ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর

ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ মহানগরের অফিসিয়াল পেইজ।

⇲ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সংক্ষিপ্ত পরিচিতি ⇱

⋮⋮ মানুষের পরিচয়
আমরা মানুষ, সৃষ্টির অন্যতম সেরা জীব। মহান আল্লাহ তা'আলা অসংখ্য ছোটো-বড়ো সৃষ্টির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। সব সৃষ্টিকেই তিনি একটি নিয়মের অধীনস্থ করে দিয়েছেন। কিন্তু মানুষকে তিনি ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। মানুষ তার সাধ্যের মধ্যে যা চায় তাই করতে পারে। এ স্বাধীনতা দেওয়ার সাথে সাথে তিনি মানুষকে করেছ

েন তাঁর খলিফা বা প্রতিনিধি। মানুষ সৃষ্টির আগে তিনি ফেরেশতাদের ডেকে বলেন, “আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করব” (সূরা আল বাকারা : ৩০)। খলিফার কাজ হচ্ছে মনিবের প্রদত্ত দায়িত্ব পালন করা এবং পরে প্রতিনিধি হিসেবে তাঁরই কাছে জবাবদিহি করা।

⋮⋮ জীবন বিধান ইসলাম
আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠালেন। সাথে দিলেন তাঁর পক্ষ থেকে হেদায়াত। মানুষ যখনই তাঁর দেওয়া হেদায়াত ভুলে পথভ্রষ্ট হয়েছে তখনই আল্লাহ পাঠিয়েছেন নবী বা রাসূল। সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ (সা); তিনি খাতামুন্নাবিয়্যিন, সাইয়্যেদুল মুরসালিন। তাঁর পরে আর কোনো নবী আসবেন না। তিনি মানুষের কাছে নিয়ে এসেছেন হেদায়াত গ্রন্থ আল-কুরআন। আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থা ইসলামকে তাঁর মাধ্যমে পরিপূর্ণতা দান করা হয়েছে। আল্লাহ বলেন, “আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নেয়ামত পূর্ণ করলাম” (সূরা আল মায়েদা : ৩)।

⋮⋮ মুসলমানের পরিচয়
ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। তাই মানুষের মধ্যে যারা ইসলাম কবুল করে বা আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তাদের বলা হয় ‘মুসলিম'। কেবল মুসলমানের ঘরে জন্ম নিলেই কেউ মুসলমান হয় না, যতক্ষণ না সে ঈমান আনে ও ইসলামের বিধি-বিধান মেনে চলে। আবার কাফের মুশরিকদের ঘরে জন্ম নিয়েও কেউ যদি ঈমান আনে এবং ইসলামের বিধি-বিধান মেনে চলে তবে সেও মুসলিম হিসেবে গণ্য হয়। মানুষের মধ্যে মুসলিমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কুরআনের ভাষায়, “তোমরাই হলে সর্বোত্তম জাতি, মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে" (সূরা আলে ইমরান : ১১০)। অন্য স্থানে বলা হয়েছে, “তোমাদেরকে মধ্যমপন্থি জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে, যেন তোমরা মানুষের জন্য সত্যের সাক্ষ্য হতে পার” (সূরা আল বাকারা : ১৪৩)।

