Utkal Brahmin Samaj

Utkal Brahmin Samaj উৎকল ব্রাহ্মণ সমাজ।

19/09/2024
 ্রী_কৃষ্ণসকলকেই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন।
19/08/2022

্রী_কৃষ্ণ
সকলকেই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন।

 ্রী_রামআজ মহা রাম নবমী।সকল রাম ভক্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।হিন্দু পঞ্জিকা অনুসারে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী...
10/04/2022

্রী_রাম
আজ মহা রাম নবমী।সকল রাম ভক্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
হিন্দু পঞ্জিকা অনুসারে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে প্রতি বছর রাম নবমী উদযাপিত হয়। শাস্ত্র অনুসারে, ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ এবং রানি কৌশল্যার পুত্ররূপে চৈত্র শুক্ল নবমীতে ভগবান বিষ্ণুর অবতার রূপে শ্রীরামচন্দ্র জন্ম নেন। অধর্মের বিনাশ এবং ধর্মস্থাপনের উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন ভগবান রাম।

তাই চৈত্র শুক্ল নবমী তিথি হিন্দুদের পবিত্র রাম নবমী। জেনে নিন, ২০২২ সালের রাম নবমীর তিথি, শুভক্ষণ এবং এই দিনের তাৎপর্য।

রাম নবমীর তিথি ও শুভক্ষণ
এ বছর রাম নবমী উদযাপিত হবে ১০ এপ্রিল, রবিবার।

রাম নবমী মধ্যাহ্ন মুহূর্ত - ১০ এপ্রিল সকাল ১০টা ২৩ থেকে দুপুর ১২টা ৫৩ পর্যন্ত চলবে।

রাম নবমী মধ্যাহ্ন ক্ষণ - বেলা ১১টা ৩৮ মিনিটে।

নবমী তিথি শুরু - ১০ এপ্রিল, রাত ০১টা ২৩ মিনিটে।

নবমী তিথি শেষ - ১১ এপ্রিল, ভোর রাত ০৩টা ১৫ মিনিটে।

রাম নবমীর দিন এই কাজগুলো অবশ্যই করুন, কেটে যাবে জীবনের সকল বাধা বিপত্তি!
রাম নবমীর আচার
অযোধ্যা শ্রীরামচন্দ্রের জন্মস্থান বলে মানা হয়। রাম নবমীর দিন ভক্তরা অযোধ্যার সরযু নদীতে স্নান করেন। এর পরে ভক্তরা রাম মন্দিরে যান তাঁর আরাধনা করতে। এই দিনে রাম মূর্তির পূজা করা হয়। ভক্তরা গোটা দিন ভগবান রামের কাহিনী শোনেন, রামের কীর্তন এবং ভজনে নিজেদের জড়িত রাখেন। রাম মন্ত্র জপ করা হয়। এই দিনে বিশেষ যজ্ঞেরও আয়োজন করা হয়। শ্রীরামচন্দ্রের সঙ্গে সীতাদেবী, লক্ষ্মণ ও বজরংবলিরও পুজো করা হয়। রাম নবমীর দিন দেশ-বিদেশের সমস্ত রাম মন্দিরের সাজসজ্জা দেখার মতো হয়।

রাম নবমীর তাৎপর্য
ভগবান রামের নাম কেবল হিন্দু ধর্মগ্রন্থেই নয়, জৈন ও বৌদ্ধ ধর্মীয় গ্রন্থেও উল্লেখ আছে। কথিত আছে, রাম নবমীর দিন শ্রীরামচন্দ্রের জন্ম হয়। অশুভ দমনে ও শুভর জয়ের জন্যই শ্রীরামচন্দ্রের আবির্ভাব হয়। তাই এ দিন মহাধুমধাম করে শ্রীরামচন্দ্রের জন্মোৎসব পালিত হয়।

ভগবান শ্রীরামের আশীর্বাদ পাওয়ার সেরা দিন রাম নবমী। এই দিনে তাঁর পূজা করলে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করেন ভক্তরা।

সকলকেই সু স্বাগতম্।
08/04/2022

সকলকেই সু স্বাগতম্।

Address

Bankura

Alerts

Be the first to know and let us send you an email when Utkal Brahmin Samaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Utkal Brahmin Samaj:

Share