Students' Development Association, Raniganj Bazar

Directions

Students' Development Association, Raniganj Bazar Our main purpose is - to represent the best interests of all students on the issues they may face (whether that's locally on campus or nationally).

Students' Development Association, Raniganj Bazar - স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন রানীগঞ্জ বাজার
------------------------------------------------------------------

রানীগঞ্জ স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (RSDA) একটি স্বতন্ত্র ও উদ্যোগী সংগঠন, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব এবং সামাজিক দায়িত্ববোধের উন্নয়নে নিবেদিত। আমাদের লক্ষ্য হল শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। আমরা বিশ্বাস করি, একটি শক্তিশালী সমাজ গঠনের জন্য শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীলতা অপরিহার্য।

রানীগঞ্জ স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (RSDA) শিক্ষার্থীদের একাডেমিক ও সামাজিক উন্নয়নে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো একটি শক্তিশালী ও সদগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা, যা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমরা বিশ্বাস করি, মাদকদ্রব্য, নারী ও শিশু নির্যাতন, বৈষম্য ও অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমাদের সক্রিয় পদক্ষেপ ও প্রতিবাদ শিক্ষার্থীদের এবং সমাজের কল্যাণে অবদান রাখবে। একসঙ্গে কাজ করে আমরা একটি উজ্জ্বল ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ নিশ্চিত করতে সক্ষম হবো।

আলহামদুলিল্লাহ! ❤️Students Development Association (SDA)-এর ২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের আর্...
27/08/2026

আলহামদুলিল্লাহ! ❤️

Students Development Association (SDA)-এর ২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

দুই বছরের পথচলায় SDA-এর মূল লক্ষ্য ছিল—শিক্ষা, শিক্ষার্থী ও সমাজের উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখা। সেই ধারাবাহিকতায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটি ছোট্ট উদ্যোগ গ্রহণ করি।

অনুষ্ঠানে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, অতিথিবৃন্দ, SDA-এর সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মূল্যবান বক্তব্যের পাশাপাশি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ও প্রয়োজনীয় শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের আগামী ৬ মাসের বেতন পরিশোধের মাধ্যমে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এ উদ্যোগের আওতায়—

🔹 পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের — ৭ জন
🔹 রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের — ৭ জন
🔹 রানীগঞ্জ কলেজের — ৩ জন
🔹 রানীগঞ্জ ডিএস আলীম মাদ্রাসার — ১০ জন

মোট ২৭ জন শিক্ষার্থীর জন্য প্রায় ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

আমরা মনে করি, একজন শিক্ষার্থীর পড়াশোনা যেন শুধুমাত্র আর্থিক সংকটের কারণে থেমে না যায়—এটা নিশ্চিত করার দায়িত্ব শুধু পরিবারের নয়, বরং সমাজেরও। আজকের এই ছোট্ট উদ্যোগ হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু একজন শিক্ষার্থীর স্বপ্নকে এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আজ যারা সহযোগিতা পেয়েছে, আমরা চাই একদিন তারাই যেন অন্য কোনো শিক্ষার্থীর পাশে দাঁড়ায়। এভাবেই সমাজে সহযোগিতা ও মানবিকতার একটি সুন্দর ধারাবাহিকতা তৈরি হোক—এটাই SDA-এর প্রত্যাশা।

👉অনুষ্ঠানের আরেকটি আনন্দের মুহূর্ত ছিল আমাদের রানীগঞ্জ এলাকার কৃতী সন্তান ডা. শায়েক আলীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান।

সম্প্রতি তিনি MBBS ডিগ্রি সম্পন্ন করে চিকিৎসা পেশায় পদার্পণ করেছেন। তাঁর এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।

একজন শিক্ষার্থীর দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন যখন সফলতার মাধ্যমে বাস্তবায়িত হয়, তখন তা শুধু তার পরিবারের জন্য নয়—পুরো এলাকার জন্যই গর্বের বিষয়।

ডা. শায়েক আলীর উজ্জ্বল ভবিষ্যৎ, সফল কর্মজীবন ও মানবসেবামূলক পথচলার জন্য SDA পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া রইল।

SDA-এর ২ বছর পূর্তির এই আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে যারা উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করেছেন, মূল্যবান পরামর্শ দিয়েছেন, বক্তব্য রেখেছেন, শিক্ষার্থীদের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছেন এবং আয়োজনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন—সবার প্রতি Students Development Association (SDA)-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণাই SDA-এর এগিয়ে চলার শক্তি।

