Houseboat Owner’s Association of Bangladesh

Houseboat Owner’s Association of Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Houseboat Owner’s Association of Bangladesh, Nonprofit Organization, Mohona 19, Jamai para, Sunamganj.

আপনার হাওড় ভ্রমণকে সহজ এবং নিরাপদ করতে আমরা প্রতীজ্ঞাবদ্ধ । তাই নিরাপদ হাওড় ভ্রমণের জন্য সংগঠণের বোট ব্যবহার করুন …. টেনশন ফ্রি থাকুন।

For Registered Boat list please visit www.houseboatassociationbd.com

ত্যাগ, ভালোবাসা আর বরকতের উৎসব — কোরবানির ঈদ  ঈদুল আযহা মোবারক 🌙
27/05/2026

ত্যাগ, ভালোবাসা আর বরকতের উৎসব — কোরবানির ঈদ
ঈদুল আযহা মোবারক 🌙

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় এ Houseboat Owners Association of Bangladesh(HOAB) এর নিবন্ধিত হাউজবোট লিস্ট :- ✅ HOAB নিবন...
27/05/2026

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় এ Houseboat Owners Association of Bangladesh(HOAB) এর নিবন্ধিত হাউজবোট লিস্ট :-

✅ HOAB নিবন্ধিত হাউজবোট বুকিং করুন, নিশ্চিন্তে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ করুন

যান্ত্রিক কোলাহল ছেড়ে নীল জলের মাঝে হারিয়ে যাওয়ার সেরা ঠিকানা টাঙ্গুয়ার হাওর । হাওরের স্বচ্ছ জলে মেঘের ছায়া, যেন প্রকৃত...
25/05/2026

যান্ত্রিক কোলাহল ছেড়ে নীল জলের মাঝে হারিয়ে যাওয়ার সেরা ঠিকানা টাঙ্গুয়ার হাওর । হাওরের স্বচ্ছ জলে মেঘের ছায়া, যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস 🌿
পবিত্র ঈদ-উল-আযহার ছুটিতে HOAB রেজিস্টার্ড হাউজবোট বুক করুন, নিশ্চিন্তে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করুন ✅

Houseboat Owners’ Association of Bangladesh (HOAB)Executive Committee 2026–2028গর্বের সাথে HOAB এর নবগঠিত কার্যনির্বাহী ...
16/05/2026

Houseboat Owners’ Association of Bangladesh (HOAB)

Executive Committee 2026–2028

গর্বের সাথে HOAB এর নবগঠিত কার্যনির্বাহী কমিটি ২০২৬–২০২৮ এর সদস্যদের পরিচয় তুলে ধরা হলো।

আমরা বিশ্বাস করি, অভিজ্ঞতা, তারুণ্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই কমিটি বাংলাদেশের Houseboat Tourism শিল্পকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও দেশব্যাপী পরিচিত একটি অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবে।

সকল সম্মানিত সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আশা করি সবাই একসাথে কাজ করে HOAB এবং Houseboat Tourism এর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Houseboat Owners’ Association of Bangladesh (HOAB) proudly congratulates Md Mayen Uddin Faruk on being elected as the ne...
14/05/2026

Houseboat Owners’ Association of Bangladesh (HOAB) proudly congratulates Md Mayen Uddin Faruk on being elected as the new General Secretary of HOAB for the term 2026–2028. 🤝

With his long-standing involvement in the association, dedication to organizational development, and commitment to the advancement of Houseboat Tourism in Bangladesh, we believe his leadership will play an important role in taking HOAB towards a stronger and more progressive future.

We wish him success in his new responsibilities and look forward to working together for the betterment of the industry and all respected members.

