Fight Against Fahshaa

Fight Against Fahshaa অশ্লীলতার বিরুদ্ধে এক অনুপম উত্থান!

সুদী মহাজনের উপহার
09/01/2026

সুদী মহাজনের উপহার

19/10/2025

সহশিক্ষা হারাম। কোনো সন্দেহ নেই। তবে সেটা ছেলেমেয়ে উভয়ের জন্যেই।
মেয়েরা ভার্সিটিতে সহশিক্ষায় পড়লেই হারাম রিলেশনে জড়িয়ে চরিত্রহীন হয়ে পড়ে, ভার্জিনিটি হারিয়ে ফেলে - এসব আজগুবি কথা কীভাবে বলেন ভাইয়েরা? বেদ্বীন মানুষেরা এগুলো বললে মানা যায়। দ্বীনি কমিউনিটি থেকে এ ধরনের বেইনসাফি কথা একেবারেই অগ্রহণযোগ্য।
প্রথমত, একটা দ্বীনদার মেয়ে কী কারণে ভার্সিটিতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সেটা আপনি জানেন না। অধিকাংশ ক্ষেত্রেই পরিবারের চাপে গ্রাজুয়েশন শেষ করতে হয় তাদের। হ্যাঁ, কেউ কেউ ছেড়ে দিতে পারে। সেটা তার পরিবারের অনুকূল পরিবেশের কারণেই। সবার পরিস্থিতি তো অনুকূলে থাকে না।
দ্বিতীয়ত, যেসব মেয়ে সহশিক্ষায় পড়ার কারণে প্রেমে জড়াচ্ছে, তারা আসলে কাদের সাথে প্রেম করছে? আপনার ভাইদের সাথেই। তো, একই কাজ করার কারণে মেয়েরা চরিত্রহীন, আর ছেলেরা আল্লাহর ওলী? মেয়েদের দিকে আঙুল তুলছেন, কিন্তু ছেলেদের দিকে আঙ্গুল তুলছেন না কেন? হিপোক্রেসি ছাড়েন ভাই!
তৃতীয়ত, সহশিক্ষা সবার জন্যই হারাম। সহশিক্ষায় পড়লে মেয়েদের যেমন গুনাহ হয়, ছেলেদেরও গুনাহ হয়। আপনি নিজে কো-এডে পড়ে শুধু মেয়েদেরকে দোষারোপ করছেন - এটা তো ইনসাফ না ভাই। ইসলাম আমাদেরকে শত্রুর সাথেও ইনসাফ করার শিক্ষা দেয়। সেখানে আমরা কিনা আমাদের বোনদের, মেয়েদের, স্ত্রীদের ব্যাপারে ইনসাফ করতে পারছি না। দুঃখজনক।
শেষ কথা। ইনসাফ শেখেন ভাইয়েরা। কথা ও কাজের ইনসাফ। এই ইনসাফের কারণেই কাফিররা সাহাবিদের দেখে ইসলামে আগ্রহী হতেন। আর আমাদের মধ্যে ইনসাফ না থাকায় মুসলিমরাই ইসলামের ব্যাপারে ভুল ধারণা পায়।

11/02/2025

আমরা (হুজুর) ছেলেরা রাস্তায় ভিড়ের মধ্যে হাঁটার সময় চেষ্টা করি, যেন মেয়েলোকের গায়ের সাথে গা না লাগে।

কিন্তু অধিকাংশ মেয়েদের ব্যাপারে উলটো চিত্র দেখি। তারা যেন ছেলেদের গায়ের উপর এসে পড়ে যেতে চায়।

কী একটা অবস্থা!

যদিও ভালো কোনো ক্যামেরা ফোন না থাকায় ছবিগুলো সুন্দর দেখা যাচ্ছে না, তবে গতকালের এই ক্যম্পেইনটা সুন্দরভাবে হয়েছে, আলহামদু...
31/12/2024

যদিও ভালো কোনো ক্যামেরা ফোন না থাকায় ছবিগুলো সুন্দর দেখা যাচ্ছে না, তবে গতকালের এই ক্যম্পেইনটা সুন্দরভাবে হয়েছে, আলহামদুলিল্লাহ। ১৫০-২০০ জন ছাত্রকে দাওয়াহ দেওয়া হয়েছে। সংখ্যাটা কম হলেও আমরা এতে সন্তুষ্ট। কারণ, গণহারে শয়ে শয়ে লিফলেট দেওয়ার চেয়ে অল্প লিফলেট দিয়ে মৌখিক দাওয়াহ দিতে পারাটা অধিক ফলপ্রসু বলে মনে হয়। আল্লাহু আ'লাম!

