AMRA Foundation

AMRA Foundation AMRA Foundation engaged in Education for disadvantaged kids, Employment for youths and Environmental issues. Visit www.amrafoundation.org for details. Thank you.

Objectives

Through delivering technical know how and using financial interventions economic disparity will be reduced. Keeping local demand in mind various training will be introduced which will ensure high degree of employment in agro and service sector. Practice of orthodox and non conventional approaches will increase the level of literacy. Our values

1. Our ‘‘work with all’’ focus will creat

e a place of INCLUSIVENESS
2. Use of local knowledge will make us INNOVATIVE
3. Understanding of use of scarce resources will help us to be EFFICIENT

Registration

AMRA Foundation registered as a Charity entity under "Societies Act 1860"of the Government of the People's Republic of Bangladesh.

================================================
Details of our Official Bank Account are as follows:

Account Name: AMRA Foundation
A/C Nr: 204.120.2177
Dutch-Bangla Bank Limited, Sunamganj

Please DONATE GENEROUSLY to uphold the rights of the oppressed. Thank you:)
================================================

Posting/Commenting Policy:

This is a page for supporters of AMRA Foundation, and we encourage open discussion and invite you to share relevant information and comment. However, we reserve the right to delete posts containing any of the following elements:

- profanity
- misinformation
- spam/off-topic
- personal attacks
- promoting violence
- promoting illegal or questionable activities

We only post items (status, picture, video, note, etc) which are related to our aims and objectives. Before requesting us any favor please go through those. ADVICE:

Just give us a call or send us an e-mail. Zakaria Zaman will be delighted to help you:
Ph- +88 01611002672
E-mail- [email protected]

নেপালে ভয়াবহ ভূমিধস ও বন্যায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক দুর্যোগে নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত সকল প...
27/08/2026

নেপালে ভয়াবহ ভূমিধস ও বন্যায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

এই মর্মান্তিক দুর্যোগে নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা।

আল্লাহপাক নেপাল ও এর জনগণকে এই ভয়াবহ দুর্যোগ থেকে হেফাজত করুন। আমিন।

AMRA Foundation

প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বার্তাঃআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতাহু।আজ "আমরা ফাউন্ডেশন" ১৫তম বর্ষে পা দ...
27/07/2026

প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বার্তাঃ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতাহু।

আজ "আমরা ফাউন্ডেশন" ১৫তম বর্ষে পা দিল। কালের নিরিখে এই সময় নিতান্তই অল্প। যদিও এই অল্প সময়ে আমাদের প্রাণপ্রিয় সংগঠন উৎসবে ও দুর্যোগে ছোট বড় কয়েক শত ছোট বড় মানবিক উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের বেশি দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে পেরেছে। এর কৃতিত্ব যতখানি এই সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকদের তার চেয়েও বেশী পিছন থেকে প্রেরণা জুগিয়ে চলা আমাদের শুভাকাঙ্ক্ষীদের।

২০১২ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের অংশীদার সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

এই উপলক্ষ্যে ভার্চুয়াল জগতের বন্ধুদেরও জানাই আন্তরিক ধন্যবাদ।

আজকের এই বিশেষ দিনে দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াতে পারার জন্য "আমরা ফাউন্ডেশন" এর একজন সদস্য হিসাবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

মানবতার সাথে সমৃদ্ধির পথে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জানাই। ধন্যবাদ।

শুভেচ্ছান্তে,
মোঃ জাকারিয়া জামান
প্রেসিডেন্ট, AMRA Foundation

21/07/2026

আপনার আশাপাশের দরিদ্র বয়স্ক নারী, বিধবা, স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধী, হিজড়া, বেদে নাগরিক থেকে থাকলে তাদেরকে সরকারী নানাবিধ ভাতা ও শিক্ষা সহায়তা পাওয়ার আবেদন গ্রহণ শুরু হয়েছে।

আবেদনের সময়সীমা: ০১ আগস্ট ২০২৬ হতে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।

আবেদন করার লিংক: https://dss.bhata.gov.bd/online-application

Send a message to learn more

13/07/2026

এখন বর্ষাকাল, চারদিক পানিতে থৈ থৈ। আই.সি.ডি.ডি.আর.বি'র তথ্যানুযায়ী ১ থেকে ৪ বছরের শিশুরা যেকোনো প্রাণঘাতী রোগের চেয়ে পানিতে ডুবেই বেশী মারা যায়! দৈনিক ৪৬টি শিশু বাড়ির ২০ মিটারের মধ্যেই পানিতে ডুবে অকালে প্রান হারাচ্ছে!