⋮⋮ কিন্তু,
আজ মানুষ ভুলে গেছে তার পরিচয়। মুসলমান বিস্মৃত হয়েছে তার দায়িত্ব ও কর্তব্য। ফলে জলেস্থলে সর্বত্র চলছে অনাচার, অবিচার ও অশান্তির প্রবলস্রোত। মানুষে মানুষে চলছে হানাহানি, কাটাকাটি ও হিংসা-বিদ্বেষ। অসংখ্য বনি আদম অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরছে। মানবরচিত বিভিন্ন মতবাদ যেমন সমাজতন্ত্র, বস্তুবাদ, পুঁজিবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদ, নাস্তিক্যবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদের ধ্বজাধারীদের অসারতা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাদের চরম ব্যর্থতা সকলের সামনে আজ দিবালোকের মতো ফুটে উঠেছে। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কারণে শোষণ ও বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। রাষ্ট্রসমূহের মধ্যে চলছে সভ্যতা বিধ্বংসী মারণাস্ত্রের প্রতিযোগিতা। যাদের মুখে শোনা যায় শান্তি ও মানবাধিকার রক্ষার অমিয় বাণী তারাই দেশে দেশে চালাচ্ছে আগ্রাসন এবং ধ্বংসযজ্ঞ। নির্যাতিত ও নিপীড়িত অসহায় মানুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে মুক্তির জন্য। মুসলমানদের অবস্থাতো আরো করুণ; বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে ইসলাম বিদ্বেষী শক্তি। দিকে দিকে মুসলমানদের ওপর চলছে ইসলাম বিরোধী শক্তির নিষ্ঠুর নিধন অভিযান। এ ব্যাপারে মুসলমানদের কোন ঐক্যবদ্ধ ভূমিকা নেই, নেই কোনো কার্যকর পদক্ষেপ। তাই মুসলমানদের বিরুদ্ধে দিন দিন ষড়যন্ত্র তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যদিও দেশে দেশে ইসলামী পুনর্জাগরণ আন্দোলন আশার নবদিগন্ত উন্মোচন করে চলেছে, আলহামদুলিল্লাহ।

⋮⋮ একদিন,
সব মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফিরে যেতে হবে মহান আল্লাহর কাছে। কিয়ামতের প্রবল প্রলয়ে সমস্ত কিছু ধ্বংসের পর মানুষের ভাল-মন্দের বিচারের সময় এসে যাবে। সেদিন অবশ্যই সকলকে দুনিয়ায় থাকা অবস্থায় তার ভূমিকা ও কাজ সম্পর্কে জবাবদিহি করতে হবে। সেদিন যাদের ভাল কাজের পরিমাণ বেশি হবে তারাই মুক্তি পাবে, পুরস্কার হিসেবে পাবে চির শান্তির জান্নাত। আর যাদের মন্দ কাজের পাল্লা ভারী হবে, তারা পাবে অবর্ণনীয় আজাবে ভরপুর চির দুঃখের জাহান্নাম। আল্লাহ তায়ালা বলেন, “তারপর যার (ভালো কাজের) পাল্লা ভারী হবে, সে মনের মতো সুখী জীবন লাভ করবে। আর যার (ভালো কাজের) পাল্লা হালকা হবে, তার আবাস হবে গভীর খাদ। আর তুমি কি জানো সেটি কী? (সেটি) জ্বলন্ত আগুন” (সূরা আল কারিয়াহ : ৬-১১)।

⋮⋮ তাই,
জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তি এবং চিরস্থায়ী জান্নাত লাভের পথনির্দেশনা আল্লাহ নিজেই দিয়েছেন। তাঁর কালামের ভাষায়, “তোমরা আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়ে সংগ্রাম করো। এটিই হবে তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝ। তোমাদের গুনাহ ক্ষমা করা হবে, আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে; যার তলদেশে আছে ঝর্ণাধারা” (সূরা আস সফ : ১১-১২)।

⋮⋮ সুতরাং,
আজকের এই অবস্থায় আমাদের উচিত ইসলাম সম্পর্কে জানা, কুরআন-হাদিস পড়া, মানুষের মুক্তির জন্য আল্লাহর পথে প্রাণান্ত চেষ্টা চালানো এবং সৎ কাজের আদেশ দেওয়া ও অসৎ কাজ হতে বিরত রাখা। কিন্তু এ কাজটি একা একা করা যায় না। এজন্য প্রয়োজন সংঘবদ্ধ প্রচেষ্টা। আল্লাহ বলেন, “তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ কর: পরস্পর বিচ্ছিন্ন হয়ো না” (সূরা আলে ইমরান : ১০৩)। হযরত উমর (রা) তাই বলেছেন, “সংগঠন ছাড়া ইসলাম হয় না।”