12/12/2024

একটা ছেলে/মেয়ে প্রেম করত। এরপর তাদের ব্রেকআপ হয়ে গেছে বা বিয়ে হয়েছে। একসময় তারা তাওবা করল। আল্লাহর সন্তুষ্টির তালাশ করতে থাকল এবং মানুষকে হারাম প্রেম থেকে বিরত থাকার নাসীহাহ করতে লাগল।
এই পুরো ব্যাপারটা সেই ছেলে/মেয়ের পরিচিত অনেকেই হয়তো জানে। তাই অনেক সময় তারা উক্ত ছেলে/মেয়েকে এই বলে টিটকারি দেয় যে, "আরে, দুই দিনের হুজুর রে! নিজেই প্রেম করসো/প্রেম করে বিয়ে করসো, এখন আবার আসছো প্রেম হারাম এই নসীহত দিতে। ভণ্ডামি ছাড়ো!"
না, এই ঘটনায় নসীহতকারী ছেলেটি/মেয়েটি মোটেই ভণ্ড নন। সে ঠিক কাজটাই করছে। বরং ভণ্ড হলো টিটকারি দেওয়া ব্যক্তিটি। নসীহতকারীর নসীহাহ তার নফসপূজার বিরুদ্ধে গেছে বলেই সে চ্যাতে গেছে।
সুতরাং, ভাইয়েরা/বোনেরা, অতীতে গুনাহে লিপ্ত ছিলেন বলে কেউ টিটকারি দিলেও আমরা যেন মানুষকে নাসীহাহ দেওয়া থেকে পিছপা না হই। আপনি-আমিই সঠিক পথে আছি ইনশাআল্লাহ।

তাদের সাথে যুক্ত হোন।
09/12/2024

তাদের সাথে যুক্ত হোন।

[১]
গত সপ্তাহের কথা। মাসকান্দায় একটি সুপার শপ থেকে ফিরছিলাম। হেঁটেই আসছিলাম। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি রিকশায় চোখ পড়ল। রিকশায় মেয়েলোক থাকায় দৃষ্টি নামিয়ে নিলাম। কিন্তু মস্তিষ্ক সিগনাল দিল—রিকশায় অস্বাভাবিক কোনো ঘটনা ঘটছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখ আবার রিকশায় চলে গেল। হ্যাঁ, রিকশায় একটি অস্বাভাবিক ঘটনাই ঘটছিল। মেয়েলোকের ডানপাশে একটি ছেলে বসা। আর সে মেয়েটিকে কিস করছে!
হ্যাঁ, ঘটনা এমনটিই ঘটেছে। কেউ কেউ হয়তো সুধারণাবসত বলবেন, ‘ওরা তো স্বামী-স্ত্রীও হতে পারে। বাইরে থেকে দেখে খারাপ ধারণা করা ঠিক না।’ আপনাদের সুধারণার জন্য ধন্যবাদ। কিন্তু বাস্তবতা হলো, তারা স্বামী-স্ত্রী হবার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। কেননা, বাংলাদেশের মতো একটি রক্ষণশীল দেশে কোনো বিবাহিত জুটি বাসার চার দেয়ালের বাইরে এভাবে কিসাকিসি করবে না।
[২]
আমাদের দুর্ভাগ্য, বছর কয়েক আগেও একই রকম আরেকটি ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছিলাম আমরা। জয়নুল আবেদীন উদ্যানের ওপারে ছিল সেটি। সেখানে হয়তো অনেকেই অনেক ঘটনার স্বাক্ষী হয়ে থাকতে পারেন।
[৩]
ভ্যালেন্টাইন্স ডে নামক বৈশ্বিক যিনা দিবসে আজকাল কী কী হয়, তা বলাই বাহুল্য। একটু খোঁজ নিলে আমাদের আশেপাশেই সম্ভ্রম হারানো অনেক মেয়ের গল্প শুনতে পারব আমরা। আর এই কথিত ভালোবাসার জন্য আত্ম-হত্যা বা খুনখারাবিও তো কম হয়নি। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন।
[৪]
জেনারেশন জেড-এর ছেলেমেয়েদের কিছু কমন ক্রাইসিস আছে। পড়াশোনায় অনীহা, ডিভাইস-আসক্তি, সিগারেটের নেশা, পর্ন ও প্রেম-আসক্তি, ডিপ্রেশন, সুই-সাইড টেন্ডেন্সি ইত্যাদির কোনো-না-কোনো মহামারিতে ভুগছে জেন-জি’র প্রায় প্রতিটি ছেলেমেয়েই। পিতা-মাতার অবাধ্যতা আর আদব-কায়দার ঘাটতির কথা তো বলাই বাহুল্য।
[৫]
নৈতিক অবক্ষয়ের পাশাপাশি আমাদের সমাজে আরেকটি সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তা হলো কাঠামোগত ইসলামবিদ্বেষ। তথাকথিত আধুনিকতা আর পশ্চিমি পশ সাজতে গিয়ে অনেকেই আক্রমণ করে বসছে এই ভূখণ্ডের সবচেয়ে বেশি মানুষের ধর্মবিশ্বাসকে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে চাকরির বাজার—সবখানেই দেখা মেলে মুসলিমদের সাথে বৈষম্য কিংবা ইসলামবিদ্বেষের মতো ঘটনা। দাড়ির জন্য কটু কথা শুনতে হয় মুসলিম ছাত্রদের। নিকাবের জন্য ক্লাস থেকে বের করে দেওয়া হয় মুসলিম ছাত্রীদের। এ ধরনের ঘটনাগুলো কে না জানে?
[৬]
অবক্ষয়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে জুলুম আর বেইনসাফির গল্প। পতিত স্বৈরাচারের আমলের তুলনায় এখন এসবের মাত্রা কিছুটা কমলেও, শেষ হয়ে যায়নি একদম।
[৭]
ব্যক্তি, পরিবার ও সমাজে এই যে এত এত সমস্যা, এত সংকট, এগুলোর সমাধানেই আমরা কাজ করতে চাই। তরুণ প্রজন্মের কাঁধে হাত রেখে বড় ভাই হয়ে সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে চাই তাদের। সমাজে বিদ্যমান অন্যান্য সমস্যাগুলোও সমাধান করতে চাই। সমাজের প্রতিটি মানুষের মুখে ন্যায় ও ইনসাফ প্রাপ্তির হাসি ফুটাতে চাই।
[৮]
আমাদের কাজগুলো হবে সোশ্যাল অ্যাকটিভিজমের মাধ্যমে। আমরা সমস্যাগুলো চিহ্নিত করে সমাজের মানুষের কাছে তুলে ধরব। তাদেরকে সচেতন করব। এরপর সমস্যা সমাধানে একসাথে কাজ করব। এর জন্য আমরা কখনো লিফলেট বিলি করব। কখনো দেয়ালে দেয়ালে পোস্টার সাটাব, বা গ্রাফিটি করব। কখনোবা সভা-সেমিনার বা ওয়ার্কশপের মাধ্যমে।
[৯]
আমাদের সাথে যুক্ত হোন আপনিও। কিংবা আপনার ছেলেকে আমাদের সাথে দিন। সাপোর্টার হোন। ডোনেট করুন। সমাজ পরিবর্তনের এই লড়াইয়ে আমরা একসাথে লড়তে চাই। আমরা একদিনে সবকিছু পরিবর্তন করতে পারব না; তবে একদিন অবশ্যই পারব ইনশাআল্লাহ। কারণ, আমরা একা নই। আপনারা আমাদের সাথে আছেন এবং থাকবেন। আপনারা সাথে থাকলে আমরা আকাশের ওপারের ওই আকাশটাও ছুঁয়ে দেখার স্বপ্ন দেখার সাহস করতে পারব ইনশাআল্লাহ!
আমাদের সাথে যুক্ত হওয়ার দুটি উপায়।
১। আপনি যদি ময়মনসিংহ শহরের বাসিন্দা হয়ে থাকেন এবং আমাদের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন, তাহলে আপনি আমাদের সদস্য (Member) হতে পারবেন। সদস্য হওয়ার শর্ত ও নিয়ম জানতে ইনবক্সে মেসেজ দিন।
২। আর যদি আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারেন, কিন্তু আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার সাথি হতে চান, তাহলে আপনি আমাদের সহযোগী (Supporter) হতে পারেন। সহযোগী হওয়ার শর্ত ও নিয়ম জানতে ইনবক্সে মেসেজ দিন।
আমাদের অনলাইন ঠিকানাসমূহ:
ফেসবুক - Mymensingh Youth Club
ইউটিউব - www.youtube.com/
টেলিগ্রাম - https://t.me/MymensinghYouthClub
ইমেইল: [email protected]
আমরা নওজোয়ান নিয়েছি এই পণ—
আঁধারের বুক চিরে লিখে যাব আলোর সমীকরণ
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে শেখাব শুভ্রতার ব্যাকরণ!

