স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh
Call

স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ


(A NON POLITICAL ORGANISATION)

প্রশ্ন! উত্তর খোঁজ বিবেক।স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh
19/10/2026

প্রশ্ন!
উত্তর খোঁজ বিবেক।
স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh

বিশেষ অঙ্গে সমস্যার কারণে হিজড়ারা হাতে তালি দিয়ে চাঁদা তোলে। যাঁরা রাজনৈতিক ছত্রছায়ায় কমিউনিটি ক্লিনিক ভেঙে দিচ্ছে, চ...
26/09/2026

বিশেষ অঙ্গে সমস্যার কারণে হিজড়ারা হাতে তালি দিয়ে চাঁদা তোলে। যাঁরা রাজনৈতিক ছত্রছায়ায় কমিউনিটি ক্লিনিক ভেঙে দিচ্ছে, চাঁদাবাজি করছে। তাদের কাছে আমার প্রশ্ন তাদের কোন বিশেষ অঙ্গে সমস্যা?

আপনাকে আপনার শত্রু মিত্র চিনে কাজ করতে হবে। স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh
20/09/2026

আপনাকে আপনার শত্রু মিত্র চিনে কাজ করতে হবে।

স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh

ব্যক্তিস্বার্থের বাহিরে জনসেবা করাই হবে একজন দায়িত্বশীলের কাজস্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Banglade...
15/09/2026

ব্যক্তিস্বার্থের বাহিরে জনসেবা করাই হবে একজন দায়িত্বশীলের কাজ

স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh

মুর্খদের বিষয়ে সচেতন হতে হবে।  মুর্খদের কে সুযোগ না দিয়ে শিক্ষিত মেধাবীদের কে জাতির নেতৃত্বে আনতে পারাটা বুদ্ধিমানের কাজ...
14/09/2026

মুর্খদের বিষয়ে সচেতন হতে হবে। মুর্খদের কে সুযোগ না দিয়ে শিক্ষিত মেধাবীদের কে জাতির নেতৃত্বে আনতে পারাটা বুদ্ধিমানের কাজ।

স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ (SMOFB)

মুর্খদের মাধ্যমে কি জাতি পরিচালিত হবে?একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাবান মানুষরাই যদি শিক্ষিত মেধাবী না হয়! জাতির ভবিষ্যত সংক...
13/09/2026

মুর্খদের মাধ্যমে কি জাতি পরিচালিত হবে?

একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাবান মানুষরাই যদি শিক্ষিত মেধাবী না হয়! জাতির ভবিষ্যত সংকটে পড়বে বলে মনে করছে স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh.

শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি ততই উন্নত এই উক্তি গুলোর গ্রহণযোগ্যতা হারাচ্ছে, নাগরিকদের পরিচালক হতে নূন্যতম শিক্ষার যোগ্যতা যাচাই করার অধিকার আছে বলে আমরা মনে করি।

তাই এই হটকারি সিন্ধান্ত থেকে সরে আসতে অনুরোধ থাকলো বর্তমান ক্ষমতাসীনদের কাছে।

স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh এর আমজাদ হাট ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের সঙ্গে সেন্ট্রাল প্রে...
10/09/2026

স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh এর আমজাদ হাট ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের সঙ্গে সেন্ট্রাল প্রেসিডেন্ট ও সেন্ট্রাল প্রেসিডেন্ট কাউন্সিল মেম্বার এর মতবিনিময় সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভা।

মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ (Student Movement Of Bangladesh)-এর সেন্ট্রাল প্রেসিডেন্ট কাজী ইমাম হোসাইন ইলাত এবং সেন্ট্রাল প্রেসিডেন্ট কাউন্সিল মেম্বার মজহারুল ইসলাম অন্তর ভূঁইয়া-এর সঙ্গে আমজাদ হাট ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা, সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ-এর ফুলগাজী উপজেলা শাখার প্রেসিডেন্ট এ কে চৌধুরী (Ak Chowdhury)।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আমজাদ হাট ইউনিয়ন শাখার প্রেসিডেন্ট শোরব হোসেন।

