23/08/2026
শোকবার্তা
ছাত্রশিবির কুমিল্লা মহানগর জগন্নাথপুর শাখার সভাপতি আবু জাফর ভাইয়ের মাতার মৃত্যুতে শোক প্রকাশ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগর জগন্নাথপুর শাখার সভাপতি আবু জাফর ভাইয়ের সম্মানিত মাতা আমাদের একান্ত অভিভাবক নুরুন্নাহার বেগম রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ৯.৩০ টার দিকে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে কুমিল্লা মহানগর ছাত্রশিবির।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত ও সেক্রেটারি ডা. কাজী আকিব আব্দুল্লাহ এক যৌথ শোক বার্তায় বলেন, "আজ আমাদের প্রিয় আবু জাফর ভাইয়ের সম্মানিত মাতা ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যু আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। আমরা আমাদের একজন একান্ত অভিভাবক হারালাম।"
নেতৃবৃন্দ আরও বলেন, "আমরা দোয়া করি আল্লাহ তা'য়ালা জান্নাত দানের মাধ্যেমে আখিরাতেও তাঁকে সম্মানিত করেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এই দুঃখ সহ্য করার তৌফিক দান করুন। আমিন।"
বার্তা প্রেরক
ইসমাইল হোসেন রাফি
প্রচার ও মিডিয়া সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগর
#ছাত্রশিবির