বিজয় নিশান

Call Directions Contact the organization

বিজয় নিশান অসহায় ও দুস্থ মানুষদের সহযোগিতা করা হয় এটি একটি সামাজিক সংগঠন
(1)

🌸 আলহামদুলিল্লাহ 🌸মোস্তফা ভাইয়ের রিকশার ব্যাটারি ক্রয়ের মানবিক উদ্যোগটি আজ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। 🤲আপনাদের ভাল...
30/09/2026

🌸 আলহামদুলিল্লাহ 🌸

মোস্তফা ভাইয়ের রিকশার ব্যাটারি ক্রয়ের মানবিক উদ্যোগটি আজ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। 🤲

আপনাদের ভালোবাসা, আন্তরিক সহযোগিতা ও মানবিকতার কারণে ব্যাটারি ক্রয় করে আজ তা মোস্তফা ভাইয়ের হাতে হস্তান্তর করা সম্ভব হয়েছে। ❤️

এই উদ্যোগে যারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ।

আপনাদের প্রত্যেকের অবদান আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এই ধরনের মানবিক কাজগুলো এগিয়ে নেওয়ার প্রধান শক্তি। ❤️

🤝 সেবায় ও মানবতার পাশে

বিজয় নিশান — সামাজিক উন্নয়ন সংস্থা
প্রতিষ্ঠাতা ও পরিচালক — মোঃ হাফিজুর রহমান

উদ্যোগ — সামাজিক উন্নয়ন সংস্থা
প্রতিষ্ঠাতা ও পরিচালক — হাসিবুর রহমান মাহিম

🌿 আপনাদের সহযোগিতাই আমাদের উদ্যোগের শক্তি।

উদ্যোগ হোক মানবতার জন্য,
পাশে থাকুক মানুষ মানুষের জন্য। ❤️

আল্লাহ তায়ালা যারা এই মহৎ কাজে সহযোগিতা করেছেন, প্রত্যেকের দান ও শ্রম কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।
আমিন। 🤲

# #বিজয়নিশান

সুদ ও ঋণের অভিশাপ মুক্ত করে একজন মেহনতি মানুষকে স্বাবলম্বী করার এক ক্ষুদ্র প্রয়াস ❤️আলহামদুলিল্লাহ! পরম করুণাময় আল্লাহর ...
27/09/2026

সুদ ও ঋণের অভিশাপ মুক্ত করে একজন মেহনতি মানুষকে স্বাবলম্বী করার এক ক্ষুদ্র প্রয়াস ❤️

আলহামদুলিল্লাহ! পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে আমরা আরও একটি মানবিক উদ্যোগে অংশ নিতে পেরেছি।

কয়েকদিন আগে রংপুরের সামাজিক উদ্যোক্তা শ্রদ্ধেয় মুরশেদুল হক ভাই Md Morshedul Haque (Md Morshedul Haque) একটি পোস্ট ও ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে এক মেহনতি বয়োবৃদ্ধ ভাইয়ের করুণ গল্প জানতে পারি। উনি প্রতিদিন ৫০ টাকা ভাড়ায় একটি সাইকেল নিয়ে ব্যবসা পরিচালনা করতেন এবং পাশাপাশি ২,০০০ টাকা সুদের ঋণের জালে আটকে ছিলেন। প্রতিদিনের কষ্টার্জিত আয়ের একটি বড় অংশই চলে যেত সাইকেল ভাড়া ও সুদের পেছনে।

বিষয়টি নজরে আসার সাথে সাথেই আমি মুরশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং এই অসহায় মানুষটিকে সুদের অভিশাপ থেকে মুক্ত করে নিজের পায়ে দাঁড় করানোর পরিকল্পনা করি। মুরশেদ ভাইয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত হয়, ওনাকে ভাড়ার সাইকেলের বদলে একটি পুরাতন ভ্যান গাড়ি কিনে দেওয়া হবে এবং বাকি টাকা দিয়ে কিছু ব্যবসায়ের পুঁজি জোগাড় করে দেওয়া হবে, যাতে উনি স্বাধীনভাবে নিজের উপার্জনে সংসার চালাতে পারেন।

