Udvaboni Biggan Club

Call Directions Website Contact the organization

Udvaboni Biggan Club এটি একটি অলাভজনক ও অরাজনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উন্নয়ন মূলক প্রতিষ্ঠান।

→উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য→

লক্ষ্যঃ- শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবক হিসেবে গড়ে তোলা।

ক্লাবের ধরন: এটি একটি অলাভজনক ও অরাজনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উন্নয়ন মূলক প্রতিষ্ঠান।

ভিশনঃ- প্রত্যন্ত অঞ্চলে ইনোভেশন কালচার ছড়িয়ে দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণ।

মিশনঃ- বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে নির্ভরযোগ্য প্রশিক্ষণের এক্সেস। প্রত্যন্ত অঞ্চলে ইনোভেশন কালচার ছড়িয়ে দিয়ে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ মানবসম্পদ উন্নয়ন, সৃজনশীল রপ্তানিমূখী উদ্ভাবন বিকাশ,এবং জনবান্ধব বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সূখী সমৃদ্ধ উদ্ভাবনী বাংলাদেশ প্রতিষ্ঠা।

আমাদের ভাবনায় √

বর্তমানে যারা প্রাথমিক - মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে ২০৪১ সালে তারাই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন খাতে নেতৃত্ব দিবে। আজকের শিশু প্রজন্মকে আমরা যেভাবে গড়ে তুলবো, ২০৪১ সালে জ্ঞানভিত্তিক বাংলাদেশ সেভাবেই গড়ে উঠবে। আমরা অনুকরণ করে নয়, উদ্ভাবনী শক্তি দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বড় করতে চাই।

নতুন ভবিষ্যৎমুখী প্রযুক্তি সম্পর্কে বিশেষায়িত প্রতিষ্ঠান 'উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব ' 2019 থেকে বর্তমান পর্যন্ত শিক্ষার্থীদেরও শিকক্ষদের নিয়ে কাজ করছে.. যেটি হবে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ " চতুর্থ শিল্প বিপ্লবে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জন্য একটি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উন্নয়ন মূলক প্রতিষ্ঠান।

√ আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী √

আমরা চাইছি বাংলাদেশে নতুন নতুন চিন্তা করার সংস্কৃতি তৈরি হোক। নতুন নতুন উদ্ভাবন বের হয়ে আসুক। কেননা, উদ্ভাবনী চিন্তা ও কাজের সমন্বয় হলেই কেবল যেকোনো কাজের সফলতা আসে।
আমাদের মূল পরিকল্পনা হলো সারা বাংলাদেশে তরুণদের মাঝে উদ্ভাবনী চিন্তার বার্তা ছড়িয়ে দেয়া। প্রতিটি ভালো কাজের পেছনে ইনোভেশন জড়িত। আমাদের তরুণদের একটা ইনোভেশন যদি ক্লিক করে তবে আমাদের দেশ হয়তো সেটাতেই সুনাম অর্জন করতে পারে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে ইনোভেশন কালচার ছড়িয়ে দিতে পরিকল্পনা নিয়েছি। আমাদের সঙ্গে এখন যে তরুণরা কাজ করছে তারাই পরবর্তী সময়ে মেন্টর হচ্ছে। এই মেন্টররা দেশব্যাপী ছড়িয়ে পড়ে তরুণদের উদ্ভাবনী আইডিয়া জাগ্রত করতে কাজ করবে। বিজ্ঞানী হিসেবে গড়ে উঠবেই ইনশাআল্লাহ।

27/10/2026

BSS Space Camp 2026

16/10/2026

প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে বাস্তবায়ন করেছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ।

15/10/2026

🔬 প্রত্যন্ত অঞ্চলে ইনোভেশন কালচার ডেভেলপমেন্টের মাধ্যমে যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণ

প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করেছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ।

📌 প্রকল্পের উল্লেখযোগ্য ফলাফল ও অর্জন:

✅ বিজ্ঞান ও রোবোটিকস চর্চা: হাতে-কলমে কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

