আলহাজ্ব মাষ্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Sunamganj
  • আলহাজ্ব মাষ্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন

আলহাজ্ব মাষ্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন A charitable organization of late Alhaz Master Habibur Rahman

02/05/2025
01/05/2025

লন্ডনে সংবর্ধিত হলেন ছাতকের বাসিন্দা
ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন

ডেস্ক নিউজঃ
লন্ডনের লিংকন্স ইন থেকে ব্যারিস্টার -এট ল ডিগ্রি অর্জন করেছেন সুনামগঞ্জের ছাতকের বাসিন্দা ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন।

তিনি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মরহুম মাস্টার হাবিবুর রহমানের ছেলে। এ ডিগ্রি অর্জন করায় সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় লন্ডনের মদীনা মহিলা স্কুলে এক সংবর্ধনার আয়োজন করে গোবিন্দগঞ্জ হাই স্কুলের ২০০২ ব্যাচের লন্ডনে অবস্থানরত
শিক্ষার্থীবৃন্দ।

বিশিষ্ট কমিউনিটি নেতা প্রবাসী ফজল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ব্যারিস্টার ইমান আলী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন,ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস এর স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার তারেক বিন আজিজ। আতিকুর রহমান আতিকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ আবদুল হক।

বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আশিকুর রহমান আশিক, ব্যারিস্টার উইলকক্স, মিটু চৌধুরী,আক্তার হোসেন,ছানাওর আলী কয়েছ,গয়াছুর রহমান,নাছরুল্লাহ খান জুনায়েদ, জুনেদ আহমেদ,কাউন্সিলর আবদাল উল্লাহ ও ফারুক আহমেদ,আবদুস শহিদ,মশাহিদ তালুকদার,আবদুর রউফ, ব্যারিস্টার আশরাফ চৌধুরী,নজরুল ইসলাম,আবদুল কাদির চৌধুরী,শরিফ উল্লাহ তালুকদার,বদরুজ্জামান শামিম,রাশিদা বেগম নেন্সি,ময়নুল ইসলাম খছরু,নাদির আলম,আশক আলী, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন,আবুল খায়ের,ব্যারিস্টার সুমন মিয়া,সামসুল হক ফারুক,কাজি ফয়সাল আহমেদ,সলিসিটর ওবায়দুল ইসলাম তানবীর,সৈয়দ জুলকার নাইন জুম্মা,মাওলানা মঞ্জুর আহমেদ,কয়ছর আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শামিম আহমেদ, ছাদিকুজ্জামান, আবদুল ওয়াহিদ তুহিন, মতিউর রহমান মতিন,সেলিম সরদার শওকত, সুজন আহমেদ,ওয়াদুদ আলম,রশিদ আহমেদ, দুলাল আহমেদ,ইকবাল হোসেন, ছালেহ আহমেদ,বায়েজিদ আলম,খালেদ আহমেদ,সাজ্জাদ আহমেদ,আরিফ তালোকদার,দিলোয়ার হোসেন দিলু, তৌহিদ আহমেদ,হারুনূর রশিদ জুয়েল,আনোয়ার হোসেন, বদরুজ্জমান,তোফায়েল আহমেদ,জাহেদুল হক শুয়েব,আবু মাসুদ,রেজাউল হক রুবেল,জাকারিয়া হেলন, মো:মাহফুজুর রহমান মাছুম, জাহাঙ্গীর আলম শিমু, আবদুল্লাহ আল মুমিন, আবু শামিম, মকবুল আহমেদ, হিরন, মাহবুব,শাহিন,রুহেল আহমেদ,আমিন,শোয়েদ আহমেদ,এমরাম,আনছার, ইকবাল,নাইম,জুয়েল,লোকমান,মাহদি,জাহেদ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাঁর পিতার স্বপ্ন পূরণে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন। # #

01/05/2025
01/05/2025
29/04/2025

আলহামদুলিল্লাহ,লন্ডনে ব্যারিষ্টার মাহবুবুর রহমান সুমনের সংবর্ধনা অনুষ্টানে যারা অংশ গ্রহণ করে সফল করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

যুক্তরাজ্যে বসবাসরত ছাতক উপজেলার ও অন্যান্য অপরাপর সকল সুধীজন,আসসালামু আলাইকুম। মাহবুবুর রহমান সুমন লন্ডনের লিংকন্স ইন থ...
27/04/2025

যুক্তরাজ্যে বসবাসরত ছাতক উপজেলার ও অন্যান্য অপরাপর সকল সুধীজন,আসসালামু আলাইকুম।

মাহবুবুর রহমান সুমন লন্ডনের লিংকন্স ইন থেকে ব‍্যারিষ্টারি এট 'ল' ডিগ্রি অর্জন করেছে। তার সম্মানে তার বন্ধু সহপাঠীরা আগামী ২৮শে এপ্রিল ২০২৫ইং, সংবর্ধনা সভার আয়োজন করেছেন।
যুক্তরাজ্যে বসবাসরত সকল সুধী প্রিয়জনকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।

আলহাজ্ব মাষ্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২২জুন সকালে উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে আশ্রয় নেওয়া ...
22/06/2024

আলহাজ্ব মাষ্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২২জুন সকালে উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে আশ্রয় নেওয়া বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে রান্না করা খাবার।
খাবার বিতরণে উপস্থিত ছিলেন ছাতক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি,মাস্টার রেজ্জাদ আহমেদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ মিয়া,সাংবাদিক ফজল উদ্দীন, বেলাল আহমদ প্রমুখ।

https://www.facebook.com/share/p/oa9hQ7drtasa1rEi/
22/06/2024

https://www.facebook.com/share/p/oa9hQ7drtasa1rEi/

ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মাস্টার হাবিবুর রহমান সারা জীবন শিক্ষার আলো ছড়িয়ে গেছে....

https://www.shyamalsylhet.net/news/119338
13/06/2024

https://www.shyamalsylhet.net/news/119338

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মরহুম মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডে...

ছাতকে মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনস্টাফ রিপোর্টার, ছাতকসুনামগঞ্জের ছাতক উপজ...
13/06/2024

ছাতকে মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার, ছাতক
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মরহুম মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এবং আলো রক্তদান সমাজ কল্যান সংস্থার সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বেলা ৩টা পর্যন্ত টানা পাঁচঘন্টা ব্যাপী চলে এ রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সাবেক সদস্য জাকির হোসেন, ব্যবসায়ী মুহিবুর রহমান, রশিদ আহমদ, শাহাব উদ্দিন।

উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল আলী, সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ শিক্ষিকা হোসনেয়ারা বেগম ও লাভলী বেগম, পরিচালনা কমিটির সদস্য শাহনুর আলী, তরুন সমাজকর্মী তাহমিদ আহমদ, আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম সুমন, সাংগঠনিক সম্পাদক লিয়ন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল হাসান, অর্থ সম্পাদক জামিল আহমেদ ইসমাঈল, ধর্ম বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমেদ চৌধুরী, সহ প্রচার সম্পাদক সাকির হোসেন প্রমুখ।

ক্যাম্পেইনে বিদ্যালয়ের আড়াইশ শিক্ষার্থীসহ এলাকার অর্ধশতাধিক লোকজনের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

Address

Lakhshmipur, Gobindaganj, Chhatak
Sunamganj

Telephone

+8801712328174

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলহাজ্ব মাষ্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share