আমাদের দেশের অবস্থা বড়ই নাজুক। দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। অধিকাংশ মানুষের জীবনে নেই নিরাপত্তা, নেই সুখ, নেই শান্তি, নেই কোনো আদর্শের ছবি। আমাদের শিশু কিশোররা গড়ে উঠছে সাংস্কৃতিক আগ্রাসন ও অনৈতিকতার চর্চার মধ্য দিয়ে। দুর্নীতি, দুঃশাসন ও মাদকের কালো থাবায় জাতি আজ জর্জরিত। সেক্যুলার ও নৈতিকতা বিবর্জিত শিক্ষাব্যবস্থা জাতিকে নিয়ে যাচ্ছে এক অনিশ্চয়তার দিকে। এ অবস্থা চলতে দিলে জাতির ভবিষ্যৎ গাঢ় অন্ধকারময়। এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন একদল সচেতন লোকের। তাই মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য এবং দেশের তরুণ ছাত্রসমাজকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও আদর্শ চরিত্রবানরূপে গড়ে তোলার মধ্য দিয়ে ইসলামী সমাজ বিনির্মাণের মহান লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে তরুণ ও মেধাবী ছাত্রদের সংগঠন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

⋮⋮ ছাত্রশিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য
আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন।

⋮⋮ কর্মসূচি
উল্লেখিত লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রণয়ন করেছে বিজ্ঞানসম্মত পাঁচ দফা কর্মসূচি -

১। দাওয়াত : তরুণ ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞানার্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা।

২। সংগঠন : যেসব ছাত্র ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত, তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা।

৩। প্রশিক্ষণ : এই সংগঠনের অধীনে সংঘবদ্ধ ছাত্রদেরকে ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্রবানরূপে গড়ে তুলে জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতাসম্পন্ন কর্মী হিসেবে গড়ার কার্যকরী ব্যবস্থা করা।

৪। ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা সমাধান : আদর্শ নাগরিক তৈরীর উদ্দেশ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষাব্যবস্থার পরিবর্তন সাধনের দাবিতে সংগ্রাম এবং ছাত্রসমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান।

৫। ইসলামী সমাজ বিনির্মাণ : অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামী হতে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ বিনির্মাণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো।


দেশের প্রতিটি জনপদে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিবির একজন তরুণকে একই সাথে একজন ভাল ছাত্র ও একজন ভাল মুসলমান হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে। ইসলাম সকল মানুষের কল্যাণের জন্য; তাই ইসলামী ছাত্রশিবির মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সবার কাছে ইসলামের সুমহান সৌন্দর্যকে সুন্দরভাবে তুলে ধরার কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই এই সুন্দর কর্মসূচি ও চরিত্রবান কর্মীদের প্রতি দিন দিন জনসমর্থন বাড়ছে। আসুন, আপনিও শিবিরের পতাকাতলে সমবেত হয়ে নিজেকে গড়ে তুলুন সুন্দর ও যোগ্যতম ব্যক্তি হিসেবে। শরিক হউন, ইহকাল ও পরকালের মুক্তিকামী মানুষের এই কাফেলায়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জানতে হলে পড়ুন
¦ সংবিধান
¦ কর্মপদ্ধতি
¦ ছাত্রসংবাদ
¦ আমরা কী চাই কেন চাই কেন চাই কীভাবে চাই?
¦ মুক্তির পয়গাম
¦ এসো আলোর পথে

# Current Central President:

Jahidul Islam
Website: www.jahidulislambd.info
page: www.facebook.com/JahidBICS
Twitter: x.com/JahidBICS

# Current Secretary General:

Nurul Islam Saddam
Website: https://nurulislamsaddam.info/
page : https://www.facebook.com/nurul.ku.bd

মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আনন্দ মোহন কলেজ শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি...
23/06/2026

মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আনন্দ মোহন কলেজ শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলাদি গাছ বিতরণ ও ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ফলাদি গাছ রোপণ করা হয়৷

উক্ত আয়োজনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর শাখার সেক্রেটারি সাদ কবির। আরও উপস্থিত ছিলেন কলেজ শাখার নেতৃবৃন্দ।

চব্বিশের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। শত শত তরুণের আত্মত্যাগ ও জু...
16/06/2026

চব্বিশের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। শত শত তরুণের আত্মত্যাগ ও জুলাইয়ের বীর শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ আমাদের স্বাধীনতা, ন্যায়বিচার ও মর্যাদার নতুন প্রত্যয়ের প্রতীক।

তবে ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই অর্জনকে নস্যাৎ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে প্রতিষ্ঠিত মিথ্যা বয়ান ও বিকৃত ইতিহাসের বিরুদ্ধে চলমান সংগ্রামও আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জুলাইয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শহিদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগ আয়োজন করতে যাচ্ছে “৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”।