দুই বছর পূর্ণ হলো, পথচলা মাত্র শুরু।

আগামী দিনগুলোতে শিক্ষা, মানবিকতা, সচেতনতা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে SDA আরও কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ।

Students Development Association (SDA)
শিক্ষার জন্য, শিক্ষার্থীদের জন্য, সমাজের জন্য। ❤️

#শিক্ষার্থীদেরসহায়তা #শিক্ষারপাশে #মানবিকতারপাশে

27/08/2026

স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর ২য় বর্ষ পূর্তি উপলক্ষ্যে মতবিনিময় সভা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

আবারও সাগরপথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার চেষ্টায় প্রাণ হারালেন অনেক তরুণ। 💔তার মধ্যে আমাদের জগন্নাথপুর উপজেলার রানিগঞ্জ ইউ...
17/08/2026

আবারও সাগরপথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার চেষ্টায় প্রাণ হারালেন অনেক তরুণ। 💔
তার মধ্যে আমাদের জগন্নাথপুর উপজেলার রানিগঞ্জ ইউনিয়ন এর ২ জন । জুয়েল আহমেদ টিপু ও হাবিব উল্লাহ। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

আর কত প্রাণ গেলে আমাদের শিক্ষা হবে?

অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে প্রবাসজীবনের স্বপ্ন দেখা থেকে বিরত থাকুন। সামান্য বেশি টাকা উপার্জনের আশায় নিজের সন্তানের জীবনকে এমন অনিশ্চয়তার মুখে ঠেলে দেবেন না। আপনার এলাকার সন্তানগুলোও আজ এই ঝুঁকি নিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল—পরিবারের স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে গেল।

প্রশ্ন হলো, এত টাকার লোভ কেন? জীবনের চেয়ে কি টাকা বেশি মূল্যবান?

আহ! কবে যে এই জাতির শিক্ষা হবে!

আর যারা মিথ্যা প্রলোভন দেখিয়ে তরুণদের এমন মৃত্যুঝুঁকিপূর্ণ পথে যেতে উৎসাহিত করে, সেই দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ধ্বংস হোক তাদের সেই প্রতারণার ব্যবসা, যেখানে মানুষের স্বপ্নকে পুঁজি করে শেষ পর্যন্ত জীবনটাই কেড়ে নেওয়া হয়।

16/08/2026

বাগময়না গ্রামের রাস্তার কাজে অনিয়মের অভিযোগ: হামলার ঘটনায় SDA-এর নিন্দা

বাগময়না গ্রামের রাস্তার কাজের অনিয়মের বিষয়ে তদন্ত চলাকালীন সময়ে গ্রামের মেম্বার জনাব তেরাব মিয়া (তেরা) কর্তৃক মোঃ মিলাদুর রহমানের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় Students Development Association (SDA) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

একজন জনপ্রতিনিধি জনগণের সেবক এবং জনগণের কাছে সর্বদা জবাবদিহিতায় বাধ্য। কোনো অভিযোগ বা তদন্তের জবাব হামলা, ভয়ভীতি কিংবা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন আচরণ একজন জনপ্রতিনিধির দায়িত্বশীল ভূমিকার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

আমরা মনে করি, কোনো অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ভয় দেখানো বা আক্রমণ করা হলে ভবিষ্যতে সাধারণ মানুষ সত্য কথা বলতে এবং অনিয়মের প্রতিবাদ করতে ভয় পাবে। এতে একটি স্বার্থান্বেষী সিন্ডিকেট আরও শক্তিশালী হওয়ার সুযোগ পাবে।

তাই বাগময়না গ্রামের সকল সচেতন নাগরিক ও যুবসমাজের প্রতি আমাদের আহ্বান—ব্যক্তিগত বিরোধ নয়, ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হোন। হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষভাবে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

প্রয়োজনে Students Development Association (SDA) মোঃ মিলাদুর রহমানকে আইনগত ও সামাজিকভাবে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

অন্যায়ের বিরুদ্ধে নীরবতা নয়—সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হোন।

— Students Development Association (SDA)

রানীগঞ্জ ইউনিয়নের গর্ব ডা. MD Shayek Ali   MBBS সম্পন্ন করে চিকিৎসা পেশায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন। নিজ এলাকান ...
15/08/2026