এসময় ফুলগাজী উপজেলা শাখার সাবেক নেতৃবৃন্দ, বর্তমান উপজেলা ও ইউনিয়ন কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবা ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ (SMOFB) দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে বদ্ধপরিকর। সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে পারস্পরিক সমন্বয়, শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

সভা শেষে কেন্দ্রীয় নেতৃত্ব ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সম্পন্ন হয়।

কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলুক স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ।

বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
জার্নালিজম এন্ড কমিউনিকেশন সেক্রেটারি
স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ

স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh এর সেন্ট্রাল প্রেসিডেন্ট কাজী ইমাম ও সেন্ট্রাল জেনারেল সেক...
08/09/2026

স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh এর সেন্ট্রাল প্রেসিডেন্ট কাজী ইমাম ও সেন্ট্রাল জেনারেল সেক্রেটারি রাব্বি গাজী পক্ষ থেকে বিবৃতি
জুলাই আন্দোলনের শহীদ পরিবারের প্রতি সহিংসতা ও শিক্ষাঙ্গনে যৌন হয়রানির অভিযোগের তীব্র নিন্দা
স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে জুলাই আন্দোলনে স্বামী নিহত হওয়ার পর বিচার ও ন্যায়বিচারের প্রত্যাশায় থাকা এক নারীর কণ্যা সন্তান পরিবারের সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং একই সময়ে রাজধানীর হলিক্রস কলেজের এক শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষক অনিমেষ সাহার যৌন হয়রানির অভিযোগ প্রকাশ্যে এসেছে।

একটি বিষয় স্পষ্ট ক্ষমতার দাপট, রাজনৈতিক পরিচয় কিংবা প্রতিষ্ঠানের প্রভাব কোনো অপরাধের ঢাল হতে পারে না। জুলাই আন্দোলনে প্রাণ দেওয়া মানুষের পরিবার যদি আজও নিরাপত্তাহীনতায় ভোগে, আর কোনো শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরেই হয়রানির শিকার হওয়ার অভিযোগ তোলে, তাহলে সেটি কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি আমাদের রাষ্ট্র ও সমাজব্যবস্থার জন্য ভয়াবহ সতর্কসংকেত।

বিশেষ করে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে আমরা কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, ভয়ভীতি, সমঝোতা কিংবা তদন্তকে প্রভাবিত করার অপচেষ্টা বরদাশত করব না। একইভাবে হলিক্রস কলেজের শিক্ষার্থীর উত্থাপিত অভিযোগও নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি

স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ মনে করে, বিচারহীনতা অপরাধীকে সাহসী করে এবং ভুক্তভোগীকে আরও অসহায় করে। আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে শহীদ পরিবারের কান্নারও মূল্য নেই, কিংবা শিক্ষার্থীর নিরাপত্তার নিশ্চয়তা নেই।

অপরাধীর পরিচয় নয়—অপরাধই হবে বিচারের একমাত্র মানদণ্ড।
ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সোচ্চার থাকব।

বিবৃতি প্রেরক
সাজ্জাদ হোসেন
জার্নালিজম এন্ড কমিউনিকেশন সেক্রেটারি
স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ (SMOFB)

স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh এর সেন্ট্রাল কাউন্সিল এর দায়িত্বশীল দের পরিচিতি। স্টুডেন্ট...
07/09/2026

স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh এর সেন্ট্রাল কাউন্সিল এর দায়িত্বশীল দের পরিচিতি।

স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ (SMOFB) শুভাকাঙ্ক্ষী, অভিভাবক পরিষদ, কেবিনেট পরিষদ, দায়িত্বশীল, কর্মীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।

স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ (SMOFB) পক্ষ থেকে তালাশ প্রতিদিন কে ধন্যবাদ।
06/09/2026

স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ (SMOFB) পক্ষ থেকে তালাশ প্রতিদিন কে ধন্যবাদ।

দেশের অন্যতম সামাজিক ও সেবামূলক সংগঠন ‘স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ’ (SMB)-এর আগামী ২০২৭-২০২৮ কার্যমেয়াদের সেন্ট...

Address

Dhaka

Telephone

+8801610216256

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ Student Movement Of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share