11/08/2025
🤲
বাংলাদেশে একটি বড় মানের বন্যার আশংকা করা যাচ্ছে আগষ্ট-সেপ্টেম্বর মাসে।
বাংলাদেশে বর্ষাকালের প্রকৃত একটি বন্যার আশংকা করা যাচ্ছে। ২০২০ সালের পরে প্রকৃত পক্ষে দেশ-ব্যাপী বড় কোন বন্যা হয় নি। ২০২২ সালে সিলেট বিভাগে ও ২০২৪ সালে চট্রগ্রাম বিভাগে যে বন্যা হয়েছিল তা ছিল ফ্লাশ-ফ্লাড বা পাহাড়ি ঢল। বর্ষাকালের স্বাভাবিক বন্যা বলতে বুঝানো হয় ভারতের গঙ্গা নদী অববাহিকা হয়ে বাংলাদেশের পদ্মা নদীর মধ্যে প্রবেশ করে উপকূলবর্তী জেলাগুলো প্লাবিত হওয়া। একই ভাবে তিস্তা- বক্ষণপুত্র-যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়া। আশংকা করা যাচ্ছে ২০২০ সালের পরে ২০২৫ সালে পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী ২০ থেকে ৩০ টি জেলা বন্যার পানিতে প্লাবিত হওয়ার। সাম্ভব্য এই বন্যাটি আগষ্ট মাসের ১৫ তারিখের পর থেকে সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে পদ্মা, যমুনা, তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী জেলাগুলোর উপরে দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
আমি মনে-প্রাণে চাইবো আমার পূর্বাভাসটি ভুল প্রমাণিত হউক ও বাংলাদেশের মানুষ কোন বড় মানের বন্যার সম্মুখীন না হউক।
ছবি কৃতজ্ঞতা: বাংলা পিডিয়া।
Post Curtesy: Mostofa Kamal Polash