16/06/2026
হতে যাচ্ছে চোখের ৩০! এই যাত্রার অংশ হতে পারেন আপনিও! 🎬
সিনেমা ভালোবাসেন? কোনো সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন, বিরক্ত হয়েছেন, কিংবা ভেবেছেন, এটা নিয়ে কিছু বলা উচিত"? সিনেমা নিয়ে বন্ধুদের সাথে হওয়া আপনার আলোচনা আর ভাবনাগুলো এবার লিখে ফেলুন।
দেশের অন্যতম পুরনো চলচ্চিত্র সংসদ, 'চোখ ফিল্ম সোসাইটি' তার ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করতে যাচ্ছে বিশেষ প্রকাশনা।। চোখ ফিল্ম সোসাইটির ক্যাম্পাসে যাত্রা শাবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থী সকলের সাথেই। এই যাত্রায় চোখ ফিল্ম সোসাইটি নিয়ে আপনার মতামত, এবং ভবিষ্যতে চোখের কাছে আপনাদের আকাঙ্ক্ষা নিয়ে লিখুন আমাদের কাছে। এই প্রকাশনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি শাবিপ্রবির বর্তমান ও সাবেক শিক্ষার্থী, চলচ্চিত্রপ্রেমী এবং শুভানুধ্যায়ীদের।
লিখতে পারেন—
🎬 ফিল্ম রিভিউ ও চলচ্চিত্র ব্যক্তিত্ব বিশ্লেষণ
🌍 সিনেমার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব
🇧🇩 বাংলাদেশের চলচ্চিত্র: অতীত–বর্তমান–ভবিষ্যৎ
🎞️ ভিনদেশি চলচ্চিত্রের অভিজ্ঞতা ও প্রভাব
🤖 OTT, AI ও Virtual Reality-এর যুগে সিনেমা
🍿 সিনেমা হল বনাম অনলাইন: দর্শক অভিজ্ঞতা
🎟️ ফিল্ম ফেস্টিভ্যালের অভিজ্ঞতা
📖 সিনেমা নিয়ে ব্যক্তিগত স্মৃতি, গল্প বা ভাবনা
👁️ চোখ ফিল্ম সোসাইটিকে নিয়ে মতামত, প্রত্যাশা ও স্মৃতিচারণ
✍️ ছোটগল্প ও স্ক্রিপ্ট
শব্দসীমা: ৭০০–১,২০০ শব্দ
(বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ১,৫০০ শব্দ)
শুধু লেখাই নয়, আপনার কাছে থাকা চোখের পুরোনো আয়োজনের ছবি, প্রিয় চলচ্চিত্রের পোস্টার, কিংবা চলচ্চিত্র বিষয়ক স্মরণীয় উক্তিও আমাদের পাঠাতে পারেন।
লেখার শুরুতে বা শেষে উল্লেখ করুন-
• নাম
• বিভাগ (Department)
• মোবাইল নম্বর
লেখা পাঠানোর মাধ্যম:
📧 [email protected]
📱 WhatsApp: 01733880076
🗓 লেখা জমার শেষ তারিখ: ৩০ জুন ২০২৬
চোখের ৩০ বছরের গল্প শুধু আমাদের নয়, আপনাদেরও। সেই গল্পের অংশ হয়ে থাকুক আপনার ভাবনা, স্মৃতি আর ভালোবাসার সিনেমার কথা।
আজই লিখুন। আমরা অপেক্ষায় আছি। 🎥