এটি শুধু একটি বিতর্ক প্রতিযোগিতা নয়; বরং যুক্তি, জ্ঞান ও সচেতনতার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার।

যুক্তির এই মহাযজ্ঞে আপনাকে স্বাগতম।

প্রতিযোগীতার সারসংক্ষেপ ও সাধারন নিয়মাবলি:

◽প্রতিটি অঞ্চলভিত্তিক যেকোনো বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ এবং স্নাতক মানের প্রাতিষ্ঠানিক ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে
◽যেকোনো স্বতন্ত্র ক্লাব, জেলা/শহর ভিত্তিক ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে অংশগ্রহণকারী সদস্যদের অবশ্যই স্নাতক/ স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত হতে হবে এবং একই ক্লাবের সদস্য হতে হবে।
◽বিতর্কের ধরন: বাংলা এশিয়ান পার্লামেন্টারি।
◽প্রতি দলে সদস্য সংখ্যা হবে ৩ জন
◽পুরো আয়োজন ২ধাপে অনুষ্ঠিত হবে:
প্রথম ধাপ (আঞ্চলিক পর্যায়)
✪ পুরো দেশকে ১৬টি অঞ্চলে ভাগ করে, প্রতি অঞ্চল থেকে ১৬ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।
✪আঞ্চলিক পর্যায়ে নকআউট পদ্ধতিতে বিতর্ক হবে।

দ্বিতীয় ধাপ (জাতীয় পর্যায়)
✪১৬টি অঞ্চল থেকে চ্যাম্পিয়ন এবং রানারআপ ২টি করে মোট (৩২দল) নিয়ে জাতীয় পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হবে।
✪৪টি ট্যাব রাউন্ড শেষে ৮টি দলকে কোয়ার্টার ফাইনাল ব্রেক দেওয়া হবে।

▫️প্রতিযোগিতা চলাকালীন সময়ে (কোর এডজুডিকেটর প্যানেল,ইকুইটি প্যানেলের) বিধি-বিধান যথাযথ ভাবে মেনে চলতে হবে।
▫️আয়োজক কর্তৃপক্ষ গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
▫️রেজিস্ট্রেশন ফি: ১০০০ টাকা
▫️প্রাক নিবন্ধন ফর্ম https://qrco.de/36julydebate26
▫️প্রাক নিবন্ধনের শেষ সময় ২৭জুন,২০২৬।

👑 পুরস্কার

(জাতীয় পর্যায়ে)
◑ চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৫০,০০০ টাকা, স্মারক এবং সনদ।
◑ রানার্সআপ দল পাবে নগদ ৩০,০০০ টাকা, স্মারক এবং সনদ।
◑ ডিবেটার অব দ্য টুর্নামেন্ট পাবে ৫,০০০ টাকা, স্মারক এবং সনদ।
(একাধিক ডিওটি হলে সমভাবে বন্টন করা হবে)
◑ ডিবেটার অব দ্য ফাইনাল পাবে ২,০০০ টাকা, স্মারক এবং সনদ।
◑ সেমিফাইনালিস্ট ২দল পাবে ৫,০০০ করে নগদ অর্থ পুরস্কার।

(আঞ্চলিক পর্যায়)
◑ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের জন্য থাকছে স্মারক।
◑ সকল অংশগ্রহণকারী বিতার্কিক পাবে সনদ।

২০ ঘণ্টা ধরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল জিসান আহমেদ প্রধান নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির...
12/06/2026