এই মহতী উদ্দেশ্যে আমাদেরবিজয় নিশান "বিজয় নিশান" সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা ১০,০০০ টাকা সহায়তা প্রদান করেছি। এছাড়া আরও একজন সহৃদয় ভাই ১০,০০০ টাকা দিয়ে এগিয়ে এসেছেন। সর্বমোট ২০,০০০ টাকা মুরশেদ ভাইয়ের মাধ্যমে ওই চাচার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

(ব্যস্ততার কারণে ফেসবুক পোস্টে কিছুটা দেরি হয়ে গেল। স্ক্রিনশটে দেখতেই পাচ্ছেন, গত বৃহস্পতিবার আমাদের পাঠানো বিকাশ সহায়তার টাকা মুরশেদ ভাই গ্রহণ করেছেন এবং আলহামদুলিল্লাহ্‌ জানিয়ে প্রাপ্তি নিশ্চিত করেছেন।)

আজ এই মেহনতি মানুষটির মুখের হাসিয়েই আমাদের বড় প্রাপ্তি। "বিজয় নিশান" সবসময় অবহেলিত ও মেহনতি মানুষের পাশে ছিল এবং থাকবে, ইনশাআল্লাহ।

আপনাদের ভালোবাসা, দোয়া ও সহায়তায় আমরা আরও বহু দূর এগিয়ে যেতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

#বিজয়_নিশান #মানবিক_সহায়তা #স্বাবলম্বী_প্রকল্প #সুদমুক্ত_সমাজ

🛑 এই পোস্টের জন্য আর কোনো টাকার প্রয়োজন হবে না 🛑আসসালামু আলাইকুম।পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামের অসহায় রিকশাচালক...
26/09/2026

🛑 এই পোস্টের জন্য আর কোনো টাকার প্রয়োজন হবে না 🛑

আসসালামু আলাইকুম।
পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামের অসহায় রিকশাচালক গোলাম মোস্তফা ভাইয়ের ব্যাটারি কেনার জন্য আমরা যে মানবিক উদ্যোগ নিয়েছিলাম, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার সহযোগিতায় তা সম্পূর্ণ সফল হয়েছে।

এই মানবিক অর্থ সংগ্রহের কাজটি যৌথভাবে পরিচালনা করা হয়েছে বিজয় নিশান বিজয় নিশান"বিজয় নিশান সামাজিক সংগঠন" এবং ফেসবুক গ্রুপ "পাড়েরহাট উন্নয়ন ফোরাম"-এর মাধ্যমে। সবাইকে অন্তরের অন্তস্থল থেকে গভীর ভালোবাসা ও আন্তরিক ধন্যবাদ জানাই।

#বিজয়নিশান Md Hafizur Rahman

🤝 অসহায় মানুষের পাশে আমরাগোলাম মোস্তফা, পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামের একজন অসহায় রিকশাচালক। সম্প্রতি তাঁর রিকশার ব্...
26/09/2026

🤝 অসহায় মানুষের পাশে আমরা

গোলাম মোস্তফা, পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামের একজন অসহায় রিকশাচালক। সম্প্রতি তাঁর রিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন। রিকশাটি তাঁর জীবিকা নির্বাহের অন্যতম প্রধান মাধ্যম।

নতুন ব্যাটারি কিনতে মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা প্রয়োজন।

মানবিক উদ্যোগ হিসেবে আমরা ইতোমধ্যে ১৮,৫০০ (আঠারো হাজার পাঁচশ) টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছি।
এখনো প্রয়োজন ১১,৫০০ (এগারো হাজার পাঁচশ) টাকা।

সমাজের সামর্থ্যবান ও মানবিক হৃদয়ের মানুষদের প্রতি বিনীত আহ্বান—
আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও গোলাম মোস্তফার জীবিকার পথটি আবার সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আসুন, আমরা সবাই মিলে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াই।
আপনার ছোট্ট সহযোগিতাই হতে পারে তাঁর পরিবারের জন্য বড় একটি স্বস্তি।

আল্লাহ আমাদের এই মানবিক উদ্যোগকে কবুল করুন। আমিন।

Address

Pirojpur
8500

Telephone

+8801811110300

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিজয় নিশান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বিজয় নিশান:

Shortcuts

Share