রানীগঞ্জ ইউনিয়নের গর্ব ডা. MD Shayek Ali MBBS সম্পন্ন করে চিকিৎসা পেশায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন।

নিজ এলাকান একজন তরুণ চিকিৎসকের এই অর্জন আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দ ও গর্বের বিষয়। মানুষের সেবায় তাঁর জ্ঞান, দক্ষতা ও মানবিকতা আরও সমৃদ্ধ হোক—এই কামনা করি।

Students Development Association (SDA)-এর পক্ষ থেকে ডা. শায়েক আলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তাঁর চিকিৎসা জীবন হোক সফল, সুন্দর ও মানবসেবায় পরিপূর্ণ।
অভিনন্দন ও শুভকামনা, ডাক্তার সাহেব! ❤️

05/08/2026

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
ও সে সকল দেশের রানি– সে যে আমার জন্মভূমি।

আজ সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস যেই দিনে লক্ষ কোটি ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। সকল বাঁধা উপেক্ষা করে লং মার্চ টু ঢাকা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে মুক্তিকামী জনতা গণভবন দখল নেয়। গণভবন দখল করার পূর্বেই পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামীলীগের অনেকে নেতাকর্মী। পতন হয় তাদের তৈরি ১৭ বছরের সাম্রাজ্য।

৩৬ই জুলাই পর্যন্ত চালানো নৃশংস হত্যাকাণ্ডে ১৪০০ এর অধিক ছাত্র জনতা শহিদ হন। আহত হন ৩০,০০০
এর ও বেশি। হাজারের বেশি পঙ্গুত্ববরণ ও দৃষ্টিশক্তি হারায়।
তাদের কারণে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ।
এই ঐতিহাসিক জুলাইয়ে শহিদ ও আহতদের প্রতি Students' Development Association, Raniganj Bazar এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। 🫡🇧🇩

03/08/2026

তুমি কে, আমি কে
রাজাকার, রাজাকার।
কে বলেছে, কে বলেছে
স্বৈরাচার, স্বৈরাচার।

যখন দেখবে দেশের শাসকরা অন্যায় ভাবে নিরীহ সাধারণ মানুষদের উপর অত্যাচার করছে। স্বৈরাচারের পথে হাটছে তখন তোমাদের রাস্তায় নেমে আসতে হবে। স্বৈরাচার সরকারের চোখে আঙুল দিয়ে কথা বলতে হবে। এ-ই দেশে তরুণরাই পারে কিভাবে একটি স্বৈরাচার সরকারের সাম্রাজ্যের প্রাচীর ভাঙতে। তাদের ভিতরে দেশপ্রেম রয়েছে কিন্তু সেই দেশপ্রেম তারা ফুটিয়ে তুলতে পারে না কিছু সুশীল মার্কা সমাজের প্রভাবশালী ব্যক্তির জন্য।
২৪ শে ১৮ই জুলাই রানিগঞ্জ বাজারে সেই দেশপ্রেমিক সাধারণ শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে তাদের ভিতর কতটুকু দেশপ্রেম রয়েছে। তাদের ছিলনা কোনো রাজনৈতিক পরিচয়। তারপর ও হুমকিধামকি উপেক্ষা করে তারা রাস্তায় নেমে আসে। তখনকার স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে। লীগ সন্ত্রাসীর মুখামুখি হতে হয়।
এভাবে একটি বৈষম্য বিরোধী আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপান্তরিত হয়। ফলে আমরা ফিরে পাই নতুন বাংলাদেশ।

ইনকিলাব জিন্দাবাদ ✊
বাংলাদেশ জিন্দাবাদ 🇧🇩

29/07/2026

পাখির চোখে Students' Development Association, Raniganj Bazar এর বৃক্ষরোপণ কর্মসূচি। Drone camera এর মাধ্যমে সুনামধন্য ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান এর ভিডিও ধারন করা হয়।
১. পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় এবং কলেজ।
২. রানিগঞ্জ কলেজ।
৩. রানিগঞ্জ উচ্চ বিদ্যালয়।
অত্যান্ত ধন্যবাদ আমাদের সংগঠন এর সদস্য Tamim Alom তার ড্রোন এর মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষাপ্রতিষ্ঠান এর ভিডিও ফুটিয়ে তোলার জন্য।

আজ Students' Development Association, Raniganj Bazar এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। এতে মোট ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে...
28/07/2026