২০ ঘণ্টা ধরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল জিসান আহমেদ প্রধান নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধান দীর্ঘ ২০ ঘণ্টারও অধিক সময় ধরে নিখোঁজ থাকায় গভীর উদ্বেগ প্রকাশ এবং অনতিবিলম্বে তাকে নিরাপদ অবস্থায় উদ্ধারের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ১২ জুন (শুক্রবার) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “গতকাল (১১ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ শেষে বের হওয়ার পর থেকে জিসান আহমেদ প্রধান নিখোঁজ রয়েছেন। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়। তবে কোনো ফল না পাওয়ায় আজ ভোরে পরিবারের সদস্যরা পুনরায় থানায় যান। দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল ৯টায় তারা পুলিশের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। উদ্ধারের বিষয়ে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলেও পুলিশ দায়সারা আচরণ করে বিষয়টি এড়িয়ে গিয়ে কালক্ষেপণ করতে থাকে। ঘটনার ২০ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত জিসানের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা আশা করেছিলাম, ঘটনার গুরুত্ব অনুধাবন করে প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। অথচ পুলিশের এমন রহস্যজনক আচরণ উদ্বেগের জন্ম দিচ্ছে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “একটি চক্র জিসানকে অপহরণ করে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে এবং যে ফোন নম্বর ব্যবহার করে মুক্তিপণ চাওয়া হচ্ছে, সেটিও এখনও সক্রিয় রয়েছে। অপহরণকারীদের ফোন নম্বরসহ সুনির্দিষ্ট তথ্য প্রশাসনের কাছে থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে তারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। ছাত্রশিবিরের পক্ষ থেকেও পুলিশ হেডকোয়ার্টার, পুলিশের আইজিপি ও র‍্যাবের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সন্ধান ও উদ্ধারের দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট সবাই আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার পেছনে কোনো প্রভাবশালী রাজনৈতিক প্রতিপক্ষের সংশ্লিষ্টতা রয়েছে কি না কিংবা অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে কি না—তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।”

নেতৃবৃন্দ বলেন, “স্বৈরাচার-উত্তর বাংলাদেশে এ ধরনের ঘটনা ও পুলিশের রহস্যজনক আচরণ কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর অবস্থারই প্রতিফলন। আমরা অবিলম্বে জিসান আহমেদ প্রধানকে অক্ষত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

🎓 এসএসসি/দাখিল পরীক্ষা শেষ? এখনই নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করো!বন্ধুরা যখন শুধু ফলাফলের অপেক্ষায়, তখন তুমি দক্ষতা অ...
07/06/2026

🎓 এসএসসি/দাখিল পরীক্ষা শেষ? এখনই নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করো!

বন্ধুরা যখন শুধু ফলাফলের অপেক্ষায়, তখন তুমি দক্ষতা অর্জনের মাধ্যমে এগিয়ে যেতে পারো সবার আগে।

🚀 Youth Skills Development Program (YSDP) – 2026 এর নতুন ব্যাচে ভর্তি চলছে!

এই কোর্সে মোট ৩০টি ক্লাসে তুমি শিখবে—
💻 MS Word, Excel, PowerPoint
🌐 E-mail, Internet ও AI-এর ব্যবহার
🗣️ Spoken English & Canva Design
🌱 Moral Development

আরো থাকছে-
📜 সফল অংশগ্রহণকারীদের জন্য সনদপত্র
🏆 সেরা পারফরমারদের জন্য ল্যাপটপ পুরস্কার
👨‍🏫 দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধান
⏳ কোর্সের মেয়াদ: ৪৫ দিন
🕒 প্রতি ক্লাস: এক থেকে দেড় ঘণ্টা

📈 ফলাফলের অপেক্ষার সময়টুকুকে দক্ষতা অর্জনের সোপানে পরিণত করো।
তাই তোমার আসনটি নিশ্চিত করতে আজই রেজিষ্ট্রেশন করো।
✅রেজিস্ট্রেশন ফি : ৪৯৯ টাকা মাত্র
✅রেজিস্ট্রেশন লিংক:
https://cdachrm.com/campaign/youth-skills-development-program-2026-new-batch/apply

🕰 ব্যাচ সময়সূচি :
সন্ধ্যা ৭:৩০ (ছাত্র)
সন্ধ্যা ৭:৩০ (ছাত্রী)

📅 রেজিস্ট্রেশন শেষ: ১১ জুন ২০২৬
📅 ক্লাস শুরু: ১৩ জুন ২০২৬
💻 ক্লাস প্ল্যাটফর্ম: Zoom (অনলাইন)