✅ উদ্ভাবনী চিন্তার বিকাশ: বিজ্ঞান মেলা, আইডিয়া প্রতিযোগিতা ও আলোচনা কার্যক্রমের মাধ্যমে সৃজনশীল চিন্তা এবং নতুন ধারণা উপস্থাপনে উৎসাহ দেওয়া হয়েছে।

✅ শিক্ষক ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি: সেমিনার, আলোচনা ও প্রশিক্ষণমূলক কার্যক্রমের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

✅ প্রযুক্তিগত শিক্ষার পরিবেশ উন্নয়ন: বিদ্যমান বিজ্ঞান ও রোবোটিকস ল্যাবের জন্য Epson EB-E01 প্রজেক্টর যুক্ত করা হয়েছে, যা শিক্ষামূলক উপস্থাপনা ও প্রশিক্ষণে সহায়তা করবে।

✅ দীর্ঘমেয়াদি উদ্ভাবনী সংস্কৃতির ভিত্তি: বিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান ও রোবোটিকস চর্চা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে সম্পৃক্ত করার ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি তৈরি হয়েছে।

🌱 প্রকল্পের মূল তাৎপর্য

এই উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তি চর্চা ও উদ্ভাবনী মানসিকতা বিকাশের গুরুত্ব আরও সুস্পষ্ট হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখা গেলে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

🤝 বাস্তবায়নকারী: উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ
💙 অর্থায়ন সহযোগী: Muslim Charity UK
🌐 কৌশলগত অংশীদার: আইডিয়া (IDEA)

প্রকল্পের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে নির্মিত হচ্ছে একটি ভিডিও ডকুমেন্টারি।

বিজ্ঞান শিখি, প্রযুক্তি গড়ি—উদ্ভাবনে আগামীর বাংলাদেশ গড়ি।

#উদ্ভাবনী_বিজ্ঞান_ক্লাব

World Rivers Day 2026
27/09/2026

World Rivers Day 2026

ডিজিটাল দুনিয়ায় স্মার্ট ক্যারিয়ার গড়তে আজি শুরু করুন -ডিজিটাল মার্কেটিং শেখার জার্নি-আর গড়ে নিন অনলাইনে আয় এর নিশ্চিত ক্...
27/09/2026

ডিজিটাল দুনিয়ায় স্মার্ট ক্যারিয়ার গড়তে আজি শুরু করুন -
ডিজিটাল মার্কেটিং শেখার জার্নি-আর গড়ে নিন অনলাইনে আয় এর নিশ্চিত ক্যারিডিয়ার

ঠিকানা : শায়েস্তাগঞ্জ গার্লস স্কুলে সামনে, ইসলাম কমপ্লেক্স ৩য় তলা, দাউদনগর বাজার, শায়েস্তাগঞ্জ।

মোবাইল : 01753-669617 /01711047749

22/09/2026

শায়েস্তাগঞ্জে আধুনিক প্রযুক্তির আলো ছড়াচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট

#শায়েস্তাগঞ্জ

21/09/2026
14/08/2026

হবিগঞ্জ জেলার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় GPA-5 অর্জনকারী শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন ফর্মে সঠিক তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

তোমাদের এই অসাধারণ সাফল্য শুধু তোমাদের পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের গর্ব নয়, এটি হবিগঞ্জের গর্ব, আমাদের গর্ব।

📅 রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৮/০৮/২০২৬

📲 অংশগ্রহণ ও বিস্তারিত জানতে পোস্টারে থাকা QR কোড স্ক্যান করে বা কমেন্টে দেওয়া লিংকে রেজিস্ট্রেশন করুন।

🌱 তরুণের উচ্ছ্বসিত সাফল্যেই এগিয়ে যাবে দেশ।

https://forms.gle/cEJ5g1qNN8ZjeVSG9

আয়োজনে:
🔬 উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ

https://www.dailydurbar.com/details/5311/135.html
13/08/2026

https://www.dailydurbar.com/details/5311/135.html

হবিগঞ্জে GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব

Address

UDVABONI BIGGAN CLUB , DC Office
Habiganj Sadar
3300

Alerts

Be the first to know and let us send you an email when Udvaboni Biggan Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Udvaboni Biggan Club:

Shortcuts

Share