Orphan Welfare Network-OWN

Orphan Welfare Network-OWN We aim to providing long-term and consistent support to orphan children and widows. It is rendering support to children who have lost one or both parents.

Our focus is to enable the children in our care will grow like a normal child and have a chance to fulfill their dreams. About Orphan Welfare Network:

Orphan Welfare Network is located in Sunamganj District of Bangladesh. These children are vulnerable and in need of love, care & guidance. Orphan Welfare Network is aiming to provide a safe and nurturing environment for orphan children, including f

ood, clothing, education, and medical care. We also provide emotional and psychological support for the children, as well as education and training to help them develop the skills they need to lead successful and fulfilling lives. Orphan Welfare Network involved in critical aspect of child welfare and helps ensure that children who have lost their parents have the best possible future. Contact with us:

Contact Person: Md. Zakaria Zaman, Secretary, Orphan Welfare Network

Address: Orphan Welfare Network,
Abul Hossain Road (Moratila Road),
Sunamganj Sadar, Sunamganj-3000

Phone: +8802996600152
Mobile: +8801716750808
E-Mail: [email protected]

Support Orphan Welfare Network:

Bank Details for Sadaqah-
A/C Name: ORPHAN WELFARE NETWORK
A/C No.: 018731100000517
NRB Commercial Bank Ltd. Sunamganj Branch, Sunamganj, Bangladesh
Routing Nr: 260901123
Swift Code: NRBBBDDH

Bank Details for Zakat-
A/C Name: ORPHAN WELFARE NETWORK ZAKAT FUND
A/C No.: 018731100000518
NRB Commercial Bank Ltd. Sunamganj Branch, Sunamganj, Bangladesh
Routing Nr: 260901123
Swift Code: NRBBBDDH

Bkash/Nagad (Personal): 01716750808

আপনার কোরবানির অংশ এতিম শিশু ও বিধবা মা'র সাথে শেয়ার করুন! বরাবরের মতো আপনার কোরবানির গোশত আমরা তাদের হাতে পৌঁছে দিবো, ই...
16/05/2026

আপনার কোরবানির অংশ এতিম শিশু ও বিধবা মা'র সাথে শেয়ার করুন! বরাবরের মতো আপনার কোরবানির গোশত আমরা তাদের হাতে পৌঁছে দিবো, ইনশাআল্লাহ।

আর ৪টি ভাগ/শেয়ার বাকি আছে।

🐄 গরু (১ ভাগ): ১২,০০০ টাকা
🐄 সম্পূর্ণ গরু: ৮৪,০০০ টাকা
🐐 একটি ছাগল: ১৫,০০০ টাকা

বিকাশ / নগদ (Send Money): 01716750808

সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন:
Orphan Welfare Network
A/C Nr. 018731100000517
NRB Commercial Bank PLC.
SUNAMGANJ BRANCH, SUNAMGANJ
Routing Nr: 260901123
SWIFT: NRBBBDDH

দুঃস্থদের মধ্যে কোরবানির গোশত বিতরণের উদ্যোগের ৭ ভাগের ৩টি নিশ্চিত হয়েছে। আলহামদুলিল্লাহ্‌।আরো ৪টি ভাগ/শেয়ার স্পন্সরের ব...
30/04/2026

দুঃস্থদের মধ্যে কোরবানির গোশত বিতরণের উদ্যোগের ৭ ভাগের ৩টি নিশ্চিত হয়েছে। আলহামদুলিল্লাহ্‌।

আরো ৪টি ভাগ/শেয়ার স্পন্সরের বাকি। কোরবানীর গোশত আমাদের তালিকায় থাকা সুনামগঞ্জ জেলার নানা প্রান্তের এতিম ও বিধবাদের মধ্য বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।

স্বহৃদয়বানদের এগিয়ে আসার জন্য বিনীত অনরোধ রইল।

আবেদনেঃ
মোঃ জাকারিয়া জামান
সাঃ সম্পাদক, অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক, সুনামগঞ্জ।
মোবাইলঃ 01716-750808 (Bkash-Personal)