এই সময়টাতে দয়াকরে আপনার সোনামণির দিকে একটু বাড়তি খেয়াল রাখুন। ধন্যবাদ।

জনস্বার্থে: AMRA Foundation

Send a message to learn more

সরকারী বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীসমূ...
05/07/2026

সরকারী বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম (হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তি) আবেদন গ্রহণ শুরু হয়েছে।

আবেদনের সময়সীমা: ০১ আগস্ট ২০২৬ হতে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।

আবেদন করার লিংক: https://dss.bhata.gov.bd/online-application

আবেদন করার গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:

১. স্থায়ী ঠিকানা: আবেদনকারীকে অবশ্যই তাঁর নিজ নিজ স্থায়ী ঠিকানায় আবেদন করতে হবে।
২. মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্ট: আবেদনকারীর নিজস্ব জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে নিবন্ধিত সক্রিয় সিমের মোবাইল নম্বর অথবা ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। (ব্যাংক হিসাবের ক্ষেত্রে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে)।
৩. প্রতিবন্ধী ভাতা: প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে।
৪. পূর্বের আবেদনকারী: যারা পূর্বে অনলাইনে আবেদন করেছিলেন এবং বর্তমানে অপেক্ষমাণ তালিকায় আছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
৫. যোগ্যতা: আবেদনকারী অন্য কোনো সরকারি নিয়মিত সুবিধা পেয়ে থাকলে এই ভাতার জন্য বিবেচিত হবেন না।

চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীগণ ০১ জুলাই ২০২৬ তারিখ হতে ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রাপ্য হবেন।

জনস্বার্থে প্রচারিত
AMRA Foundation

ফুসফুসের জটিল রোগে আক্রান্ত দিরাই তাড়ল ইউনিয়নের সহদেব দাস এর জন্য সার্বক্ষণিক ১টি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন ছিলো। এই ...
29/05/2026

ফুসফুসের জটিল রোগে আক্রান্ত দিরাই তাড়ল ইউনিয়নের সহদেব দাস এর জন্য সার্বক্ষণিক ১টি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন ছিলো।

এই আবেদনের প্রেক্ষিতে ২৭ মে অস্ট্রেলিয়া প্রবাসী এক ছোট ভাই ১৫,৩৭৫ টাকা পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ।

আল্লাহপাক চাইলে দুই-একের ভিতর মিটারসহ অক্সিজেন সিলিন্ডারটি কিনে রোগীর কাছে দিয়ে দেয়া হবে।

আল্লাহপাক দাতার দান কবুল করুন এবং উনার পরিবারের সকলকে নেক হায়াত দান করুন। আমিন।

ধন্যবাদান্তে:
মো: জাকারিয়া জামান
প্রেসিডেন্ট, আমরা ফাউন্ডেশন, সুনামগঞ্জ।

আপনার কোরবানির অংশ এতিম শিশু ও বিধবা মা'র সাথে শেয়ার করুন! বরাবরের মতো আপনার কোরবানির গোশত আমরা তাদের হাতে পৌঁছে দিবো, ই...
16/05/2026

আপনার কোরবানির অংশ এতিম শিশু ও বিধবা মা'র সাথে শেয়ার করুন! বরাবরের মতো আপনার কোরবানির গোশত আমরা তাদের হাতে পৌঁছে দিবো, ইনশাআল্লাহ।

আর ৪টি ভাগ/শেয়ার বাকি আছে।

🐄 গরু (১ ভাগ): ১২,০০০ টাকা
🐄 সম্পূর্ণ গরু: ৮৪,০০০ টাকা
🐐 একটি ছাগল: ১৫,০০০ টাকা

বিকাশ / নগদ (Send Money): 01716750808

সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন:
Orphan Welfare Network
A/C Nr. 018731100000517
NRB Commercial Bank PLC.
SUNAMGANJ BRANCH, SUNAMGANJ
Routing Nr: 260901123
SWIFT: NRBBBDDH