আজ Students' Development Association, Raniganj Bazar এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। এতে মোট ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।
১. পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় এবং কলেজ।
২. হাজী মোহাম্মদ মোবারক মিয়া কিন্ডারগার্টেন।
৩. রানিগঞ্জ কলেজ।
৪. রানিগঞ্জ মডেল কিন্ডারগার্টেন।
৫. ৫৫ নং বাগময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৬. রানিগঞ্জ উচ্চ বিদ্যালয়।
প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান ৬ ধরনের গাছ রোপণ করা হয়। আমাদের এই কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

ধন্যবাদ সংগঠনের প্রত্যেক প্রতিষ্ঠাতা, উপদেষ্টা ও দাতাসদস্যদের যাদের অর্থে সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে।
আরও ধন্যবাদ সংগঠনের সদস্যদের আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সংগঠনের কার্যক্রম সফল করেছে।
২৮-০৭-২০২৬ইং

রানীগঞ্জ কলেজগামী গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা—দ্রুত সংস্কার এখন সময়ের দাবিরানীগঞ্জ জগন্নাথপুর সিএনজি স্ট্যান্ড থেকে রান...
26/07/2026

রানীগঞ্জ কলেজগামী গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা—দ্রুত সংস্কার এখন সময়ের দাবি

রানীগঞ্জ জগন্নাথপুর সিএনজি স্ট্যান্ড থেকে রানীগঞ্জ স্কুলের খেলার মাঠের পাশ দিয়ে চলে যাওয়া কলেজগামী সড়কটি শুধু একটি স্থানীয় রাস্তা নয়, এটি প্রতিদিন হাজারো মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

এই সড়ক দিয়ে বিভিন্ন গ্রামের শিক্ষার্থীরা স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুরাও প্রতিদিন এই রোড ব্যবহার করে। শুধু তাই নয়, সড়কটির এক প্রান্তে জগন্নাথপুরমুখী সিএনজি স্ট্যান্ড থাকায় রানীগঞ্জ ইউনিয়নের একাধিক গ্রামের মানুষ ছাড়াও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের অনেক বাসিন্দা নিয়মিত এই রাস্তা দিয়ে চলাচল করেন।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। অন্যান্য এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্মাণসামগ্রী পরিবহনের জন্য ভারী যানবাহন চলাচলের ফলে রাস্তার ক্ষতি আরও বেড়েছে। বর্তমানে অনেক অংশই চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী হয়ে উঠছে।

উল্লেখ্য বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রানীগঞ্জ বাজারের মাদ্রাসা মার্কেট এলাকায় পানি জমে যায়। তখন কলেজের দিক থেকে আসা যানবাহন বাজারের ভেতর দিয়ে চলাচল করতে পারে না। অথচ এই কলেজগামী সড়কটি যদি চলাচল উপযোগী থাকত, তাহলে সারা বছর এটি একটি কার্যকর বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হতো। এতে রানীগঞ্জ বাজারের মধ্যে যানজটও অনেকাংশে কমে যেত এবং সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস পেত। সবদিক বিবেচনায় এই সড়কটির গুরুত্ব কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।

দীর্ঘদিন ধরে আমরা উন্নয়নের নানা গল্প শুনেছি, কাজের হোক বা না, ইউনিয়নের আশেপাশে নতুন নতুন অবকাঠামোও গড়ে উঠতে দেখেছি। কিন্তু একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়নের অন্যতম সূচক হলো তার যোগাযোগ ব্যবস্থা। আজও বৃষ্টির পানিতে রানীগঞ্জ বাজার তলিয়ে যাওয়া এবং এই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা আমাদের সেই বাস্তবতাই মনে করিয়ে দেয়।

স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (SDA)-এর পক্ষ থেকে আমাদের বিনীত দাবি—

🔹 ইউনিয়ন পরিষদের উদ্যোগে অবিলম্বে সড়কটি সাময়িকভাবে হলেও চলাচল উপযোগী করার উদ্যোগ নেওয়া হোক।

🔹 স্থায়ী সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করা হোক।

🔹 শিক্ষার্থী, পথচারী এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।

আমরা আশা করি, ইউনিয়ন পরিষদের বর্তমান জনপ্রতিনিধিবর্গ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের স্বার্থে এই গুরুত্বপূর্ণ সড়কের স্থায়ী সমাধান এখন সময়ের দাবি।

Address

Raniganj Bazar, Jagannathpur
Sunamganj
3060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Students' Development Association, Raniganj Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share