24/11/2024

“প্রথম কালো” আর “দিল্লি স্টার”-এর অপবিত্রতা থেকে কারওয়ান বাজার পবিত্র হোক।

10/11/2024

তিনমাস আগে যারা শহীদ হয়েছিল, তাদের লালিত আদর্শের বিরোধিতাকারীরাই একে একে সরকারের উপদেষ্টা হচ্ছে। এই প্রক্রিয়ার সর্বশেষ সংযোজন- লিটনের ফ্ল্যাটের জনক ফারুকি সাহেব।

আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। এই নষ্ট শয়তানদের অনিষ্ট থেকে আমাদেরকে হিফাজত করুন।

07/08/2024

ময়মনসিংহে শশীলজের নগ্ন নারীমূর্তিটা ছাত্রজনতা ভেঙ্গে ফেলেছে। এই খবর প্রচারের জন্য সেই আগের নগ্নমূর্তির ছবিটাও ব্যবহার করছেন অনেকে। এটা করা কি ঠিক হচ্ছে?

05/08/2024

মুজিবধর্মের পতনে বেশ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ।

এ কয়দিন ইন্টারনেট জটিলতার কারণে ফেসবুকে খুবই কম আসা হয়েছে। তবে ব্যক্তিগত বিভিন্ন ব্যস্ততার পর টেলিগ্রাম চ্যানেলে কিছুটা সক্রিয় থাকতে পেরেছিলাম।

যাই হোক, সবাইকে আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তির শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সামনের ধাপগুলো সহজ ও কল্যাণময় করুন। আমীন।

Yes..
31/07/2024

Yes..

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fight Against Fahshaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share