দুঃস্থদের মধ্যে কোরবানির গোশত বিতরণের উদ্যোগের ৭ ভাগের ৩টি নিশ্চিত হয়েছে। আলহামদুলিল্লাহ্‌।আরো ৪টি ভাগ/শেয়ার স্পন্সরের ব...
30/04/2026

দুঃস্থদের মধ্যে কোরবানির গোশত বিতরণের উদ্যোগের ৭ ভাগের ৩টি নিশ্চিত হয়েছে। আলহামদুলিল্লাহ্‌।

আরো ৪টি ভাগ/শেয়ার স্পন্সরের বাকি। কোরবানীর গোশত আমাদের তালিকায় থাকা সুনামগঞ্জ জেলার নানা প্রান্তের এতিম ও বিধবাদের মধ্য বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।

স্বহৃদয়বানদের এগিয়ে আসার জন্য বিনীত অনরোধ রইল।

আবেদনেঃ
মোঃ জাকারিয়া জামান
প্রেসিডেন্ট, আমরা ফাউন্ডেশন, সুনামগঞ্জ
মোবাইলঃ 01716-750808 (Bkash-Personal)

BANK DETAILS:
ORPHAN WELFARE NETWORK
A/C # 018731100000517
NRB Commercial Bank Ltd.
Sunamganj Branch, Sunamganj, Bangladesh
Routing Nr: 260901123
Swift Code: NRBBBDDH

মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইয়ের কাছ থেকে ১৩তম জাতীয় সংসদের সংরক্ষ...
11/04/2026

মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইয়ের কাছ থেকে ১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরাম সুনামগঞ্জ জেলার সদস্য সচিব এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট জয়শ্রী দেব।

সক্রিয় রাজনীতির পাশাপাশি এডভোকেট জয়শ্রী দেব আমরা ফাউন্ডেশন এর কার্যকরী সদস্য হিসাবে বিগত কয়েক বছর যাবত এতিম শিশু-কিশোর, বিধবা ও দু:স্থ নারীদের তরে নানাবিধ সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

ব্যক্তিগতভাবেও তিনি প্রতি বছর অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন এবং কর্মসংস্থানের জন্য সেলাইমেশিন, গবাদিপশু বিতরন করে চলেছেন।

এডভোকেট জয়শ্রী দেব আপনাদের কাছে দোয়া প্রত্যাশী।

তেঘরিয়া'র মিছবাহ ভাইয়ের ঘর নির্মান আপডেট: অতিদরিদ্র ও চিরকুমার মিছবাহ ভাইয়ের ঘরটি পুন:নির্মানের আবেদনের প্রেক্ষিতে ইতোমধ...
10/04/2026

তেঘরিয়া'র মিছবাহ ভাইয়ের ঘর নির্মান আপডেট:

অতিদরিদ্র ও চিরকুমার মিছবাহ ভাইয়ের ঘরটি পুন:নির্মানের আবেদনের প্রেক্ষিতে ইতোমধ্যে আমেরিকা প্রবাসী সমাজসেবী Ishtiaque Ahmed ভাই ৩ বান্ডিল টিন, আরপিনগরের এক ভাই ২,৫৫১ টাকা, বক পয়েন্টের এক ভাই ১,০০০ টাকা এবং অস্ট্রেলিয়া প্রবাসী এক ভাই ২১,৪৫৮ টাকা দিয়ে এগিয়ে এসেছেন।

হাতে থাকা নগদ টাকা ও প্রতিশ্রুত অর্থ ও নির্মাণ সামগ্রী দিয়ে শিগরই কাজ শুরু করা হবে, ইনশাআল্লাহ। এই খাতে আপাতত আর অর্থ পাঠানোর প্রয়োজন নেই।

এগিয়ে আসা সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। সর্বশক্তিমান আপনাদের দান কবুল করুন। আমিন।

ধন্যবাদান্তে,
মো: জাকারিয়া জামান
প্রেসিডেন্ট, আমরা ফাউন্ডেশন
সা: সম্পাদক, অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক
সুনামগঞ্জ।

Address

Abul Hussain Moratila Road, Ward Nr. 5
Sunamganj
3000

Alerts

Be the first to know and let us send you an email when AMRA Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AMRA Foundation:

Shortcuts

Share