সুইডেন বাংলাদেশ ইনস্টিটিউট এলামনাই

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • সুইডেন বাংলাদেশ ইনস্টিটিউট এলামনাই
Directions

সুইডেন বাংলাদেশ ইনস্টিটিউট এলামনাই Its a Ex students of SBIT/BSPI open page.

রূপক কান্তি বিশ্বাস স্যারকে নিয়ে নতুন করে বলার তেমন কিছু নেই। অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ...
15/07/2026

রূপক কান্তি বিশ্বাস স্যারকে নিয়ে নতুন করে বলার তেমন কিছু নেই। অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছেন, তা দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ এবং মানবিক আচরণ ছিল সত্যিই প্রশংসনীয়। কোনো শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে পড়লে বা ব্যক্তিগত সমস্যায় পড়লে তিনি নিজ উদ্যোগে খোঁজখবর নিতেন, পরামর্শ দিতেন এবং সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করতেন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তাঁর আন্তরিক প্রচেষ্টা সবসময়ই ছিল দৃশ্যমান।

স্বল্প সময়ের মধ্যেই তাঁর উদ্যোগে প্রতিষ্ঠানে সম্পন্ন হয়েছে বহু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ, যার মধ্যে উল্লেখযোগ্য—

✅ PLC ফুল সেটআপ ল্যাব স্থাপন
✅ বাউন্ডারি ওয়াল নির্মাণ
✅ কম্পিউটার ভবনের ল্যাব রুম আধুনিকায়ন
✅ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
✅ অটোমোবাইল, কম্পিউটার, সিভিল, উড কনস্ট্রাকশন ও মেকানিক্যাল বিভাগের জন্য আধুনিক যন্ত্রপাতি ও টুলস সরবরাহ
✅ পানির সংকট নিরসনে নতুন পানির পাম্প স্থাপন
✅ দীর্ঘদিনের অকেজো মালামাল অপসারণ করে ক্যাম্পাস পরিচ্ছন্ন ও সুন্দর করা
✅ শিক্ষার্থীদের সুবিধার্থে মসজিদের ছাউনি নির্মাণ
✅ মেকানিক্যাল বিভাগের ৫-অ্যাক্সিস মেশিন পরিচালনার জন্য কম্প্রেসার স্থাপন
✅ হোস্টেল ডাইনিংয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন
✅ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়নের জন্য ১০ তলা একাডেমিক ভবন ও ডরমেটরি-লাইব্রেরি নির্মাণের বাজেট অনুমোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।

এছাড়াও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তাঁর আরও অসংখ্য অবদান রয়েছে, যা একটি পোস্টে সম্পূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয়। একজন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করেননি; বরং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিকে সমান গুরুত্ব দিয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছেন।

তাঁর এই কর্মনিষ্ঠা, সততা ও আন্তরিকতা বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এমন একজন নিবেদিতপ্রাণ অধ্যক্ষের হঠাৎ বদলি সত্যিই অত্যন্ত বেদনাদায়ক। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

স্যার, আপনি যেখানে থাকবেন, সেখানেই আপনার কর্ম, সততা ও নেতৃত্বের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করবেন—এই বিশ্বাস আমাদের সবসময় থাকবে। আপনার জন্য রইল আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা।

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধানতম ধর্মীয় উৎসব।  ।  সবাইকে শুভ বুদ্ধ পূর্নিমা' র পুণ্যময় তিথিতে মৈত্রীম...
11/05/2025

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধানতম ধর্মীয় উৎসব। । সবাইকে শুভ বুদ্ধ পূর্নিমা' র পুণ্যময় তিথিতে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। ত্রি-স্মৃতি বিজরিত এই মাহেন্দ্রক্ষণে মানব পুত্র তথাগত সম্যক সম্বুদ্ধ জন্ম গ্রহন, বুদ্ধত্বলাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেন। বিশ্বের প্রায় সকল বৌদ্ধরা ত্রি-স্মৃতিবিজরিত এই তিথিকে শুভ বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন।
তথাগত বুদ্ধ স্বীকৃত চারটি আর্য সত্য হলো - জগৎ দুঃখময়, দুঃখের কারণ আছে,দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধের পথ। বুদ্ধের চারিআর্যসত্য অনুযায়ী বৌদ্ধ ধর্মের লক্ষ্য হলো তৃঞ্চা বা আসক্তি ও অ বিদ্যার ফলে উদ্ভুত দুঃখ নিরসন করা। এই চারিআর্যসত্য পথকে বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ বলে অভিহিত করা হয়েছে।
‌১.সম্যক দৃষ্টি ২.সম্যক সংকল্প ৩. সম্যক বাক্য ৪.সম্যক আচরণ ৫. সম্যক জীবিকা ৬.সম্যক প্রচেষ্টা ৭.সম্যক স্মৃতি ও ৮.সম্যক সমাধি
এই অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন ও নিজের মধ্যে প্রয়োগ করলে নিজে সুখী হবে এবং অপরকে সুখী করা যাবে এবং অশান্ত দুঃখময় পৃথিবী শান্ত হবে।
আজকের এই পূণ্যময় তিথিতে কামনা করি, অশান্ত বিশ্বে বুদ্ধের শান্তির বাণী বর্ষিত হউক। বিশ্বব্যাপী যুদ্ধ হানাহনি বন্ধ হউক । মানুষের মনে মৈত্রী, করুনা, মুদিতা, উপেক্ষার উদয় হউক।
জগতের সকল প্রানী সুখী হউক,শান্তি লাভ করুক।