13/05/2026

সাধারন সম্পাদক (শূন্য আসন) প্রার্থী
মোঃ মাঈন উদ্দিন ফারুক
ব্যালট নং – ৫৫

আপনাদের সাথে নিয়ে বাংলাদেশের হাউসবোট ইন্ডাস্ট্রিকে আরও সুসংগঠিত, নিরাপদ ও আন্তর্জাতিক মানের একটি পর্যটন খাতে পরিনত করতে চাই। সদস্যদের স্বার্থ, বিনিয়োগের নিরাপত্তা এবং ইন্ডাস্ট্রির দীর্ঘমেয়াদী উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।

আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।

Md Mayen Uddin Faruk
প্রার্থী, সাধারণ সম্পাদক, HOAB

13/05/2026

নির্বাচনী ইশতেহার
সাধারন সম্পাদক (শূন্য আসন)
হাসানুর রহমান উল্লাস
ব্যালট নং – ১২

আমি আপনাদেরই একজন হয়ে এই শিল্পের মর্যাদা ও অধিকার রক্ষায় লড়তে চাই। আমার লক্ষ্য ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে একটি ঐক্যবদ্ধ ও বৈষম্যহীন HOAB গড়ে তোলা।

শুভেচ্ছান্তে,
হাসানুর রহমান উল্লাস
প্রার্থী, সাধারণ সম্পাদক (শূন্য আসন)
হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (HOAB

নির্বাচনী ইশতেহারসাধারন-সম্পাদক (শূন্য আসন) প্রার্থীHasanur Rahman Ullash (12) অঙ্গীকার:📋 আমার মূল কর্মপরিকল্পনা ও অঙ্গী...
13/05/2026

নির্বাচনী ইশতেহার
সাধারন-সম্পাদক (শূন্য আসন) প্রার্থী
Hasanur Rahman Ullash (12)

অঙ্গীকার:

📋 আমার মূল কর্মপরিকল্পনা ও অঙ্গীকার:

১. প্রাতিষ্ঠানিক আধুনিকায়ন ও ডিজিটাল সচিবালয়:
সংগঠনের জন্য একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। সদস্যদের তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ এবং দাপ্তরিক কাজকে গতিশীল করতে একটি উন্নত ডিজিটাল ডাটাবেজ ও স্মার্ট সাপোর্ট সিস্টেম চালু করা হবে।

১. কৌশলগত আইনি ও প্রশাসনিক সুরক্ষা:
বিআইডব্লিউটিএ, পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের সাথে নিয়মিত লবিংয়ের মাধ্যমে হাউসবোট পরিচালনার প্রশাসনিক জটিলতা নিরসন করা হবে। সদস্যদের তাৎক্ষণিক আইনি সহায়তা দিতে একটি ‘লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স সেল’ গঠন করা হবে।

১. ব্যবসার বহুমুখীকরণ ও নতুন রুট উন্নয়ন:
মৌসুমভিত্তিক ব্যবসার নির্ভরতা কমিয়ে আনতে সারা দেশে ‘River Tourism’-এর নতুন দিগন্ত উন্মোচন করা হবে। বিশেষ করে আমার পরিকল্পিত “লালন-রবীন্দ্র-নজরুল ট্রেইল” এবং “পদ্মা-মেঘনা-যমুনা ট্রেইল” বাস্তবায়নের মাধ্যমে বারো মাসব্যাপী ব্যবসার সুযোগ সৃষ্টি করা হবে। ইতোমধ্যে পদ্মায় সফল ডে-ট্রিপ পরিচালনা এবং চিলমারী পর্যটন বিকাশের সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ভবিষ্যতে নতুন নতুন রুট, সাংস্কৃতিক ট্যুর এবং ইনবাউন্ড ট্যুরিজমভিত্তিক অভিজ্ঞতামূলক ভ্রমণ চালুর মাধ্যমে হাউসবোট শিল্পকে আরও বিস্তৃত ও টেকসই পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

১. দক্ষ মানবসম্পদ ও মানসম্মত সেবা:
হাউসবোট স্টাফ ও সুকানীদের জন্য নিয়মিত জীবনরক্ষা (Life Safety), আতিথেয়তা এবং পেশাদারিত্ব বিষয়ক আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যা আমাদের ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি করবে।

১. সমন্বিত নীতিমালা ও সুস্থ প্রতিযোগিতা:
বুকিং সিস্টেম, ভাড়ার কাঠামো এবং পর্যটক নিরাপত্তার ক্ষেত্রে একটি ইউনিফাইড পলিসি (সমন্বিত নীতিমালা) প্রণয়ন করা হবে। এতে অসম প্রতিযোগিতা বন্ধ হবে এবং ব্যবসায়িক শৃঙ্খলা নিশ্চিত হবে।

