26/05/2025
আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহি ওয়া-বারাকাতুহ্
আলহামদুলিল্লাহ! অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আমাদের ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে, ইতিমধ্যে অনেকেই সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আবার অনেকেই যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আপাতত দুই ভাবে ফাউন্ডেশনের সদস্য হওয়ার সুযোগ রয়েছে।
এক,, জেনারেল চ্যারিটি প্রজেক্ট (General Charity Project)
এই প্রজেক্টে কোন আর্থিক বেনিফিট নেই এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে অসহায় মানুষের কল্যাণে কাজ করা।
জেনারেল চ্যারিটি প্রজেক্টের সদস্য ফি ৳৫০০/- পাঁচশত টাকা এবং মাসিক চাঁদা ৳১০০/- একশত টাকা।
দুই,, বিজনেস অ্যান্ড চ্যারিটি প্রজেক্ট (Business and Charity Project)
এই প্রজেক্টের মাধ্যমে সদস্যদের প্রদেয় টাকা হালাল পন্থায় বিনিয়োগ বা ব্যাবসা করে মুনাফা অর্জন করা এবং আয়ের ১০% দশ পার্সেন্ট আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা। এতে নিজেরাও লাভবান হলাম আবার অসহায় মানুষের পাশেও দাঁড়াতে পারলাম। আল্লাহ তাআলা কবুল করুন,আমীন।
বিজনেস অ্যান্ড চ্যারিটি প্রজেক্টের সদস্য ফি ৳১,০০০/- এক হাজার টাকা এবং মাসিক চাঁদা ৳১,০০০/- এক হাজার টাকা।
ব্যাবসার মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, বর্তমানে অসৎ এবং অসাধু ব্যবসায়ীদের অভাব নেই এই সংকট পূর্ণ সময়ে সৎ ও আদর্শবান ব্যাবসায়ী হওয়া খুবই জরুরি। সৎ ও আদর্শবান ব্যাবসায়ীরা কেয়ামতের দিন আল্লাহর রহমতের আশ্রয়ে থাকবে ইনশাআল্লাহ।
বি:দ্র: আমাদের ফাউন্ডেশনের সকল প্রজেক্ট সম্পূর্ন সুদ মুক্ত থাকবে ইনশাআল্লাহ।