BANK DETAILS:
ORPHAN WELFARE NETWORK
A/C # 018731100000517
NRB Commercial Bank Ltd.
Sunamganj Branch, Sunamganj, Bangladesh
Routing Nr: 260901123
Swift Code: NRBBBDDH

ঈদুল আযহায় এতিম ও দুস্থ:দের মধ্যে কোরবানির মাংস বিতরনের লক্ষ্যে আমরা অর্থ সংগ্রহ করতে যাচ্ছি। প্রতি শেয়ার ১২ হাজার টাকা।...
15/04/2026

ঈদুল আযহায় এতিম ও দুস্থ:দের মধ্যে কোরবানির মাংস বিতরনের লক্ষ্যে আমরা অর্থ সংগ্রহ করতে যাচ্ছি। প্রতি শেয়ার ১২ হাজার টাকা। কেউ চাইলে একাধিক শেয়ার/ভাগ নিতে পারবেন, ইনশাআল্লাহ।

এবার আগে থেকেই কুরবানির পশু কিনে রাখতে চাইছি। এ বিষয়ে আগ্রহী দাতা ভাই-বোনদের আন্তরিক সহযোগিতা চাইছি।

প্রবাসীরা কোরবানীর মাংস চাইলে উনাদের তালিকা অনুযায়ী দু:স্থদের মধ্যে বিতরনে সহায়তা করা হবে।

আবেদনে:
মো: জাকারিয়া জামান
সা: সম্পাদক, অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক, সুনামগঞ্জ
প্রেসিডেন্ট, আমরা ফাউন্ডেশন, সুনামগঞ্জ
মোবাইল: 01716-750808 (bkash-personal)

মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইয়ের কাছ থেকে ১৩তম জাতীয় সংসদের সংরক্ষ...
11/04/2026

মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইয়ের কাছ থেকে ১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরাম সুনামগঞ্জ জেলার সদস্য সচিব এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট জয়শ্রী দেব।

সক্রিয় রাজনীতির পাশাপাশি এডভোকেট জয়শ্রী দেব অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক এর সভাপতি হিসাবে বিগত কয়েক বছর যাবত এতিম শিশু-কিশোর, বিধবা ও দু:স্থ নারীদের তরে নানাবিধ সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

ব্যক্তিগতভাবেও তিনি প্রতি বছর অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন এবং কর্মসংস্থানের জন্য সেলাইমেশিন, গবাদিপশু বিতরন করে চলেছেন।

কাছের-দূরের সকলের কাছে এডভোকেট জয়শ্রী দেব আপনাদের দোয়া প্রত্যাশী। আল্লাহপাক উনার নেক নিয়ত কবুল করুন। আমিন।

তেঘরিয়া'র মিছবাহ ভাইয়ের ঘর নির্মান আপডেট: অতিদরিদ্র ও চিরকুমার মিছবাহ ভাইয়ের ঘরটি পুন:নির্মানের আবেদনের প্রেক্ষিতে ইতোমধ...
10/04/2026

তেঘরিয়া'র মিছবাহ ভাইয়ের ঘর নির্মান আপডেট:

অতিদরিদ্র ও চিরকুমার মিছবাহ ভাইয়ের ঘরটি পুন:নির্মানের আবেদনের প্রেক্ষিতে ইতোমধ্যে আমেরিকা প্রবাসী Ishtiaque Ahmed ভাই ৩ বান্ডিল টিন, আরপিনগরের এক ভাই ২,৫৫১ টাকা, বক পয়েন্টের এক ভাই ১,০০০ টাকা এবং অস্ট্রেলিয়া প্রবাসী এক ভাই ২১,৪৫৮ টাকা দিয়ে এগিয়ে এসেছেন।

হাতে থাকা নগদ টাকা ও প্রতিশ্রুত অর্থ ও নির্মাণ সামগ্রী দিয়ে শিগরই কাজ শুরু করা হবে, ইনশাআল্লাহ। এই খাতে আপাতত আর অর্থ পাঠানোর প্রয়োজন নেই।

এগিয়ে আসা সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। সর্বশক্তিমান আপনাদের দান কবুল করুন। আমিন।

ধন্যবাদান্তে,
মো: জাকারিয়া জামান
সা: সম্পাদক, অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক
সুনামগঞ্জ।