━━━━━━━━━━━━━━━
📝 রেজিস্ট্রেশন প্রক্রিয়া
━━━━━━━━━━━━━━━
🔹 নির্ধারিত লিংকে প্রবেশ করে তথ্য প্রদান ও ব্যাচ নির্বাচন করতে হবে।
🔹 Telegram App ইনস্টল করে Sign In সম্পন্ন রাখতে হবে।
🔹 বিকাশে Payment সফল হলে ওয়েবসাইট থেকে আপনার মোবাইলে Group Link পাঠানো হবে।
🔹 নগদ/রকেট/সেলফিনের মাধ্যমে Send Money করলে Screenshot পাঠাতে হবে:
🔹 Group-এ যুক্ত হতে সমস্যা হলে যোগাযোগ করতে হবে নিচের আইডিতে
🔹 সকল নির্দেশনা Telegram Group-এ প্রদান করা হবে।

📞 যোগাযোগ:
📌 Telegram:
📌 WhatsApp: https://wa.me/message/LMZ7H4OBSYBLL1

আয়োজনে:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ

🌙 ঈদ মুবারক 🌙*قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ*"আমার নামাজ, আমার কোরবানি...
27/05/2026

🌙 ঈদ মুবারক 🌙

*قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ*

"আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও মৃত্যু — সবই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।"
*(সূরা আন'আম: ১৬২)*

ইব্রাহিম (আ.)-এর ত্যাগের এই পবিত্র দিনে, আল্লাহ সকলের কোরবানি কবুল করুন এবং সকলের জীবনকে বরকতময় করুন।

ঈদ মুবারক! 🤍
*তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম*

24/05/2026

নাড়ির টানে বাড়ির পানে ছুটছে শহরবাসী। ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগ করে নিতে আমাদের এই যাত্রা। তবে বাড়ি যাওয়ার আগে আপনার বাসা বা মেসের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরী।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আপনার জন্য কিছু অতিপ্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ পরামর্শ—

রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে আগামী ৩ জুন পর্যন্ত!(এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা–২০২৬ চলমান থাকা এবং পবিত্র ঈদুল আজ...
21/05/2026

রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান
থাকবে আগামী ৩ জুন পর্যন্ত!

(এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা–২০২৬ চলমান থাকা এবং পবিত্র ঈদুল আজহা সন্নিকটে হওয়ায় শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে YSDP–২৬-এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। একইসাথে সেশনসমূহ যেন নিরবচ্ছিন্ন ও ধারাবাহিকভাবে পরিচালিত হতে পারে, সে লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।)

🎯 প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
ফলাফল প্রকাশের পূর্ববর্তী সময়কে দক্ষতা উন্নয়নের মাধ্যমে ফলপ্রসূ করে তুলতে এসএসসি, দাখিল ও সমমান ফলপ্রার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে —
“Youth Skills Development Program (YSDP) – 2026”
এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক আইটি দক্ষতা, স্পোকেন ইংলিশ ও নৈতিক মূল্যবোধ উন্নয়নের সুযোগ পাবে ইনশাআল্লাহ।

✅ কোর্সে যা থাকছে
━━━━━━━━━━━━━━━
💻 কম্পিউটার ক্লাস — ১৫টি
🗣️ স্পোকেন ইংলিশ ক্লাস — ১০টি
🌱 ম্যোরাল ডেভেলপমেন্ট ক্লাস — ৫টি
📚 মোট ক্লাস: ৩০টি
⏳ কোর্সের মেয়াদ: প্রায় ২ মাস
🕒 প্রতি ক্লাস: ১–১.৫ ঘণ্টা

💡 কম্পিউটার ক্লাসে থাকছে:
▪️ MS Word — ৫টি
▪️ MS Excel — ৫টি
▪️ MS PowerPoint — ৩টি
▪️ E-mail & Internet — ১টি
▪️ AI & IT Exploration — ১টি

💰 রেজিস্ট্রেশন ফি: ৪৯৯ টাকা মাত্র
🔗 রেজিস্ট্রেশন লিংক:
https://cdachrm.com/campaign/youth-skills-development-program-2026/apply

🌟 প্রোগ্রামের বিশেষ আকর্ষণ
🏆 পারফরম্যান্সের ভিত্তিতে ৪ ব্যাচ থেকে ৪ জনকে ল্যাপটপ প্রদান।
📜 সফল অংশগ্রহণকারীদের সনদপত্র (Soft Copy) প্রদান।

