Bangladesh Red Crescent Society, Pirojpur Unit 2026

Bangladesh Red Crescent Society, Pirojpur Unit 2026 নতুন সেচ্ছাসেবক হতে Sign Up বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন. আর্তমানবতার সেবায় আপনার আগ্রহকে আমরা সম্মান করি

23/05/2026

RED CROSS/RED CRESCENT DAY 2026 in Bangladesh

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে যুব রেড ক্রিসেন্ট মঠবাড়িয়ার ভলান্টিয়ারদের দূর্যোগ প্রশিক্ষন মহড়া❤️
20/05/2026

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে যুব রেড ক্রিসেন্ট মঠবাড়িয়ার ভলান্টিয়ারদের দূর্যোগ প্রশিক্ষন মহড়া❤️

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে পিরোজপুরে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন...
20/05/2026

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে পিরোজপুরে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে Bangladesh Red Crescent Society পিরোজপুর ইউনিটের স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবীরা জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ প্রস্তুতি এবং মানবিক কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

নিরাপদ সমাজ গঠনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবতার সেবায় Bangladesh Red Crescent Society সবসময় মানুষের পাশে রয়েছে।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার আদর্শগ্রাম এলাকায় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রিপল ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে। ১২...
12/05/2026

পিরোজপুরের নাজিরপুর উপজেলার আদর্শগ্রাম এলাকায় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রিপল ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে। ১২ মে ২০২৬ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের পক্ষ থেকে এই সামগ্রী বিতরণ করা হয়।কর্মসূচিতে উপস্থিত জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে। মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সার্থকতা।" অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

On the occasion of World Red Cross and Red Crescent Day 2026 and the 198th birth anniversary of the movement's founder, ...
08/05/2026

On the occasion of World Red Cross and Red Crescent Day 2026 and the 198th birth anniversary of the movement's founder, Jean Henry Dunant, the Youth Red Crescent team of Government Suhrawardy College, Pirojpur—under the Bangladesh Red Crescent Society(BDRCS)—organized a unique cycling rally titled "Humanity on Wheels" this Friday morning.Aligning with this year's international theme, "United in Humanity," the rally commenced from the college premises, paraded through the main streets of the town, and concluded at the Bekutia Bridge. To emphasize environmental protection and sustainable transport, participants promoted the slogan: "No Fuel, No Pollution. Cycling is the Solution."During the rally, volunteers presented floral greetings to personnel on duty at the Pirojpur Fire Service and police checkpoints. They also conducted climate awareness discussions with the general public at Ranipur Bazar.A total of 25 young participants, including members of the Youth Red Crescent and national award-winning cyclists, took part in the event. As members of the Red Cross/ Red Crescent family across 191 countries, they expressed their commitment to building a more humane and eco-friendly society in Bangladesh.

Thank You Volunteers

মানবিকতার বন্ধনে আমরা সবাই এক। আজ ৭ মে ২০২৬, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের সভাকক্ষে ‘বিশ্ব রেড ক্রস ও...
07/05/2026

মানবিকতার বন্ধনে আমরা সবাই এক।

আজ ৭ মে ২০২৬, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের সভাকক্ষে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে শুক্রবার হওয়ায় এবং সরকারি ছুটি থাকায় দিবসটি একদিন আগে অর্থাৎ আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

“United in Humanity” (মানবতায় ঐক্যবদ্ধ)

রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের ১৯৮ তম জন্মবার্ষিকীতে আমাদের শপথ—বিভেদ ভুলে কেবল মানবিকতার টানে আর্তমানবতার পাশে দাঁড়ানো। অনুষ্ঠানে ইউনিটের সদস্য, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত থেকে মানবিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

মানবতার জয় হোক!

07/05/2026

Address

Hularhat Road, Pirojpur Sador , Pirojpur
Pirojpur
8500

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Red Crescent Society, Pirojpur Unit 2026 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share