প্রবাসী এক ভাইয়ের যাকাতের অর্থে হাসননগর আসআদিয়া মাদ্রাসার দুজন এতিম শিক্ষার্থী ৬ষ্ট শ্রেনীর মোজাম্মেল এবং ৭ম শ্রেনীর আল ...
09/04/2026

প্রবাসী এক ভাইয়ের যাকাতের অর্থে হাসননগর আসআদিয়া মাদ্রাসার দুজন এতিম শিক্ষার্থী ৬ষ্ট শ্রেনীর মোজাম্মেল এবং ৭ম শ্রেনীর আল হাবিব'কে ভর্তি ফিস এবং পাঠ্যবই কিনে দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এতে খরচ হয়েছে ২,৭০০ টাকা।

এখানে উল্লেখ্য যে, এতিম হিসাবে আল হাবিবের মাসিক ফিস মৌকুফের বিষয়ে মাদ্রাসার সুযোগ্য মুহতামিম মাওলানা Dilwar Hussain ভাই'কে অনুরোধ করেছি এবং তিনি তা সানন্দে অনুমোদন করবেন বলে জানিয়েছেন। আলহামদুলিল্লাহ।

এর পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই কাজ জানা এতিম মোজাম্মেলের মা'কে টেইলারিং ব্যবসার পূজি হিসাবে ৪,০১০ টাকায় ৫৪ গজ কাপড় কিনে দেয়া হয়েছে। উনার অগ্রগতি আমাদের নজরে থাকবে এবং এই বিষয়ে উনার আরো কিছুর প্রয়োজন হলে তা দেবার চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।

প্রবাসী দাতার পক্ষে এতিম শিক্ষার্থীদের হাতে বই-খাতা ও বিধবা হাতে কাপড় তুলে দেন সংগঠনের সভাপতি এডভোকেট জয়শ্রী দেব, এপিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, সুনামগঞ্জ।

ধন্যবাদান্তে:
মোঃ জাকারিয়া জামান
সাঃ সম্পাদক, অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক
সুনামগঞ্জ।

তেঘরিয়া নিবাসী অতি দরিদ্র ও চির কুমার মিসবাহ ভাইয়ের ঘর পুন:নির্মান এর উদ্যোগ নিয়েছিলাম। এক বড় ভাই ৩ বান্ডিল টিন দিবেন এব...
08/04/2026

তেঘরিয়া নিবাসী অতি দরিদ্র ও চির কুমার মিসবাহ ভাইয়ের ঘর পুন:নির্মান এর উদ্যোগ নিয়েছিলাম। এক বড় ভাই ৩ বান্ডিল টিন দিবেন এবং হাতে নগদ আরো ৩,৫৫১ টাকা আছে। আলহামদুলিল্লাহ।

আর মাত্র ২১,৫০০ টাকা হলেই কাজটি শুরু করা যাবে, ইনশাআল্লাহ।

এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেকে বাচতে তিনি মশারির উপর পলিথিন দিয়ে রাত কাটাচ্ছেন!

আশাকরি সবার সহযোগিতায় উনার দুর্দশার অবসান হবে এবং এই কাজটিও সুসম্পন্ন হবে, ইনশাআল্লাহ।

আবেদনেঃ
মোঃ জাকারিয়া জামান
সাঃ সম্পাদক, অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক, সুনামগঞ্জ।
মোবাঃ 01716-750808 (bkash-personal)

ORPHAN WELFARE NETWORK
A/C # 018731100000517
NRB Commercial Bank Ltd.
Sunamganj Branch, Sunamganj, Bangladesh
Routing Nr: 260901123
Swift Code: NRBBBDDH

মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনুর্ধ-২০ ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলায় বাংলাদেশ দলের জন্য শুভ কামনা।Orphan Welfare Network-...
03/04/2026

মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনুর্ধ-২০ ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলায় বাংলাদেশ দলের জন্য শুভ কামনা।

Orphan Welfare Network-OWN, সুনামগঞ্জ।

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস।আজ ২ এপ্রিল বিশ্বব্যাপী পালিত হবে অটিজম সচেতনতা দিবস। আমাদের দেশে এই দিনটি রাষ্ট্রীয় কিছু আচ...
02/04/2026