📝 রেজিস্ট্রেশন প্রক্রিয়া
━━━━━━━━━━━━━━━
🔹 নির্ধারিত লিংকে প্রবেশ করে তথ্য প্রদান ও ব্যাচ নির্বাচন করতে হবে।
🔹 Telegram App ইনস্টল করে Sign In সম্পন্ন রাখতে হবে।
🔹 বিকাশে Payment সফল হলে ওয়েবসাইট থেকে আপনার মোবাইলে Group Link পাঠানো হবে।
🔹 নগদ/রকেট/সেলফিনের মাধ্যমে Send Money করলে Screenshot পাঠাতে হবে:
🔹 Group-এ যুক্ত হতে সমস্যা হলে যোগাযোগ করতে হবে নিচের আইডিতে
🔹 সকল নির্দেশনা Telegram Group-এ প্রদান করা হবে।

📞 যোগাযোগ:
📌 Telegram:
📌 WhatsApp: https://wa.me/message/LMZ7H4OBSYBLL1

আয়োজনে:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ

সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণের সরকারি সিদ্ধান্ত স্বৈরতান্ত্রিক মনোভাবের নগ্ন বহিঃপ্রকাশজাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচি...
20/05/2026

সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণের সরকারি সিদ্ধান্ত স্বৈরতান্ত্রিক মনোভাবের নগ্ন বহিঃপ্রকাশ

জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাসের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় ভেঙে দিয়ে বিচারিক স্বায়ত্তশাসন হরণ করার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২০ মে এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী বিচার বিভাগ ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ জারির মাধ্যমে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার যে ঐতিহাসিক পথ উন্মোচিত হয়েছিল, গতকাল সংসদের এই সিদ্ধান্তের মাধ্যমে তার অপমৃত্যু ঘটানো হয়েছে। বিচার বিভাগকে পুনরায় আইন মন্ত্রণালয়ের অধীনে ফিরিয়ে নেওয়ার বিএনপি সরকারের এই পদক্ষেপ বিচার ব্যবস্থার ওপর নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ এবং আদালতকে পুনরায় দলীয় আজ্ঞাবহ প্রতিষ্ঠানে রূপদানের এক অপচেষ্টা।"

নেতৃবৃন্দ বলেন, “বিচারকদের প্রশাসনিক নিয়ন্ত্রণ, বদলি ও নিয়োগের ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে ন্যস্ত করার এই আত্মঘাতী প্রক্রিয়া দেশে আবারও ফ্যাসিবাদের অন্ধকার অধ্যায়ের চারণভূমি তৈরি করবে। অতীতে আমরা দেখেছি, কীভাবে আদালতকে দলীয় হাতিয়ার বানিয়ে গুম, খুন, ক্রসফায়ার এবং রাজনৈতিক নিপীড়নের মতো ভয়াবহ রাষ্ট্রীয় জুলুমকে বৈধতা দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট সচিবালয় রদ করার এই সিদ্ধান্ত সেই পুরোনো স্বৈরতান্ত্রিক অপসংস্কৃতি ও ভীতিকর পরিবেশের পুনরাবৃত্তির শঙ্কাকে তীব্র করে তুলেছে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “স্বাধীন বিচার বিভাগকে অবরুদ্ধ করার এই গণবিরোধী উদ্যোগ দেশের প্রায় ৬৯ শতাংশ ভোটারের বিপুল সমর্থনে অর্জিত ঐতিহাসিক গণভোটের রায় এবং রাষ্ট্র সংস্কারের মূল রূপরেখা ‘জুলাই জাতীয় সনদ’কে সম্পূর্ণভাবে উপেক্ষা করার শামিল। আইনি মারপ্যাঁচের অজুহাতে জনগণের এই স্পষ্ট ম্যান্ডেটকে পাশ কাটিয়ে যাওয়ার অপচেষ্টা মূলত জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে এক ধরনের প্রতারণা।”

নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায় করা এদেশের সচেতন ছাত্রসমাজ নতুন কোনো লেবাসে স্বৈরতন্ত্রের পুনরুত্থান বা বিচার বিভাগের স্বাধীনতা নস্যাতের কোনো অপচেষ্টা বরদাশত করবে না। আমরা সরকারকে এই হঠকারী সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহার করে স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্বহাল করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় জুলাই অভ্যুত্থানের চেতনায় বলীয়ান ছাত্র-জনতা রাজপথে আবারও তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলবে, ইনশাআল্লাহ।”