প্রথম রাউন্ডে আমরা বিপুল ভোটে জিতে গেছি। যারা পাশে ছিলেন তাদের অভিনন্দন।  পরের রাউন্ড গুলোতেও আমরা সবাই মিলে জিতবো। কমপি...
08/04/2025

প্রথম রাউন্ডে আমরা বিপুল ভোটে জিতে গেছি। যারা পাশে ছিলেন তাদের অভিনন্দন। পরের রাউন্ড গুলোতেও আমরা সবাই মিলে জিতবো।

কমপিটিশন এ অংশগ্রহণ করার জন্য " পলিটেকনিক বন্ধুমহল " নামের এই গ্রুপে এক্টিভ থাকবেন।

আসসালামু আলাইকুম, সুপ্রিয় সুইডিশিয়ান,শুভেচ্ছা নিবেন । এসবিআইটি বিএসপিআই এলামনাই ( SBIT-BSPI ALUMNI )  র পক্ষ হতে  চট্টগ্...
14/03/2025

আসসালামু আলাইকুম,

সুপ্রিয় সুইডিশিয়ান,শুভেচ্ছা নিবেন ।

এসবিআইটি বিএসপিআই এলামনাই ( SBIT-BSPI ALUMNI ) র পক্ষ হতে চট্টগ্রামে *ইফতার ও দোয়া মাহফিল - ২০২৫* এর আয়োজন করা হয়েছে । উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সাদরে আমন্ত্রন জানাচ্ছি ।

🗓️তারিখ: ২০ মার্চ ২০২৫, রোজ বৃহস্পতিবার (১৯ রমজান)
🎀 সময়: বিকেল ৪.৩০ মিনিট
✅ স্থান : সাম্পান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার (Sampan Restaurant and Party Centre ), ও. আর নিজাম রোড, শেভরনের সামনে, পাঁচলাইশ, চট্টগ্রাম । গুগল ম্যাপ - https://maps.app.goo.gl/XzGwRrxmxkwEsR9s5?g_st=aw

✅ রেজিস্ট্রেশন ফি - ৩০০ টাকা
✅ টাকা পাঠাবেন : ০১৬০৩৬০৬৩০৯ (নগদ/বিকাশ)

*সর্বশেষ সময়ঃ ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
তাই আজই আপনার উপস্থিতি নিশ্চিত করতে নিবন্ধন করুন এবং লাইভ / সর্বশেষ আপডেট পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথেই থাকুন - https://chat.whatsapp.com/CudnJ6YyYOt4ucA4SZmk72
তাই আজই আপনার উপস্থিতি নিশ্চিত করতে নিবন্ধন করুন, প্রয়োজনে যোগাযোগ করুন:
☎️ জনাব আবু সুফিয়ান (২৪) : 01819641629
☎️ জনাব মুবিনুল আলম (২৮):
☎️ জনাব মনিরুল ইসলাম খোকন (৩০ ): 01713610101
☎️ জনাব দিদারুল আলম (৩১):
☎️ জনাব নাছের উদ্দীন (৩৩):
☎️ জনাব জিকু চৌধুরী (৩৭):
☎️ জনাব শাহনেওয়াজ কায়সার (৩৯):
☎️ জনাব তানভীর হোসেন (৪১):
☎️ জনাব মাকসুদ (৪২):
☎️ জনাব সুলতান টিপু (৪৭):
☎️ জনাব তাসলিয়াত তাবিন(৪৯):
☎️ জনাব এনায়েত উল্লাহ জিসান(৫০):
☎️ জনাব এমরান হোসেন চৌধুরী রাহুল (৫১):
☎️ফয়সাল হোসেন বাতিন (৫২) :

গুগল ফরম রেজিষ্ট্রেশন লিঙ্ক - https://forms.gle/kJtZHnME6eunG1Xz9

প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন আমাদের এই প্রোগ্রামটিকে আরো প্রাণবন্ত ও সাফল্য মন্ডিত করবে । আর তাই, আপনাদের সকলের সংশ্লিষ্টতা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য ।

*আহবানে - জনাব নুরুল হুদা চৌধুরী বাচ্চু (১৬)
সভাপতি,এসবিআইটি বিএসপিআই এলামনাই ।

জনাব সুপায়ন তালুকদার (১৭)
সাধারণ সম্পাদক, এসবিআইটি বিএসপিআই এলামনাই ।

প্রকৌশলী হতে এসে লাশ!  🚩হয়ে ফিরে যাওয়া আমাদের ছোট ভাই ৪৫ তম ব্যাচের ছাত্র শহীদ সাঈদ কায়সার রায়হানের মৃত্যু বার্ষিকীতে লা...
23/01/2025

প্রকৌশলী হতে এসে লাশ! 🚩

হয়ে ফিরে যাওয়া আমাদের ছোট ভাই ৪৫ তম ব্যাচের ছাত্র শহীদ সাঈদ কায়সার রায়হানের মৃত্যু বার্ষিকীতে লাল দেয়ালের অপার ভালোবাসায় তাকে স্মরণ করছি। সুইডিশিয়ানদের জন্য এই আত্মত্যাগ আশা করি কেউ বৃথা যেতে দিবে না। ❣️💐

তোমাকে অমর করে রাখতে নিশ্চয় সব
সুইডিশিয়ানরা বদ্ধপরিকর 🖤🌿


Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুইডেন বাংলাদেশ ইনস্টিটিউট এলামনাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share