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

আজ ২ এপ্রিল বিশ্বব্যাপী পালিত হবে অটিজম সচেতনতা দিবস। আমাদের দেশে এই দিনটি রাষ্ট্রীয় কিছু আচার অনুষ্ঠানের মাধ্যমে বেশ কয়েক বছর ধরে পালন করা হচ্ছে। ইদানিং সরকার অটিজমের উপর ব্যাপক গুরুত্ব আরোপ করেছেন যা আমাদের জন্য আশা জাগানিয়া। গরিব দেশে অন্যান্য প্রতিবন্ধীদের পাশাপাশি অটিস্টিক শিশুরাও রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, এর জন্য সরকার এবং অন্যান্য অংশীজনরা সাধুবাদ পাবেন।

শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত এবং ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ততা ও প্রতিকূলতার ভিন্নতা বিবেচনায়, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধকতার কয়েকটি ধরন সরকার কর্তৃক নিদৃষ্ট করা হয়েছে। সেইসাথে, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধকতায় আক্রান্ত সব ধরনের প্রতিবন্ধী নাগরিকদের পাশাপাশি অটিজমে আক্রান্তদেরও সুরক্ষা ও সমাজের অংশ হিসাবে মর্যাদার সহিত বসবাস করার মত উপযোগী করে তোলার লক্ষ্যে সরকার নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩ প্রনয়ন করা হয়েছে। এর ফলে রাষ্ট্র কর্তৃক অটিজম আক্রান্তদের অধিকার ও সুরক্ষার আইনি দিকটি নিশ্চিত হয়েছে। দেশে সমাজসেবা অধিদপ্তরের অধীন বর্তমানে ৬৮টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এইসব কেন্দ্র থেকে সব বয়সের প্রতিবন্ধীদের পাশাপাশি অটিজমে আক্রান্ত ব্যাক্তিদেরও বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হচ্ছে। উল্লেখ্য যে, ২০১৪ সাল থেকে এই কেন্দ্রগুলি স্বতন্ত্র নতুন একটি অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে। সরকারী এই উদ্যোগ অটিজমে আক্রান্তদের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে ভালো ভূমিকা রাখবে বলে মনে করি।

দেশে অটিস্টিক শিশুদের সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই! উন্নত বিশ্বে প্রতি হাজারে ২০টি শিশু অটিজমের শিকার হয়, সে হিসাবে আমাদের মত জনবহুল দেশে এর সংখ্যা সহজেই অনুমেয়। অটিজম কি তা শহুরে মানুষজন কম-বেশী জানলেও প্রান্তিক অঞ্চলের মানুষরা এখনও এটিকে ঈশ্বর প্রদত্ত শাস্তি হিসাবেই ধরে নেয়! তাই সচেতনতা তৈরিতে রাষ্ট্রের পাশাপাশি বেসরকারি সব সংস্থাকেও এ বিষয়ে এগিয়ে আসতে হবে।

অটিজমে আক্রান্ত শিশুরা মস্তিষ্কের স্বাভাবিক উন্নয়ন বাধাগ্রস্থ হওয়ার দরুন সবার সাথে স্বাভাবিক আচরণ বা যোগাযোগ স্থাপন করতে পারে না, তারা তাদের মত করে চলতে বা মত প্রকাশ করতে চেষ্টা করে। চিকিৎসা বিজ্ঞানীরা এর জন্য আমাদের ত্রুটিপূর্ণ জিনকেই দায়ী করেছেন, এ ক্ষেত্রে তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে আরও পরিক্ষা-নিরিক্ষার মাধ্যমে অটিজমকে আরও ভালো ভাবে জানা যায়। শিশুদের মধ্যে অটিজমের লক্ষণ ৬ মাস বয়সেই বোঝা যেতে পারে, তিন বছর বয়সের মধ্যে তা পরিপূর্ণরূপে দেখা যেতে পারে, যা পরবর্তীতে সারাজীবন স্থায়ী হয়!