১. গ্লোবাল ব্র্যান্ডিং ও প্রমোশন:
দেশীয় কর্পোরেট বাজার এবং আন্তর্জাতিক পর্যটন মেলায় HOAB-কে জোরালোভাবে উপস্থাপন করা হবে। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে হাউসবোট ট্যুরিজমকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হবে।

৭.ইনবাউন্ড ট্যুরিজম উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ:
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনের একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরতে HOAB-এর পক্ষ থেকে ইনবাউন্ড ট্যুরিজমে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিদেশি ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি ও আন্তর্জাতিক মিডিয়ার সাথে সমন্বয়ের মাধ্যমে হাউসবোট ট্যুরিজমকে বৈশ্বিক পর্যায়ে প্রচার করা হবে। আন্তর্জাতিক পর্যটকদের জন্য বিশেষ ট্যুর প্যাকেজ, ইংরেজিভাষী গাইড, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে বাংলাদেশে বিদেশি পর্যটকের আগমন বৃদ্ধি পায় এবং হাউসবোট শিল্প নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

১. সদস্য কল্যাণ ও আপদকালীন তহবিল:
সদস্যদের যেকোনো আকস্মিক সংকট, অসুস্থতা বা ব্যবসায়িক দুর্ঘটনায় পাশে দাঁড়াতে একটি স্বচ্ছ ‘মেম্বার ওয়েলফেয়ার ফান্ড’ গঠন করা হবে।

১. স্থানীয় সমন্বয় ও টেকসই পর্যটন:
স্থানীয় প্রশাসন ও জনপদকে সম্পৃক্ত করে একটি স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা হবে, যেন কোনো পক্ষই আমাদের কার্যক্রম পরিচালনায় বাধার সৃষ্টি করতে না পারে।

সম্মানিত ভোটারবৃন্দ,
আমি আপনাদেরই একজন হয়ে এই শিল্পের মর্যাদা ও অধিকার রক্ষায় লড়তে চাই। আমার লক্ষ্য—ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে একটি ঐক্যবদ্ধ ও বৈষম্যহীন HOAB গড়ে তোলা।

“নতুন নেতৃত্ব, নতুন সম্ভাবনা — ঐক্যবদ্ধ HOAB, সমৃদ্ধ আগামীর অঙ্গীকার”

শুভেচ্ছান্তে,
হাসানুর রহমান উল্লাস
প্রার্থী, সাধারণ সম্পাদক (শূন্য আসন)
হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (HOAB)

নির্বাচনী ইশতেহারসাধারন-সম্পাদক (শূন্য আসন) প্রার্থীMd. Mayen Uddin Faruk (55) অঙ্গীকার:১। শক্তিশালী ও কার্যকর প্রশাসনিক...
13/05/2026

নির্বাচনী ইশতেহার
সাধারন-সম্পাদক (শূন্য আসন) প্রার্থী
Md. Mayen Uddin Faruk (55)

অঙ্গীকার:

১। শক্তিশালী ও কার্যকর প্রশাসনিক কাঠামো
Secretary পদ শুধুমাত্র একটি প্রশাসনিক পদ নয়; এটি সংগঠনের কার্যক্রমের মূল সমন্বয়কের দায়িত্ব। আমি নিয়মিত মিটিং আয়োজন, সিদ্ধান্ত বাস্তবায়ন, সদস্যদের সাথে যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে কাজ করবো।

২। স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠন:
সংগঠনের সকল প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে কাজ করবো। সদস্যদের কাছে সংগঠনের কার্যক্রম ও সিদ্ধান্তগুলো আরও পরিষ্কারভাবে উপস্থাপনের চেষ্টা থাকবে।

৩। সরকারি ও প্রশাসনিক যোগাযোগ বৃদ্ধি:
বিভিন্ন মন্ত্রণালয়, প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, পর্যটন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরবো।

৪। River Tourism সম্প্রসারণ:
টাঙ্গুয়ার হাওর, পদ্মা, রাঙামাটি, চিলমারীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত River Tourism development নিয়ে কাজ করবো, যাতে সদস্যরা বারো মাস ব্যবসার সুযোগ পান।

