Joyita Protibondhi Nari Unnayan Sangstha

Joyita Protibondhi Nari Unnayan Sangstha This is a OPD/YLO made for disabled persons.

শুভ নববর্ষ ১৪৩৩! ​নতুন বছর মানেই নতুন সম্ভাবনা আর নতুন পথচলায় এগিয়ে যাওয়া। অদম্য ইচ্ছা আর সাহসের মাধ্যমে বাধা জয় করে প্র...
13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩!
​নতুন বছর মানেই নতুন সম্ভাবনা আর নতুন পথচলায় এগিয়ে যাওয়া। অদম্য ইচ্ছা আর সাহসের মাধ্যমে বাধা জয় করে প্রতিটি নারী হয়ে উঠুক স্বাবলম্বী—এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা।
​আসুন, বৈশাখের এই নতুন ভোরে আমরা শপথ করি এমন এক সমাজের, যেখানে প্রতিটি নারী তার যোগ্য সম্মান ও সমান অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে।
​সবাইকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
শুভ নববর্ষ!

অদ্য ইংরেজি ০৪/০৪/২৬ তারিখে ভেটখালি উদ্যোগ শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও স্কুল ব্যাগ প্রদান করা হ...
04/04/2026

অদ্য ইংরেজি ০৪/০৪/২৬ তারিখে ভেটখালি উদ্যোগ শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও স্কুল ব্যাগ প্রদান করা হয়। উক্ত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরেকৃষ্ট সরদার, সভাপতি স্কুল কমিটি, গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবক সহ অষ্টমী মালো, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা ও নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প অফিসের কর্মীগণ সহ পরিবর্তন সহায়ক।

🇧🇩 মহান স্বাধীনতা দিবস ২০২৬ 🇧🇩২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা ও নাগরিক উদ্যো...
26/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা দিবস ২০২৬ 🇧🇩
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা ও নাগরিক উদ্যোগের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই দিনে আমরা স্মরণ করি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি লাল-সবুজের পতাকা। তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
আজকের এই শ্রদ্ধাঞ্জলি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের প্রতিজ্ঞা—সমতা, অধিকার ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার।
জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিবন্ধী নারী ও সকল প্রান্তিক মানুষের অধিকার, সম্মান ও উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য।
শ্রদ্ধায়, ভালোবাসায়— সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 🇧🇩
#স্বাধীনতাদিবস #২৬শেমার্চ #জয়িতা #নাগরিকউদ্যোগ #সমতা

উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে নিরাপদ পানির সংকট ক্রমেই তীব্র হচ্ছে। এ সংক...
22/03/2026

উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে নিরাপদ পানির সংকট ক্রমেই তীব্র হচ্ছে। এ সংকটে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।
জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা সবার জন্য নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পানির অধিকার নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
আসুন আজ বিশ্ব পানি দিবসে আমরা প্রতিজ্ঞা করি, উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে একসাথে কাজ করব। লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকব এবং সবার জন্য টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পানির ব্যবস্থা গড়ে তুলব।

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত হোক
#বিশ্বপানিদিবস

Eid Mubarak from Joyita Protibondhi Nari Unnayan Sangstha (JPNUS)! ✨🌙On this joyous occasion of Eid, we extend our heart...
20/03/2026

Eid Mubarak from Joyita Protibondhi Nari Unnayan Sangstha (JPNUS)! ✨🌙

On this joyous occasion of Eid, we extend our heartfelt greetings to everyone. May this blessed day bring happiness, peace, and prosperity to all.

At JPNUS, we celebrate Eid with a commitment to inclusion, standing with women and persons with disabilities ensuring dignity, equal opportunities, and a brighter future for every individual.

Let this Eid remind us to spread kindness, share our blessings, and uplift those who need it most. Together, we can build a more compassionate and inclusive society.

💫 Eid Mubarak to all! 💫

আজ জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে কিছু প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ক্ষুদ্র...
19/03/2026

আজ জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে কিছু প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমরা সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাদের মুখে একটুখানি হাসি ফুটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি, যেন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আমরা অব্যাহত রাখতে পারি।

15/03/2026
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণপবিত্র Eid al‑Fitr উপলক্ষে ডিআরআরএ (DRRA)-এর সহযোগিতায় এবং জয়িতা প্রতিবন্ধী নার...
15/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ
পবিত্র Eid al‑Fitr উপলক্ষে ডিআরআরএ (DRRA)-এর সহযোগিতায় এবং জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়নে জয়িতার সদস্যদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী নারী ও অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার একটি মানবিক প্রচেষ্টা করা হয়েছে। ডিআরআরএ (DRRA)-এর আন্তরিক সহযোগিতায় সদস্যরা ঈদের আনন্দ আরও সুন্দরভাবে উদযাপন করার সুযোগ পেয়েছেন।
জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ডিআরআরএ (DRRA)-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, যারা সবসময় মানবিক উদ্যোগে পাশে থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে।
🌙 সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলার বুড়িগোয়া...
08/03/2026

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা (JPNUS) এর উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‍্যালিতে স্থানীয় নারী, দলিত নারী ও প্রতিবন্ধী নারীরা অংশগ্রহণ করে নারীর অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার দাবি জানান। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে একটি নিরাপদ, সমতাভিত্তিক ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
আয়োজনে: জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা (JPNUS)
সহযোগিতায়: নাগরিক উদ্যোগ
#নারীদিবস #নারীরঅধিকার

Address

Shyamnagar Road
Satkhira
9450

Alerts

Be the first to know and let us send you an email when Joyita Protibondhi Nari Unnayan Sangstha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Joyita Protibondhi Nari Unnayan Sangstha:

Share