প্রতিবন্ধিতা ও অটিজমের মধ্যে সুস্পষ্ট পার্থক্য আছে। আমাদের মনে রাখতে হবে যে, প্রতিবন্ধী মানেই অটিস্টিক নয় আবার অটিস্টিক শিশুর মধ্যে অন্য যেকোনো ধরনের প্রতিবন্ধকতা থাকাও অস্বাভাবিক নয়।

অটিজমে আক্রান্ত শিশুরা সমাজিক আচার ব্যবহারে সাবলিল নাও হতে পারে। তারা অনেকটা একা থাকতে ভালবাসে, কিন্তু তারপরও তারা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়, তবে তা তৈরি হয় তাদের স্বীয় চাহিদা মোতাবেক। তাদের কাছে বন্ধুর সংখ্যার চেয়ে বন্ধুর সাথে নিজেকে খুঁজে ফেরার প্রবনতাই বেশী চোখে পড়ে।

অপরিচিত মানুষের চোখে চোখ না রাখা, ইতস্তত বোধ করা, আমতা আমতা করে কথা বলার চেষ্টা করা তাদের স্বাভাবিক আচরণেরই বহিঃপ্রকাশ। অটিস্টিক শিশুদের মধ্যে অর্ধেকের বেশী শিশু সঠিক ভাবে কথা বলতে পারে না। তারা হয়ত মাথা ঘোরাতে থাকবে, হাত উচু-নিচু করতে থাকবে, উচ্চ স্বরে কথাও বলতে পারে। তারা দৈনন্দিন একটা রুটিনের মধ্যে চলতে পছন্দ করে এর
হের-ফের হলেই রাগ করে থাকে। সময়মত খাবার খাওয়া, গোসল করা, প্রতিদিন একই রকমের কাপড় পরা তাদের রুটিনের মধ্যে পড়ে। অটিস্টিক শিশুরা তাদের পছন্দনীয় ক্ষেত্রে খুবই মেধাবী হয়ে থাকে, কেউ হয়ত খুব ভালো ছবি আঁকতে পারে বা কেউ হয়ত খুব ভালো পিয়ানো বাজাতে পারে। গবেষনায় দেখা গেছে ভালো যত্ন নিলে অটিস্টিক শিশুরা সাবলীলভাবে জীবন যাপন করতে পারে। তাই রাষ্ট্রের পাশাপাশি পরিবার তথা সমাজের সচেতন ভুমিকা অটিস্টিক শিশুদের জীবনে ব্যাপক ভুমিকা রাখতে পারে। তাদেরকে সমাজের বোঝা না ভেবে লুকানো প্রতিভা কাজে লাগিয়ে মানব সম্পদে পরিনত করা যেতে পারে, তারজন্য চাই শুধু একটু ভালবাসা আর তাদেরকে বোঝার সক্ষমতা।

২০২৪ সালের সরকারী তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ জেলায় নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা প্রায় ৩৪,৬৭২ জন। তবে, প্রতিবন্ধী ব্যক্তির প্রকৃত মোট সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে। কিন্তু, এর মধ্যে কতজন অটিজমে আক্রান্ত এর কোনও সঠিক হিসাব নেই! হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার অনেক এলাকা দুর্গম হওয়ায় অনেক প্রতিবন্ধী নাগরিক যে এই তালিকা থেকে বাদ পড়েছেন তা সহজেই বলা যায়।

সুনামগঞ্জের মত প্রান্তিক এলাকায় অটিজমের ব্যাপারে সচেতনতা নেই বললেই চলে। যদিও জেলায় সরকার কর্তৃক একটি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে তথাপি, প্রয়োজনের তুলনায় এর আওতা অনেকটা সীমাবদ্ধ। খোদ সুনামগঞ্জ শহরের অনেকেই এই কেন্দ্রের বিভিন্ন সেবার ব্যাপারে ওয়াকিবহাল নন। এই ব্যাপারে বেসরকারি সংস্থাগুলি এগিয়ে আসতে পারে। যেহেতু তারা একটি জেলার প্রায় সব জায়গায় কাজ করে তারা খুব সহজেই অটিস্টিক ব্যাক্তিদের সনাক্তকরনের পাশপাশি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে যেতে উৎসাহিত করতে পারে। তারা অটিস্টিক শিশুর পরিবারদের সাথে আন্তঃযোগাযোগ স্থাপনের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থা করতে পারে।

