মাহক্বুর রিবা Mahqur Riba

মাহক্বুর রিবা  Mahqur Riba দাতব্য সংস্থা

Address

Hathazari Road
Muradpur

Telephone

+8801866608889

Website

Products

ঋণ কার্যক্রম

Alerts

Be the first to know and let us send you an email when মাহক্বুর রিবা Mahqur Riba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

“মাহক্বুর রিবা পাঠাগার প্রজেক্ট” সম্পর্কে আপনার জানা প্রয়োজন কেন ?

“মাহক্বুর রিবা পাঠাগার প্রজেক্ট” পরিচিতি

“মাহক্বুর রিবা পাঠাগার প্রজেক্ট” মূলত একটি সেবামূলক কার্যক্রম। এদেশের শিক্ষিত ও আধুনিক যুব সমাজে, ইসলাম সম্পর্কিত জ্ঞানের যথেষ্ট অভাব ও প্রয়োজনীয় রিসোর্স প্রাপ্তির সীমাবদ্ধতা আছে। অন্যদিকে, নাস্তিকতার ব্যাপক প্রচারণা ও আধুনিক বিভিন্ন ফেতনার দোলাচলে হারিয়ে যাচ্ছে আমাদের সন্তানেরা। একদিকে, নাস্তিকতা ও নানামুখী পশ্চিমা ফেতনায় নিপতিত হওয়ার প্রবণতা ব্যাপক ভাবে পরিলক্ষিত হচ্ছে, অন্যদিকে নিজেদের মধ্যকার নানা দলাদলী, উম্মাহর একতাকে বিনষ্ট করছে। এই সকল বাস্তবতার আলোকে, একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের বিকল্প কিছু নেই। বিশেষ করে আমাদের শিক্ষিত যুব সমাজের হাতে জ্ঞানের মশাল ধরিয়ে দিতে আমাদের পক্ষে সম্ভব এমন সবকিছু আমাদের করতে হবে। এই মহতী লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়েই মূলত যাত্রা শুরু করেছে “মাহক্বুর রিবা পাঠাগার প্রজেক্ট”।

পাঠাগারের সম্ভাব্য পাঠক কারা ?

মাহক্বুর রিবা পাঠাগার প্রজেক্ট একটি নিছক পাঠাগার নয় বরং সমাজ পরিবর্তনের একটি সুপ্ত বীজ। এই বীজের সঠিক পরিচর্যার মাধ্যমে একটি মহীরুহে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ছাত্র সমাজ। তাই আমাদের সকল প্রচেষ্টা এই সম্ভাবনাময় শ্রেনী এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার তালিবুল ইলমদের পেছনে ব্যয় করা সবচেয়ে উত্তম বিনিয়োগ হবে বলেই আমরা বিশ্বাস করি। ছাত্রদেরকে পাঠাগারের সম্ভাব্য পাঠক বিবেচনার ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো; “বই ক্রয়ে ছাত্রদের আর্থিক সীমাবদ্ধতা”। যেহেতু আমাদের ছাত্র ভাইয়েরা বইয়ের পোকা অথচ বই কেনার যথেষ্ট অর্থ তাদের হাতে থাকে না, সেহেতু ছাত্রদের এই সীমাবদ্ধতাকে মাথায় রেখেই এই প্রজেক্টটি সাজানো হয়েছে। প্রাথমিকভাবে চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে এই পাঠাগারের কার্যক্রম পরিচালনা করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে এর কর্মপরিধি বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ্‌।

Nearby non profit organizations


Other Muradpur non profit organizations

Show All