07/08/2026
__বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মুখে হাসি ফোটাতে নীলাভ্র ফাউন্ডেশন ও সমতট পড়ুয়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বিশেষ আয়োজন "আমরাই আগামী"।
গত ৬ই আগষ্ট, ২০২৬; রোজ: বৃহস্পতিবার; কুমিল্লা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র মুক্তমঞ্চ, কুমিল্লায়; সকাল ৯:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই আনন্দঘন আয়োজন। শিশুদের আনন্দ, সৃজনশীলতা ও সামাজিক সম্পৃক্ততাকে উৎসাহিত করতেই এ আয়োজনের উদ্যোগ নেয় সমতট পড়ুয়া।
✨ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
🔹 জনাব ড. আলী হোসেন চৌধুরী
সভাপতি, নীলাভ্র ফাউন্ডেশন।
🔹 জনাব অভিজিৎ সিনহা মিঠু
উপদেষ্টা, নীলাভ্র ফাউন্ডেশন।
🔹 জনাব মোসাম্মৎ তাহমিনা আক্তার
প্রধান শিক্ষক, কুমিল্লা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়।
🔹 জনাব মোস্তফা কামাল
সাবেক সহ-সভাপতি ও স্থায়ী পরিষদ সদস্য, সমতট পড়ুয়া।
🔹 জনাব সুপ্তি সাহা ঈশিকা
সাবেক সাধারণ সম্পাদক ও স্থায়ী পরিষদ সদস্য, সমতট পড়ুয়া।
🔹 জনাব শিমুল চৌধুরী
সাবেক সভাপতি ও স্থায়ী পরিষদ সদস্য, সমতট পড়ুয়া।
🔹 জনাব মানসিব জুনায়েদ চৌধুরী
সভাপতি, সমতট পড়ুয়া।
🔹 জনাব উম্মে মিম
সহ-সভাপতি, সমতট পড়ুয়া।
🔹 জনাব ফাহিমা মজুমদার
সাধারণ সম্পাদক, সমতট পড়ুয়া।
🌼 আয়োজনে শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি, গান, বিভিন্ন মজার খেলাসহ নানা আনন্দঘন পর্ব। পুরো অনুষ্ঠানজুড়ে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রাণবন্ত উপস্থিতি পরিবেশকে করে তোলে আরও উচ্ছ্বসিত ও রঙিন।
📚 সমতট পড়ুয়ার সদস্যদের সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আন্তরিক মেলবন্ধন, একসঙ্গে সময় কাটানো এবং তাদের উৎসাহিত করার প্রয়াস অনুষ্ঠানটিকে এনে দেয় ভিন্নমাত্রা। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। আনন্দ, ভালোবাসা ও অনুপ্রেরণার আবহে সমাপ্ত হয় এই আয়োজন।