রামিসার হত্যাকান্ড অত্যন্ত বেদনাদায়ক। হত্যাকারী নরপশুর অতিদ্রুত বিশেষ আদালতে বিচার সম্পন্ন করার দাবি জানাচ্ছি। আল্লাহ তা...
20/05/2026

রামিসার হত্যাকান্ড অত্যন্ত বেদনাদায়ক। হত্যাকারী নরপশুর অতিদ্রুত বিশেষ আদালতে বিচার সম্পন্ন করার দাবি জানাচ্ছি।
আল্লাহ তা'আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।

গত কয়েকদিনে অন্তত ৪জন শিশুর ধর্ষণ পরবর্তী হত্যাকান্ড বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থার নোংরা যৌনাচারের চিত্র ফুটিয়ে তুলেছে।

এর গভীরে আমাদের হাত দিতে হবে। নৈতিকতা বিবর্জিত শিক্ষা কাঠামো, আইনের শাসন না থাকা, অশ্লীল সাংস্কৃতির প্রসার সমাজব্যবস্থাকে শেষ করে ফেলেছে। মানবতা আজ ক্ষয়িষ্ণু হয়ে পরেছে।

নূরুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও অনতিবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিরাজধানীর পল্লবীতে দ্বি...
20/05/2026

পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও অনতিবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির কোমলমতি শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে যৌন নির্যাতন ও বিকৃত উপায়ে হত্যার পৈশাচিক ঘটনায় তীব্র নিন্দা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২০ মে ২০২৬ (বুধবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারের ওপর সংঘটিত এই অমানবিক ও নৃশংস বর্বরতার ঘটনা পুরো জাতিকে স্তম্ভিত করেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটিকে বিকৃত যৌন নির্যাতনের পর অপরাধ ধামাচাপা দিতে তার মরদেহ খণ্ডিত ও গুম করার চেষ্টা করা হয়। এই পাশবিক কর্মকাণ্ড কোনো সুস্থ ও সভ্য সমাজের চিত্র হতে পারে না। এই লোমহর্ষক ঘটনা প্রমাণ করে যে দেশে বিচারহীনতার সংস্কৃতি ও নৈতিক অবক্ষয় কোন্ চরম স্তরে পৌঁছেছে।"

বিবৃতিতে নেতৃবৃন্দ চলমান আইনশৃঙ্খলার তীব্র সমালোচনা করে বলেন, "রামিসার হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিগত কয়েক মাসে দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন চরম আকার ধারণ করেছে। অতি সম্প্রতি সিলেটে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা, নেত্রকোনায় ১১ বছরের শিশুকে যৌন নির্যাতন এবং নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছরের কিশোরীকে অপহরণ ও নৃশংসভাবে হত্যার ঘটনা দেশবাসীকে স্তব্ধ করেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, চলতি ২০২৬ সালের প্রথম চার মাসেই ৭৭৬ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে এবং অন্তত ৮১ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপরন্তু, এসব মামলার মাত্র ৩ শতাংশের কম অপরাধীর সাজা হওয়া প্রমাণ করে দেশে বিচারহীনতার সংস্কৃতি কতটা জেঁকে বসেছে। ঘরে-বাইরে বা শিক্ষাপ্রতিষ্ঠানে—কোথাও আজ আমাদের মা-বোন ও শিশুরা নিরাপদ নয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব যাদের, সেই সরকার ও প্রশাসন আইনশৃঙ্খলা বজায় রাখতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।"

নেতৃবৃন্দ আরও বলেন, "অপরাধীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি না হওয়া, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সরকার ও প্রশাসনের উদাসীনতার কারণেই ধর্ষক ও খুনিরা বারবার পার পেয়ে যাচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে রামিসাদের মতো নিষ্পাপ শিশুদের। আমরা স্পষ্ট করে বলতে চাই, আইনশৃঙ্খলার এই নাজুক পরিস্থিতি এবং বিচারহীনতার সংস্কৃতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।"

নেতৃবৃন্দ অনতিবিলম্বে গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাসহ এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে তাঁরা নিহত শিশু রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং দেশে নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়তে সর্বস্তরের জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Address

Mashkanda
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share