ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম
Directions Website Contact the organization

ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম ‘‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়দীপ্ত পদচারণায় ছাত্রশিবিরের সাথে-ই থাকুন’’
(1)

৭ অক্টোবর শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীর ‌''নিপীড়নবিরোধী দিবস" উপলক্ষ্যে আলোচনা সভা '২৬ এর আয়োজন করে বাংলাদেশ ইসলা...
07/10/2026

৭ অক্টোবর শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীর ‌''নিপীড়নবিরোধী দিবস" উপলক্ষ্যে আলোচনা সভা '২৬ এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখা।

আয়োজনে শাখা সভাপতি তোফায়েল আহমদ-এর সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মাহমুদুর রহমান-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহিদুল ইসলাম সাজু, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন।

06/10/2026

একনজরে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৬’ || ছাত্রশিবির, তাজপুর ডিগ্রি কলেজ ।


‎একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের নিয়ে "নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৬" এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশি...
02/10/2026

‎একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের নিয়ে "নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৬" এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার অন্তর্গত ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ।
‎
‎আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ফাউন্ডেশন ও পাঠাগার সম্পাদক জনাব আব্দুল্লাহ আল মাহমুদ।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি তোফায়েল আহমদ, ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জনাব শাফায়াত রহমান সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২৬’ এর আয়োজন করে বাংলাদেশ ইসলা...
27/09/2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২৬’ এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট জেলা পশ্চিম শাখার অন্তর্গত দক্ষিণ সুরমা উপজেলা শাখা।

আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম।

আয়োজনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব শাহীন আহমদ প্রধান।

আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি তোফায়েল আহমদ , বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা উপজেলা আমীর জনাব সাব্বির আহমদ, ছাত্রশিবির জেলা পশ্চিম শাখার সেক্রেটারি মাহমুদুর রহমান সহ সংবর্ধিত শিক্ষার্থী, অভিভাবক শিক্ষকসহ, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।


‎একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের নিয়ে "নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৬" এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশি...
27/09/2026

‎একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের নিয়ে "নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৬" এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার অন্তর্গত তাজপুর ডিগ্রি কলেজ।
‎
‎আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী শাখার সহকারী সেক্রেটারি ও ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি জনাব জাহেদুর রহমান চৌধুরী।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি তোফায়েল আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ওসমানীনগর উপজেলা আমীর জনাব সোহরাব আলী সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

ভেরিফিকেশনের অজুহাতে চাকরিপ্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদ ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে...
26/09/2026

ভেরিফিকেশনের অজুহাতে চাকরিপ্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদ ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে উত্তীর্ণ মেধাবী প্রার্থীদের ভেরিফিকেশনের নামে চাকরির অধিকার থেকে বঞ্চিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে ভেরিফিকেশনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে প্রার্থী বাদ দেওয়া বন্ধের দাবি জানানো হয়। সরকারি চাকরিতে নিয়োগসহ সর্বক্ষেত্রে বর্তমান সরকার ফ্যাসিবাদের অন্ধ অনুকরণ করছে উল্লেখ করে আজ ২৫ সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ ও দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। কিন্তু ভেরিফিকেশন শেষে বিভিন্ন জেলার বহু সুপারিশপ্রাপ্ত প্রার্থী নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ করেছেন। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫-এর আন্দোলনকারীদের প্ল্যাটফর্মের অভিযোগ অনুযায়ী, ১২ শতাধিক প্রার্থীর নিয়োগপত্র না পাওয়ার তথ্য পাওয়া গেছে। বাদ পড়া অনেক প্রার্থীর দাবি, তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড নেই এবং তাদের বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণও জানানো হয়নি।”

নেতৃবৃন্দ বলেন, “ভেরিফিকেশনের নামে রাজনৈতিক পরিচয় কিংবা পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততাকে বিবেচনায় নিয়ে কোনো প্রার্থীকে বাদ দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অভিযোগও উঠেছে যে, বিএনপি ও ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততা না থাকলে কিংবা পরিবারের কেউ জামায়াত বা এনসিপির সঙ্গে সম্পৃক্ত থাকলে প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়া হচ্ছে। এসব অভিযোগ সত্য হলে তা দেশের জন্য অশনিসংকেত। আমরা দেখতে পাচ্ছি, শিক্ষাপ্রতিষ্ঠান, বিচারবিভাগ, মাঠ প্রশাসন, সচিবালয়সহ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে বিএনপির অনুকূলে নজিরবিহীনভাবে দলীয়করণ করা হচ্ছে।”

নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশের সংবিধানের ২৯ নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকরিতে সুযোগের সমতা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। অথচ সুস্পষ্ট কোনো কারণ না দেখিয়েই শত শত মেধাবী তরুণের স্বপ্ন ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, যা বৈষম্যের বিরুদ্ধে সংঘটিত জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে চূড়ান্ত প্রতারণার শামিল। মাঠপর্যায়ে বিএনপির নির্বাচিত এমপি-মন্ত্রীদের ‘লিখিত পরীক্ষায় পাস করলে বাকিটা আমরা দেখব’—এমন আশ্বাস কিংবা বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়নের ঘোষণা প্রমাণ করে, বিএনপি সরকার সরকারি চাকরিতে নিয়োগসহ সর্বক্ষেত্রে নগ্ন দলীয়করণ ও ফ্যাসিবাদের অন্ধ অনুকরণ করছে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ভেরিফিকেশন একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হলেও একজন প্রার্থীকে কোন সুনির্দিষ্ট কারণে বাদ দেওয়া হচ্ছে, তার স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। কিন্তু বর্তমানে ভেরিফিকেশন প্রক্রিয়ায় কী যাচাই করা হবে এবং কোন প্রক্রিয়ায় একজন প্রার্থীকে বাদ দেওয়া হবে, তা সুস্পষ্ট নয়। ফলে এটি সরকারি দলের দলীয়করণের হাতিয়ারে পরিণত হয়েছে। ভেরিফিকেশনের পর প্রার্থীকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ জানানো, আত্মপক্ষ সমর্থন ও আপিলের সুযোগ রেখে ভেরিফিকেশন পদ্ধতি পুনর্গঠন এবং মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র প্রদান ও দ্রুত যোগদানের ব্যবস্থা, ভেরিফিকেশনের নামে বৈষম্যমূলকভাবে বাদ দেওয়া প্রার্থীদের বিষয় পুনঃযাচাই এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ বাতিলের অভিযোগ তদন্তের দাবি জানাচ্ছি।”

বান্দা তার রবের সবচেয়ে নিকটে চলে যায় যখন সে সিজদাহরত থাকে। (সহিহ মুসলিম)
23/09/2026

বান্দা তার রবের সবচেয়ে নিকটে চলে যায় যখন সে সিজদাহরত থাকে। (সহিহ মুসলিম)

সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট...
19/09/2026

সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার অন্তর্গত মোগলগাও ওয়ার্ড, সদর উপজেলা দক্ষিণ আদর্শ শাখা।

আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি তোফায়েল আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা আমীর জনাব নাজির আহমদ।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২৬’ এর আয়োজন করে বাংলাদেশ ইসলা...
11/09/2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২৬’ এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট জেলা পশ্চিম শাখার অন্তর্গত ৫ নং দৌলতপুর ইউনিয়ন,বিশ্বনাথ উপজেলা পশ্চিম শাখা।

আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি তোফায়েল আহমদ।


Address

Sylhet, Sylhet Division
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম:

Shortcuts

Share