘদিনের দাবির এক নৈতিক জয়।

সাসপেনশন দিয়ে শুরু। যেন এখানে শেষ না হয়। সত্যের শেষ দরজায় পৌঁছানো পর্যন্ত লড়াই চলবে।

প্রকাশ্যে একজন ইন্টার্ন  চিকিৎসককে মারার এই ঘটনার তীব্র নিন্দা জানাই!
27/04/2026

প্রকাশ্যে একজন ইন্টার্ন চিকিৎসককে মারার এই ঘটনার তীব্র নিন্দা জানাই!

44 likes. "🔥বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে এমারজেন্সি ইউনিটের সামনে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ "

From a hardworking PGT to a respected Senior Resident, Dr. Shailaja Bhardwaj was a vital part of our BSMCH family. Seein...
02/04/2026

From a hardworking PGT to a respected Senior Resident, Dr. Shailaja Bhardwaj was a vital part of our BSMCH family. Seeing her and her husband Dr. Kuntal Chakraborty gone so soon is a silence that stays. Their legacy of service and kindness will remain in our hearts forever. Rest in peace. 🙏

25/09/2025

😊

ভুলিনি, আর ভুলতে দেবো না!একবছর পরেও বিচারহীন...✊🏼 একসাথে রাস্তায় নামব, একসাথে প্রতিবাদ করব!They silenced her voice. But...
07/08/2025

ভুলিনি, আর ভুলতে দেবো না!
একবছর পরেও বিচারহীন...
✊🏼 একসাথে রাস্তায় নামব, একসাথে প্রতিবাদ করব!
They silenced her voice. But they cannot silence us.
🔥 We march for all who were denied justice.
📍Bankura Sammilani Medical College stands united -
In memory, in rage, in truth.
Because forgetting is betrayal.
Because justice delayed is justice denied.

🕯️ “আমার দিদির বিচার চাই!!”

#আমারদিদিরবিচারচাই








We stood United. We Raised our Voices. We said NO to Exploitation and Harrasment.It wasn’t just a protest—it was a call ...
29/07/2025

We stood United. We Raised our Voices. We said NO to Exploitation and Harrasment.
It wasn’t just a protest—it was a call for justice, respect, and change.













Be it 9th August or 25th June only dates change the story remains the same...Our society has seen the darkest of all tim...
30/06/2025

Be it 9th August or 25th June only dates change the story remains the same...
Our society has seen the darkest of all times with R**e being made a culture...Rapists being shielded ...and Justice being the biggest misnomer...
We all are aware of the heinous crime that has occurred at South Calcutta Law College...To raise our Voice against all these we the students of Bankura Sammilani Medical College stand united .






One of our Junior has met with a serious road accident and is currently unconscious due to brain hemorrhage, admitted at...
22/05/2025

One of our Junior has met with a serious road accident and is currently unconscious due to brain hemorrhage, admitted at Mission Hospital, Durgapur.
The family is struggling with rising treatment costs.

Let’s come together and donate whatever we can to support him. Every Contribution Matters.
Thank You for Your Kindness and Generosity. 🙏

ডাঃ খায়রুল আলম মল্লিক আর আমাদের মধ্যে নেই। উনার এই অকাল প্রয়াণে আমরা গভীর ভাবে শোকাহত ও মর্মাহত!ডাঃ খায়রুল আলম মল্লিক...
01/04/2025

ডাঃ খায়রুল আলম মল্লিক আর আমাদের মধ্যে নেই। উনার এই অকাল প্রয়াণে আমরা গভীর ভাবে শোকাহত ও মর্মাহত!
ডাঃ খায়রুল আলম মল্লিকের হাসিমুখ, মানবিকতা ও নিষ্ঠা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও আপনজনদের প্রতি গভীর সমবেদনা রইল। ঈশ্বর যেন তাঁদের এই কঠিন সময়ে শক্তি দেন এবং তাঁর বিদেহী আত্মাকে শান্তি দান করেন।🙏
ডাঃ খায়রুল আলম মল্লিক গত পরশু সকালে নিজের বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং গতকাল পিয়ারলেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

"ওরে ও তরুণ ঈশান! বাজা তোর প্রলয়-বিষাণ! ধ্বংস নিশান উড়ুক প্রাচী'র প্রাচীর ভেদি"100 days of cruel inequity100 days of re...
17/11/2024

"ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয়-বিষাণ!
ধ্বংস নিশান উড়ুক প্রাচী'র প্রাচীর ভেদি"
100 days of cruel inequity
100 days of relentless protest
100 days of suffocating delay
100 days without "justice"
100 days without "ABHAYA" ...

Address

Bsmch
Bankura
722101

Website

Alerts

Be the first to know and let us send you an email when RDA BSMCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share