Shahjalal Ideal Welfare Education Trust Habiganj

Shahjalal Ideal Welfare Education Trust Habiganj Child | Poor people | & Social Activities

আমরা আসছি আপনি আসছেন কি?আগামীকাল সকাল ১০ টায় অনুষ্টিত হতে যাচ্ছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক।স্থান:সেন্ট্রাল শহীদ মিনার, স...
19/09/2024

আমরা আসছি আপনি আসছেন কি?
আগামীকাল সকাল ১০ টায় অনুষ্টিত হতে যাচ্ছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক।
স্থান:সেন্ট্রাল শহীদ মিনার, সিলেট
নিট কার্বন নিঃসরণ, ফসিল ফুয়েল ব্যবহার হ্রাসকরণের জন্য আওয়াজ তুলুন✊। জলবায়ুর সুবিচারের জন্য ও পৃথিবী রক্ষায় ভূমিকা নিন।
আপনার অংশগ্রহণই হতে পারে পরিবর্তনের পথে বড় পদক্ষেপ। আমাদের পৃথিবীকে বাঁচানোর আন্দোলনে যোগ দিন আমাদের সাথে।


সাফল্যে ভরা বছরে নতুন মাইলফলক৷ বিশ্ব মঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাস! প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্প...
05/09/2024

সাফল্যে ভরা বছরে নতুন মাইলফলক৷ বিশ্ব মঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাস! প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (IOI) গোল্ড মেডেল অর্জন করার গৌরব অর্জন করেছেন দেবজ্যোতি দাস সৌম্য। সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌম্য মোট ৬০০ নাম্বারের মধ্যে ৩৭৩.৬৩ নাম্বার পেয়ে পুরো বিশ্বে ৩০ তম হয়েছে।

উল্লেখ্য যে এর আগে ২০২২ এবং ২০২৩ সালেও সে এই প্রতিযোগিতায় অংশ নেয় এবং যথাক্রমে ব্রোঞ্জ এবং রৌপ্য পদক অর্জন করে। আর এবার প্রথমবারের মত জিতে নেয় গোল্ড মেডেল।

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলেম্পিয়াড মূলত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতামূলত প্রোগ্রামিং প্রতিযোগিতা। মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য এটি আয়োজন করা হয়ে থাকে। এই বছর এই প্রতিযোগিতাটি মিশরে আয়োজন করা হয়েছে।

সৌম্যর এই আন্তর্জাতিক সাফল্য লাভের পাশাপাশি গত বছর মাত্র ১৫ বছর বয়সে কোডফোর্সেসে বাংলাদেশের সর্বকনিষ্ট গ্রান্ডমাস্টার হওয়ার খেতাব লাভ করে। সে একজন রেড কোডার। এবং বর্তমানে বাংলাদেশিদের মধ্যে কোডফোর্সে শীষস্থানে আছে।

বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে ছড়িয়ে দেয়ার জন্য অভিনন্দন জানাই দেবজ্যোতি দাস সৌম্যকে!!

অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ৪৮তম মৃত্যুবার্ষিকী। ঢা...
27/08/2024

অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ৪৮তম মৃত্যুবার্ষিকী।

ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রে নিভে গিয়েছিল বাংলা সাহিত্য ও সংগীতের এই অনন্য প্রতিভার জীবনপ্রদীপ।
মৃত্যুবার্ষিকীতে কবির প্রতি অকৃত্রিম দোয়া ও ভালোবাসা এবং রোহের মাগফেরাত কামনা করি ।

তাই কবির এই কবিতাটি আমায় জাগ্রত করে
আমি বিদ্রোহী আমি বিদ্রোহী-সূত বিশ্ব-বিধাত্রীর! বল বীর - চির উন্নত মম শির! আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণী, আমি পথ-সম্মুখে যাহা পাই যাই চূর্ণী!

Address

Nabiganj, Habiganj, Sylhet
Habiganj Sadar
3300

Telephone

+8801787567246

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahjalal Ideal Welfare Education Trust Habiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shahjalal Ideal Welfare Education Trust Habiganj:

Share