৫। বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা:
Houseboat sector এ যারা বিনিয়োগ করছেন, তাদের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবসার পরিবেশ তৈরির চেষ্টা করবো। শুধুমাত্র একটি অঞ্চলের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প destination তৈরিতে কাজ করবো।

৬। এক ছাতার নিচে ঐক্যবদ্ধ HOAB :
আমি স্পষ্টভাবে বিশ্বাস করি, Houseboat tourism কেন্দ্রিক সংগঠন একটাই হবে HOAB। হাওর, পদ্মা, রাঙামাটি কিংবা চিলমারীভিত্তিক আলাদা sub association বা sub committee তৈরির পরিবর্তে সবকিছু HOAB-এর কেন্দ্রীয় কাঠামোর আওতায় আনার জন্য কাজ করবো। কারণ বিভক্ত সংগঠন কখনো ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক ফল বয়ে আনে না। বরং এতে বিভেদ, স্বার্থের সংঘাত এবং অন্যায্য সুবিধা নেওয়ার সুযোগ তৈরি হয়। আমি চাই সবাইকে এক ছাতার নিচে এনে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর HOAB গড়ে তুলতে।

৭। সদস্যদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ:
ঘাট সমস্যা, প্রশাসনিক জটিলতা, শ্রমিক সমস্যা, স্থানীয় সমন্বয় কিংবা ট্যুর পরিচালনাজনিত সংকট এসব বিষয়ে দ্রুত সমন্বয়মূলক ভূমিকা রাখার চেষ্টা করবো।

৮। তথ্যভিত্তিক ও পরিকল্পিত প্রচারণা :
দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে Houseboat Tourism-এর ইতিবাচক প্রচারণা বৃদ্ধি, Tourism Fair, Festival ও বিভিন্ন Promotional activity-তে সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা থাকবে।

৯। ডিজিটাল ও ডকুমেন্টেশন ব্যবস্থা শক্তিশালী করা :
HOAB এর অফিসিয়াল ওয়েব সাইট, ডকুমেন্ট, সদস্য তথ্য, নোটিশ ও প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও ডিজিটালাইজ করার উদ্যোগ নেওয়া হবে।

১০। সদস্যদের মতামতের মূল্যায়ন:
আমি বিশ্বাস করি, সংগঠন কোনো একক ব্যক্তির নয়। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সদস্যদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো।

সম্মানিত সদস্যবৃন্দ,
আমি অতীতে দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করতে চাই। আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ, পরিকল্পিত ও দূরদর্শী নেতৃত্বই পারে বাংলাদেশের Houseboat Tourism industry-কে নতুন উচ্চতায় নিয়ে যেতে।

Treasurer হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনের প্রতিটি আর্থিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সংগঠনের প্রতি আমার কোনো বকেয়া বা আর্থিক দায় নেই। ইভেন দেশের পুরো ট্যুরিজম ইন্ডাস্ট্রিতেও আমার কোনো ধরনের দায়দেনা নেই।

বর্তমানে দিন দিন Houseboat sector-এ বিনিয়োগ বাড়ছে। তাই এখন আর শুধুমাত্র টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক ব্যবসার উপর নির্ভর করে থাকার সুযোগ নেই। আমি মনে করি, আমাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে হলেও River Tourism-কে গুরুত্ব দিতে হবে এবং নতুন নতুন destination তৈরি করতে হবে।

ইনশাআল্লাহ, আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারলে HOAB কে আরও শক্তিশালী, সুসংগঠিত এবং সারা দেশের River Tourism sector এর কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো।

আমি পদ নয়, দায়িত্ব নিতে চাই।

আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন প্রত্যাশা করছি।

ধন্যবাদান্তে,
Md. Mayen Uddin Faruk

Address

Mohona 19, Jamai Para
Sunamganj

Opening Hours

Monday 11:00 - 18:00
Tuesday 11:00 - 18:00
Wednesday 11:00 - 18:00
Thursday 11:00 - 18:00
Saturday 11:00 - 18:00
Sunday 11:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Houseboat Owner’s Association of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Houseboat Owner’s Association of Bangladesh:

Share