বর্তমান পরিস্থিতিতে অটিজমে আক্রান্তদের পরিবারকে এই ব্যাপারে আরো সচেতন হতে হবে এবং তাদেরকে যতটুকু সেবা ও ভালবাসা দেয়ার ব্যবস্থা করতে হবে। আমাদেরকে জানতে হবে যে, অটিজমে আক্রান্ত প্রায় সব শিশুরা বড় হয়ে উঠার পরও একা একা থাকার যোগ্য হয়ে উঠে না, তাদের অনেককে সারা জীবন অন্যের তত্বাবধায়নেই থাকতে হয়। আর তাই অটিস্টিক শিশু আছে এমন পরিবারকে প্রস্তুত ও সচেতন হতে হবে কেননা, তারাই তাদের শেষ ও একমাত্র আশ্রয়স্থল। ধন্যবাদ।

মোঃ জাকারিয়া জামান তানভীর
সাঃ সম্পাদক, অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক
প্রেসিডেন্ট, আমরা ফাউন্ডেশন
সুনামগঞ্জ।

শিক্ষার্থী শেখ হাফিজুর রহমান এর বাড়ি দিরাই। ছোট বেলায় তার মা মারা যান। বাবা একজন দিন মজুর। এতিম হাফিজুর সম্প্রতি শাহজালা...
01/04/2026

শিক্ষার্থী শেখ হাফিজুর রহমান এর বাড়ি দিরাই। ছোট বেলায় তার মা মারা যান। বাবা একজন দিন মজুর। এতিম হাফিজুর সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। আলহামদুলিল্লাহ্‌। তার ইচ্ছা ইংরেজি সাহিত্য নিয়ে পড়বে। এপ্রিলে তার মাইগ্রেশনের সুযোগ আছে।

ভর্তি এবং সিলেট যাওয়া বাবদ তাকে ১৫,২৩৫ টাকা দেয়া হয়েছিলো। এর আগে আমরা তাকে সুনামগঞ্জের একটি ভার্সিটি এডমিশন কোচিং সেন্টারে ১০,০০০ টাকা দিয়ে ভর্তি করে দিয়েছিলাম। আমি এবং সরকারী কলেজের একজন শ্রদ্ধেয় শিক্ষক তাকে নিবিড় তত্বাবধায়নে রেখেছিলাম। তার ইচ্ছা শক্তি এবং অন্য সব কিছু মিলিয়ে সে তার কাংক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পেরেছে। আলহামদুলিল্লাহ্‌।

যাইহোক, হাফিজুর এখন সিলেটে আছে এবং নিজের খরচ চালানোর জন্য ইতোমধ্যে সে দুটি টিউশনির ব্যবস্থা করেছে। সিলেট যাবার পূর্বে আমরা তাকে প্রায় ৭,০০০ টাকার কাপড় কিনে দেই। আলহামদুলিল্লাহ্‌।

প্রবাসী এক তরুণ শুভাকাঙ্ক্ষী এই পর্যন্ত তাকে এডমিশন কোচিং থেকে শুরু করে ভার্সিটিতে ভর্তি এবং কাপড় কেনা বাবদ একাই ৩২,১৫২ টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ্‌।

এভাবে আমরা যদি সবাই অন্যের তরে একটু একটু করে এগিয়ে আসি তাহলে সমাজে ভালো একটি পরিবর্তন আনা সম্ভব।

আমারা এতিম শেখ হাফিজুর এবং তার পাশে এসে দাঁড়ানো মহৎ প্রান দাতার মংগল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহপাক উভয়কে ভরপুর কামিয়াবি এবং নেক হায়াত দান করুন। আমিন।

ধন্যবাদান্তে:
মো: জাকারিয়া জামান
অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক।

Address

Abul Hussain Moratila Road, Ward Nr. 2
Sunamganj
3000

Telephone

+8801612342672

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orphan Welfare Network-OWN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Orphan Welfare Network-OWN:

Share