A. Gafur Munshi Foundation

Directions Website

A. Gafur Munshi Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A. Gafur Munshi Foundation, Nonprofit Organization, Munshi Bari, Char Sarbandia, Moulvirchar, Charbhadrasan, Faridpur.

'আঃ গফুর মুন্সী ফাউন্ডেশন' একটি দাতব্য ও মানবিক সংগঠন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কর্মসংস্থান,চিকিৎসা, খাদ্য, শিক্ষা ও প্রয়োজনীয় সহায়তা ও সেবা প্রদানের মাধ্যমে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

মূলমন্ত্র: 'মানুষের জন্য, মানুষের পাশে।' ❤️

আমাদের সংগঠন থেকে এক ভাইয়ের অসুস্থতার কথা জানার পরেই তাকে একটি আর্থিক সহায়তা প্রদান করা হলো। আমাদের সংগঠন থেকে , ইদ্রিস ...
13/11/2026

আমাদের সংগঠন থেকে এক ভাইয়ের অসুস্থতার কথা জানার পরেই তাকে একটি আর্থিক সহায়তা প্রদান করা হলো। আমাদের সংগঠন থেকে , ইদ্রিস মুন্সী ও ফরিদ মাস্টারের উপস্তিতিতে এই অনুদান পৌঁছে দেয়া হলো।

আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ও বিপদ-আপদ থেকে মুক্ত রাখুন।

06/11/2026

স্বামী নাই আমার ,আছে ৬ টি মেয়ে । ১টি পাগল মারা গেছে,আরেকটি পাগল আছে।এভাবেই চলছে এক সংসার। আমাদের এমন পরিবারের প্রতি বিশেষ নজর রাখা দরকার। আল্লাহ এই পরিবারের প্রতি সহায় হোন।

আমাদের সংগঠন থেকে খাদ্য সামগ্রী ও নগদ টাকা প্রদান করা হলো। আমাদের সংগঠনের সদস্যবৃন্দ এই সহায়তা পৌঁছে দেন।আমাদের কাজের সাথে যারা সময় ও শ্রম দিয়ে যাচ্ছেন, আল্লাহ এদের সবাইকে হেফাজত করুন।

ভিডিও চিত্র : SK FARID

03/11/2026

আমাদের সংগঠন থেকে প্রতি বছরের ন্যায় এইবারও ,দর্জির মোড়ের আল-আরাবিয়্যাহ মাদ্রাসার ছাত্রদের খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য ৫০,০০০ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হলো।এসময় আমাদের সংগঠনের পরিচালক মোঃ আশ্রাফুল ইসলাম , মোঃ শাহাদাৎ হোসেন ও জনাব মোস্তফা কবির , ফিরোজ হাসান ,জুবায়ের হোসেন , আবুল কালাম মুন্সী ও মাদ্রাসার পরিচালক আশিকুর রহমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আমাদের সংগঠন থেকে মাদ্রাসার সার্বিক সাফল্য কামনা করছি।

30/10/2026

চর অযোধ্যা'র , পেয়ারা বেগমের অসুস্থার কথা শুনে, আমাদের সংগঠন থেকে একটি আর্থিক অনুদান দেয়া হলো তাকে। আমাদের সংগঠনের সদস্যবৃন্দ এই অনুদান টি পেয়ারা বেগমের হাতে তুলে দেন।

ভিডিও চিত্র: SK FARID

26/10/2026

মানুষের জন্য মানুষের পাশে আমারা। আমাদের সংগঠন থেকে এক মায়ের জন্য ১০০০০ দশ হাজার টাকার একটি অনুদান প্রদান করা হলো। এসময় স্থানীয় লোকজন ,,ইদ্রিস মুন্সী নূর-ইসলাম ,ফরিদ মাস্টার উপস্থিত ছিলেন।

ভিডিও চিত্র : SK FARID

24/10/2026

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যাওয়া হয় চরভদ্রাসনের বালিয়াডাঙ্গীর বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত এক ভাইকে দেখতে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত করুণ। এমন কঠিন সময়ে তাঁর পাশে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হলো। আদনান ও লিমন খান তাদেরকে দেখতে যান ও সহায়তাটি পৌঁছে দেন।

আল্লাহ তায়ালা আহত ভাইকে দ্রুত সুস্থতা দান করুন এবং আপনাদের এই মানবিক কাজের উত্তম প্রতিদান দিন। আমিন।

মানুষের জন্য, মানুষের পাশে। ❤️
এগিয়ে যাক আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশন।

ভিডিও চিত্র : আদনান

23/10/2026

৭টি মাস হলো স্বামী মারা গেছে।...!!
কিশোর আলো যুব সংগঠনের নেতৃত্বে ,আমাদের সংগঠন থেকে ১ মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হলো।

আল্লাহ প্রত্যেকের বিপদ থেকে হেফাজত করুন।

ভিডিও চিত্র : আদনান

21/10/2026

মৌলভীরচর বাজারের মসজিদের ২য় তলার টাইলস ও রঙের কাজটি আমাদের সংগঠন ও জনাব Alamgir Kabir ভাই এর যৌথ উদ্যোগে আগামী সপ্তাহে কাজ শুরু করার উদ্দেশ্যে সবাই আমারা।

এখানে এই ২টি পরিবারের একত্রে একটি কাজ সম্পাদন করার মূল উদ্দেশ্য হচ্ছে, সমাজের যেকোনো ভালো কাজ সম্মিলিতভাবে করা।সবার মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি ,হিংসা পরিহার ,পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালো কাজে সকলে মিলেমিশে অংশগ্রহণ করা।

গত শুক্রবার আমাদের সংগঠনের পরিচালক আশ্রাফুল ইসলাম ও শাহাদাৎ হোসেন এছাড়াও তরুণ রাজনীতিবিদ Mostafa Kabir , কামরুল হাসান ফিরোজ ,জুবায়ের হোসেন সহ স্থানীয় বাজারের জনাব মুসা খান, কুদ্দুস ভাই। এছাড়াও বিশেষ ব্যক্তি চর হাজীগঞ্জ বাজারের সভাপতি জনাব কবির বেপারি , রাজ্জাক মাস্টার, আবুবক্কার মুন্সী, আবুল কালাম মুন্সী , মসজিদের ইমাম সাহেব সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

হিংসা বিদ্বেষ পরিহার করে, সবাই যেন একসাথে ভালো কাজের সাথে থাকতে পারি,আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দিন ও সবাইকে সকল প্রকার রোগ থেকে মুক্তি দিন, সবার নেক ইচ্ছাগুলো আল্লাহ আপনি পূর্ণ করে দিন।

ভিডিও চিত্র : SK FARID

20/10/2026

উত্তর আলমনগর এক মা ,তার অসুস্থতার কথা আমাদের সংগঠনের কাছে জানায়। এই জন্য আমাদের সংগঠন থেকে তাকে একটি আর্থিক সহায়তা প্রদান করা হলো। আমাদের সংগঠনের সদস্য ইদ্রিস মুন্সী , ফরিদ মাস্টার ও বক্কার মাস্টারের উপস্তিতিতে তাকে এই অনুদান বুঝিয়ে দেয়া হয়।

আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য মানুষের জন্য মানুষের পাশে থাকা।

ভিডিও চিত্র : SK FARID

Address

Munshi Bari, Char Sarbandia, Moulvirchar, Charbhadrasan
Faridpur
7810

Alerts

Be the first to know and let us send you an email when A. Gafur Munshi Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby non profit organizations