23/09/2026
#সেবা_সংকল্প_অভিযান
সেবায় আমার যোগদান কর্মসূচিতে আজ জয়পুর
ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান ক্যারিয়ার কাউন্সেলিং চলছে বাঁকুড়ার জেলার জয়পুর পঞ্চায়েত সমিতির গীতবিতান হলে।
অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী-৪৯ জন।
উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়পুর, সভাপতি, জয়পুর পঞ্চায়েত সমিতি, ভারপ্রাপ্ত আধিকারিক,জয়পুর থানা, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, জয়পুর,মাননীয় বিধায়ক, কোতুলপুর বিধানসভার প্রতিনিধী শ্রী নবকুমার চক্রবর্তী ও মধুসূদন মণ্ডল, ফরেষ্ট রেঞ্জ অফিসার, সহকারী বিদ্যালয় পরিদর্শক, জয়পুর। ব্লক যুব আধিকারিক, জয়পুর, অবর বিদ্যালয় পরিদর্শক,জয়পুর, ব্লক সমাজ কল্যাণ আধিকারিক, জয়পুর, মৎস্য সম্প্রসারণ আধিকারিক, জয়পুর ব্লক, শ্রী অমিতাভ মুখার্জী, সহ শিক্ষক, জগন্নাথপুর শ্যামপুর হাইস্কুল , ফরেষ্ট বীট অফিসার,জয়পুর অন্যান্য আধিকারিক, জনপ্রতিনিধি ও ব্লক অফিসের কর্মচারী বৃন্দ।
প্রদীপ প্রজ্বলনে অনুষ্ঠান শুরু হয় এবং অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী দের সুদৃশ্য শংসাপত্র ও বৃক্ষ উপহারে অনুষ্ঠান শেষ হয়।
খুব সুন্দর একটি অনুষ্ঠান। ছাত্র ছাত্রী ও অভিভাবকরা খুব খুশি।
বিডিও স্যার জয়পুর বলেন এই ধরণের কর্মসূচি আগামীতে মাসে মাসে ধারাবাহিক ভাবে করা হবে।
অনুষ্ঠানে ছাত্র ছাত্রী, অভিভাবক ও আধিকারিক দের মাঝে জয়পুর বনবিভাগের তরফে মানুষ ও হাতির সংঘর্ষ বিষয়ে সচেতনার অনুষ্ঠান সংগঠিত হয়।
সেবা সংকল্প অভিযান এর সেবায় আমার যোগদান কর্মসূচি খুবই গ্রহণ যোগ্য বলে মাননীয় বিধায়ক প্রতিনিধি শ্রী নবকুমার চক্রবর্তী মহোদয় বলেন।
জয়পুর ব্লক
জেলা-বাঁকুড়া
২৩/০৯/২০২৬
゚